প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে এগিয়ে অস্ট্রেলিয়া
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘ডি’-র ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও তুরস্ক। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচের প্রথমার্ধ শেষে তুরস্কের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণে মেতে উঠলেও প্রথম সাফল্য পায় সকারুজরা। খেলার ২৭তম মিনিটে দারুণ এক ফিল্ড গোল করে অস্ট্রেলিয়াকে লিড এনে দেন ফরোয়ার্ড নেস্টরি ইরানকুন্ডা।
এরপর গোল শোধে মরিয়া হয়ে তুরস্ক বেশ কিছু আক্রমণ চালালেও অস্ট্রেলিয়ার রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় অস্ট্রেলিয়া।
গ্রুপ পর্বের সমীকরণ মিলিয়ে নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে এই ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১-০ ব্যবধান ধরে রেখে অস্ট্রেলিয়া পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে, নাকি দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় তুরস্ক- সেটাই এখন দেখার বিষয়।

এনটিভি অনলাইন ডেস্ক