Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
০৭:১৫, ০৭ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ০৭:১৬, ০৭ সেপ্টেম্বর ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
০৭:১৫, ০৭ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ০৭:১৬, ০৭ সেপ্টেম্বর ২০২২
আরও খবর
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনি পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
ইরানে হামলার ‘সুযোগ খুঁজছে’ ইসরায়েল : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তুরস্কে আইএসআইএলবিরোধী অভিযানে তিন পুলিশ কর্মকর্তাসহ নিহত ৯

পুতিন পশ্চিমাদের ওপর প্রতিশোধ নিতে বাধ্য হচ্ছেন : এরদোয়ান

এনটিভি অনলাইন ডেস্ক
০৭:১৫, ০৭ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ০৭:১৬, ০৭ সেপ্টেম্বর ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
০৭:১৫, ০৭ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ০৭:১৬, ০৭ সেপ্টেম্বর ২০২২
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, রাশিয়া নিষেধাজ্ঞার প্রতিশোধ হিসেবে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের প্রবাহ কমিয়ে দিচ্ছে। তিনি আরো বলেন, ইউরোপ ‘যা বপন করেছে এখন তারই বিনিময় পাচ্ছে’।

ইউরোপে গ্যাস সমস্যার জন্য ক্রেমলিনের সুরেই সুর মিলিয়েছেন এরদোয়ান। তিনি ইউরোপের জ্বালানি-সংকটের জন্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাকে দায়ী করেন।

‘ইউরোপ আসলে যা বপন করেছে এখন সেই ফসলই কাটছে,’ মঙ্গলবার আঙ্কারায় সাংবাদিকদের এরদোয়ান বলেছেন, নিষেধাজ্ঞা পুতিনকে গ্যাস সরবরাহ ব্যবহার করে প্রতিশোধ নিতে বাধ্য করেছে।

এরদোয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছেন। একই সঙ্গে তিনি সংঘাতে নিরপেক্ষ থাকার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন। খবর এএফপি ও রয়টার্সের।

এরদোয়ান বলেন, ‘পুতিনের প্রতি ইউরোপের আচরণ, তাদের আরোপ করা নিষেধাজ্ঞা পুতিনকে ইচ্ছায় বা অনিচ্ছায় এটা বলতে বাধ্য করেছে যে তোমরা যদি এটা করো, তবে আমি ওইটা করব। পুতিন তাঁর সবকিছু ও অস্ত্র ব্যবহার করছেন। দুর্ভাগ্যজনকভাবে প্রাকৃতিক গ্যাসও তার একটি।’

এদিকে ইউরোপে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ওপর দেওয়া নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে না নিলে ইউরোপে গ্যাস দেওয়া হবে না।

নর্ড স্ট্রিম-১ নামের পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ করা হয়। রক্ষণাবেক্ষণের জন্য ওই পাইপলাইনে তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিল রাশিয়া। মস্কো এখন পশ্চিমা দেশগুলোকে দায়ী করে বলছে, এসব দেশের জন্যই ইউরোপে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ করছে তারা।

নিষেধাজ্ঞা শিথিল করা হলে রাশিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক করবে কি না—এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের এক মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘অবশ্যই’।

এদিকে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় গত সোমবার থেকে ইউরোপে জ্বালানির দাম বেড়ে গেছে। সোমবার নেদারল্যান্ডসে গ্যাসের দাম ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে দেখা যায়। যুক্তরাজ্যে গ্যাসের দাম বাড়ে ৩৫ শতাংশ।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে গ্যাসের পাইকারি দাম ব্যাপক ওঠানামা করতে দেখা গেছে। গত সপ্তাহে জার্মানির পক্ষ থেকে তাদের গ্যাস সংরক্ষণাগারগুলো প্রত্যাশার চেয়ে দ্রুত পূর্ণ হয়ে যাওয়ার ঘোষণা দেওয়ায় গ্যাসের দাম কমে যায়।

ইউক্রেনে সংঘাতের কারণে ইউরোপের দেশগুলোকে ব্ল্যাকমেল করতে রাশিয়ার বিরুদ্ধে গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে ইউরোপ।

তুরস্ক রিসেপ তাইয়েপ এরদোয়ান
১৪ নভেম্বর ২০২৫
নাটক-সিরিয়ালে যেভাবে গভীর হচ্ছে বাংলাদেশ-তুরস্কের সম্পর্ক
১২ নভেম্বর ২০২৫
তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত, ২০ সেনা নিহত
৩০ অক্টোবর ২০২৫
সীমান্ত উত্তেজনার মধ্যেও আলোচনায় ফিরছে পাকিস্তান-আফগানিস্তান
২৮ অক্টোবর ২০২৫
তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
২৫ অক্টোবর ২০২৫
তুরস্কের উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১৭
২২ অক্টোবর ২০২৫
পাঁচ হাজার বছরের পুরোনো পদ্ধতিতে তৈরি হচ্ছে রুটি!
০৯ অক্টোবর ২০২৫
ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব : এরদোয়ান
৩০ সেপ্টেম্বর ২০২৫
নারী অধিকার বিষয়ক বৈশ্বিক সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ-তুরস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫
ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানিয়ে ফিফা-উয়েফার কাছে তুরস্কের চিঠি
৩০ আগস্ট ২০২৫
ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল তুরস্ক, আকাশসীমা-বন্দরও নিষিদ্ধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ২
  2. মেটা-ইউটিউবের বিরুদ্ধে ঐতিহাসিক মামলার বিচার শুরু
  3. এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প
  4. মার্কিন জাহাজকে ইরানি জলসীমা এড়িয়ে চলার নির্দেশ
  5. গাজায় সেনা পাঠাতে পাকিস্তানিদের সমর্থন, রয়েছে প্রশ্নও
  6. হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x