Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ০৮:৪০, ২৭ সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ০৮:৪০, ২৭ সেপ্টেম্বর ২০২১
আরও খবর
মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সোমবার
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
একসঙ্গে দুই দায়িত্ব পালনে কোনো সমস্যা দেখছি না : পররাষ্ট্রমন্ত্রী
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ রেজুলেশন পাস নিঃসন্দেহে বড় ঘটনা : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ০৮:৪০, ২৭ সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ০৮:৪০, ২৭ সেপ্টেম্বর ২০২১
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ছবি : সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, জাতিসংঘে  বঙ্গবন্ধুর ভাষণ দেওয়ার দিন—২৫ সেপ্টেম্বরকে নিউইয়র্ক স্টেটের আইন পরিষদের ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ রেজুলেশন পাস নিঃসন্দেহে একটি বড় ঘটনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যুক্তরাষ্ট্রের মূলধারায় শ্রদ্ধা জানানোর এই উদ্যোগ প্রাতঃস্মরণীয় হয়ে থাকবে। পররাষ্ট্রমন্ত্রী গত শনিবার নিউইর্য়কের  জ্যাকসন হাইটসে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নিউইয়র্ক স্টেট ২০১৯ সাল থেকে ২৫ সেপ্টেম্বর ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ হিসেবে পালন করে আসছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে অন্যান্য অগ্রসর জাতির ইমিগ্র্যান্টদের সঙ্গে উজ্জ্বল পংক্তিভুক্ত হয় বাংলাদেশিরাও। এর আগে নিউইয়র্ক রাজ্যের সিনেটে একটি সেশনে আলোচনার পর আইন পরিষদে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ বছর তৃতীয় বারের মত সিনেটের আইন পরিষদে নবায়ন হয়। 

যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে শনিবার বিকেলে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে দিনটির তাৎপর্য তুলে ধরে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে মুক্তধারা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ পাঠক করেন জাতিসংঘে কর্মরত বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. জিয়াউদ্দীন আহমেদ।

পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন যখন জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, সে সময় কীভাবে বঙ্গবন্ধুর জাতিসংঘে প্রদত্ত ভাষণের ভিডিও উদ্ধার করেন, তার বর্ণনা দেন।  এ ছাড়া তিনি বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।

নজরুল ইসলাম তাঁর লিখিত প্রবন্ধে ঐতিহাসিক ২৫ সেপ্টেম্বরের গুরুত্বের বিভিন্ন দিক তুলে ধরে নিউইয়র্ক স্টেট-এর মতো বাংলাদেশেও জাতীয় সংসদে বিল এনে ‘ইমিগ্র্যান্ট ডে’ ঘোষণার দাবি জানান। তিনি বলেন, নিউইয়র্ক স্টেট দিনটির তাৎপর্য বিবেচনা করে যেভাবে মুক্তধারা ভিন্ন একটি দেশে বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে আইন পাশ করিয়েছে তা অভূতপূর্ব ঘটনা। তিনি বলেন, ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ, বাংলা ভাষা ও বাঙালিকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। তাই, বাংলাদেশি অভিবাসী দিবস হিসেবে এর চেয়ে ভালো দিন আর কী হতে পারে?

নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’র ওপর একটি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলা ভাষণ, সিনেটে রেজুলেশন পাস, এ বিষয়ে ড. আনিসুজ্জামান, আবুল মাল আবদুল মুহিত, এ এইচ মাহমুদ আলির প্রতিক্রিয়া, কংগ্রেস ওম্যান গ্রেস মেং এবং সিনেটে বিল উত্থাপনকারী সিনেটর স্ট্যাভেস্কির বক্তব্য স্থান পায়।

স্বাগত বক্তব্য রাখেন মুক্তধারা নিউইয়র্ক এর প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশ্বজিত সাহা। তিনি তাঁর বক্তব্যে কোভিড এর মধ্যেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিসের স্মারক ডাকচিহ্ন প্রকাশ, নিউইয়র্ক স্টেটের ১৭ মার্চকে ‘বঙ্গবন্ধু ডে’ ঘোষণাসহ যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মের  উদ্যোগে শিশু-কিশোর মেলার কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে মুক্তিযোদ্ধা ও মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. জিয়াউদ্দীন আহমেদ দিনটির গুরুত্বের কথা উল্লেখ করে বঙ্গবন্ধুর দূরদর্শিতার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি মুক্তধারা নিউইয়র্ক কর্তৃক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১০০ ছবি প্রদর্শনের কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্য শেষে ডা. জিয়াউদ্দীন আহমেদ মুক্তধারার পক্ষ থেকে নিউইয়র্ক স্টেটের ২০২১ সালে পাস করা বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে রেজুলেশনটি পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।  নতুন প্রজন্মের শিল্পী জারিন মাইশার নেতৃত্বে আমেরিকার জাতীয় সংগীত এবং তাজুল ইমামের নেতৃত্বে সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ক্লারা রোজারিও।

 
পররাষ্ট্রমন্ত্রী
০৩ জুন ২০২৬
পররাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের অভিনন্দন
১১ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা করলেন পররাষ্ট্রমন্ত্রী
০৮ মে ২০২৬
সংযোগ, বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা
০৫ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অন্য দেশের সঙ্গে তুলনা করে দেখার আহ্বান
০৪ মে ২০২৬
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
৩০ এপ্রিল ২০২৬
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
২৮ এপ্রিল ২০২৬
‘রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য কূটনৈতিক উদ্যোগ চলমান’
২৮ এপ্রিল ২০২৬
শিগগিরই ভারতের ভিসা পাওয়া সহজ হবে : পররাষ্ট্রমন্ত্রী
২৮ এপ্রিল ২০২৬
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
২৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে নিহত ২ শিক্ষার্থীর দেহাবশেষ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টির’ বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
  2. তাপপ্রবাহে স্ত্রী-সন্তানের মৃত্যু, দুই কবরে হাত রেখে বিদায় নিলেন সোবহানও
  3. পাইলটের আংটি বদল নিয়ে ভারতজুড়ে শোরগোল
  4. স্বর্ণের দামে নামতে পরে দীর্ঘস্থায়ী ধস, নেপথ্যে যে তিন কারণ
  5. দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
  6. যুক্তরাষ্ট্র-ইরান ফের পাল্টাপাল্টি হামলা, অনিশ্চিত যুদ্ধবিরতি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x