হোয়াইট হাউসের করোনা টাস্কফোর্স বন্ধ করে দিচ্ছেন ট্রাম্প
করোনাভাইরাস মোকাবিলায় গঠিত টাস্কফোর্স অচিরেই বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রকে আগের জায়গায় ফিরিয়ে নিতে পেরেছি।’
ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, ‘আমরা পুরো দেশকে এক করতে চাইছি এখন।’ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হোয়াইট হাউসের করোনা টাস্কফোর্স ভেঙে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
যুক্তরাষ্ট্রে এখনো প্রতিদিন ২০ হাজার করোনায় আক্রান্ত শনাক্ত হচ্ছে এবং করোনায় মৃতের সংখ্যা দৈনিক এক হাজার ছাড়িয়ে যাচ্ছে।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২ লাখ মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছে এবং ৭০ হাজারের বেশি মানুষ মারা গেছে।

অনলাইন ডেস্ক