Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাজ্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩০, ২০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৩:৩৬, ২০ সেপ্টেম্বর ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩০, ২০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৩:৩৬, ২০ সেপ্টেম্বর ২০২১
আরও খবর
দায়িত্ব নিয়েই চমক বার্নহামের, মন্ত্রিসভায় বড় রদবদল
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম, জানা গেল পরবর্তী পরিকল্পনা
লেবার পার্টির নেতা ও পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
সতর্ক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ধনী দেশগুলোকে জলবায়ু তহবিলের প্রতিশ্রুতিতে বাধ্য করা কঠিন হবে

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩০, ২০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৩:৩৬, ২০ সেপ্টেম্বর ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩০, ২০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৩:৩৬, ২০ সেপ্টেম্বর ২০২১
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে বলেছেন, ধনী দেশগুলোকে চলতি সপ্তাহে জাতিসংঘ জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি পূরণে বাধ্য করা কঠিন হবে। এ বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দের আজ সোমবার অনুষ্ঠাতব্য বৈঠকের আগে বরিস জনসন এ কথা স্বীকার করেন। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি জানানো হয়।

কোপেনহেগেনে ২০০৯ সালের জলবায়ু সম্মেলনে ধনী দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে ২০২০ সাল থেকে বছরে ১০ হাজার কোটি মার্কিন ডলারের তহবিল যোগানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক সংস্থা বলছে—এ বিষয়ে অগ্রগতি সন্তোষজনক নয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বরিস জনসন রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক গেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, এ সপ্তাহে সবকিছু করতে গেলে চাপ তৈরি হবে। এটি খুবই কঠিন হবে। তবে, লোকজনকেও বুঝতে হবে—বিশ্বের জন্যে এটি খুবই গুরুত্বপূর্ণ। নভেম্বরের সম্মেলন নাগাদ প্রতিশ্রুতির ১০ ভাগের ছয় ভাগ পাওয়া যেতে পারে।’

বরিস জনসন আরও বলেন, ‘চীনের দিক থেকে অগ্রগতির সত্যিকার আভাস মিলেছে।’

যদিও নভেম্বরে জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-২৬-এর সভাপতি অলোক শর্মা রোববার বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করেননি।

সোমবারের বৈঠকে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

জাতিসংঘ জলবায়ু তহবিল থেকেই প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের প্রয়োজনীয় অর্থের মূল যোগান আসবে। প্যারিস চুক্তিতে দরিদ্র দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বছরে কোটি কোটি ডলার সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়।

সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি জনসন হোয়াইট হাউস সফর করবেন। এ ছাড়া তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গেও বৈঠক করবেন।

জলবায়ু পরিবর্তন যুক্তরাজ্য
২৪ জুলাই ২০২৫
জলবায়ু ইস্যুতে এক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে আরেক দেশ
১৬ এপ্রিল ২০২৫
জলবায়ু পরিবর্তন অভিযোজনে বাংলাদেশকে ৭২৪ কোটি টাকা দেবে জার্মানি
১৩ নভেম্বর ২০২৪
জলবায়ু পরিবর্তনে মানবসভ্যতা হুমকির মুখে : ড. ইউনূস
০৫ নভেম্বর ২০২৪
ব্রাইটার্সের আয়োজনে আন্তঃপ্রজন্ম জলবায়ু সংলাপ
০৬ অক্টোবর ২০২৪
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ উপদেষ্টার
০১ মে ২০২৪
জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা
৩০ মার্চ ২০২৪
সমুদ্রের অংশ হয়ে যাবে যশোর, গোপালগঞ্জ, চাঁদপুর, ফেনীর কিছু অংশ : আইনুন নিশাত
২৭ ফেব্রুয়ারি ২০২৪
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ : পরিবেশমন্ত্রী
১৬ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব ফেলছে জলবায়ু পরিবর্তন
০৪ আগস্ট ২০২৩
সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রার নতুন রেকর্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ব্যাংক কর্মকর্তাকে চড় মারলেন ভারতের সাবেক মন্ত্রীর মেয়ে!
  2. ভারতে জেন-জি’র তীব্র প্রতিক্রিয়ার মুখে মোদির সেই ‘ভাইরাল’ রিল
  3. ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
  4. পাল্টাপাল্টি হামলার জেরে বড় ধরনের সংঘাতের মুখে হুতি ও সৌদি আরব
  5. আন্দোলন প্রত্যাহার করল ‘ককরোচ জনতা পার্টি’
  6. সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x