Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪০, ২৮ এপ্রিল ২০২৩
আপডেট: ২২:৪৪, ২৮ এপ্রিল ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪০, ২৮ এপ্রিল ২০২৩
আপডেট: ২২:৪৪, ২৮ এপ্রিল ২০২৩
আরও খবর
পাকিস্তানে কর্মদিবস সপ্তাহে চারদিন, কমছে এমপিদের বেতন
ইরান-সৌদি সংঘাতে কতদিন নিরপেক্ষ থাকতে পারবে পাকিস্তান?
খামেনি হত্যা: পাকিস্তানে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯
আফগানিস্তান-পাকিস্তানের চলমান উত্তেজনায় উদ্বেগ পররাষ্ট্রমন্ত্রীর
পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষে উত্তেজনা, সংলাপের আহ্বান ইরান-ইইউয়ের

ওষুধের ২০ শতাংশ দাম বাড়াল পাকিস্তান, প্রস্তুতকারীরা চায় আরও

এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪০, ২৮ এপ্রিল ২০২৩
আপডেট: ২২:৪৪, ২৮ এপ্রিল ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪০, ২৮ এপ্রিল ২০২৩
আপডেট: ২২:৪৪, ২৮ এপ্রিল ২০২৩
পাকিস্তানের করাচির একটি ফার্মেসি থেকে ওষুধ কিনছে ক্রেতারা। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ছবিটি তোলা হয়। ছবি : রয়টার্স

অর্থনৈতিক টালমাটালে থাকা পাকিস্তানে সব ওষুধের দাম বাড়ানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম ২০ শতাংশ ও জরুরি প্রয়োজনীয় ওষুধের দাম ১৪ শতাংশ বাড়ানো হয়েছে। আজ শুক্রবার (২৮ এপ্রিল) ওষুধের দাম বাড়ানোর অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। তবে, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বলছে, দাম বাড়ানো খুব কম হয়েছে। খবর রয়টার্সের। 

সর্বশেষ কয়েক মাস ধরেই পাকিস্তানে ওষুধ সংকট দেখা যাচ্ছে। বৈদেশিক মুদ্রার সংকটে ওষুধ আমদানি করতে পারছিল না তারা। একইসঙ্গে ওষুধ শিল্পের জন্য কাঁচামাল আমদানিতেও হিমশিম খেতে হচ্ছিল। ওষুধের দাম বাড়ানো নিয়ে সর্বশেষ এক মাস ধরে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর অ্যাসোসিয়েশন ও সরকারের মধ্যে আলোচনা চলছিল। অ্যাসোসিয়েশন দাম ৩৯ শতাংশ বৃদ্ধির জন্য বলছিল। তাদের দাবি, দাম ঠিক মতো না বাড়ালে এই শিল্প ধ্বংস হয়ে যাবে।

রয়টার্স বলছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে আমদানিকৃত পণ্যে ভর্তুকি বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। এর জেরে পণ্যের দাম আগের থেকেও বাড়ছে। গত মার্চে পাকিস্তানের বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৩৫ শতাংশ। নিত্য প্রয়োজনীয় খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৪৭ শতাংশে পৌঁছেছে।

কয়েক মাস পরেই পাকিস্তানের জাতীয় নির্বাচন। এই নির্বাচনের আগে ওষুধের দাম অত্যধিক বাড়ানোর বিপক্ষে ছিল দেশটির ক্ষমতাসীন সরকার। তাদের ভয় ছিল, ওষুধের দাম বাড়ানো হলে জনসমর্থন হারিয়ে যেতে পারে।

ওষুধের দাম বাড়ানো নিয়ে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় বলছে, পাকিস্তানি রুপির মূল্য বাড়লে তিন মাস পরে আবার ওষুধের দাম পর্যালোচনা করা যেতে পারে। আর আগামী অর্থবছরে একই বিভাগের অধীনে কোনো বৃদ্ধি হবে না।

পাকিস্তানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর অ্যাসোসিয়েশন পিপিএমএ ওষুধের দাম বাড়ানো নিয়ে সমালোচনা করছে। তারা বলছে, আমাদের আশা অনুযায়ী দাম বাড়ানো হয়নি। এটি আমাদের প্রত্যাশার অনেক নিচে রয়েছে।

পাকিস্তান ওষুধ

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান

১০ মার্চ ২০২৬
পাকিস্তানে কর্মদিবস সপ্তাহে চারদিন, কমছে এমপিদের বেতন
০১ মার্চ ২০২৬
পাকিস্তানে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯
২৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা সফরে আগ্রহী পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যখন ‘অস্থি-মজ্জায়’ অনুভব করব তখনই যুদ্ধ শেষ হবে : ট্রাম্প
  2. ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বাহিনীর ৫টি বিমান ক্ষতিগ্রস্ত
  3. ইরানকে প্রতিবেশী দেশগুলোতে হামলা না করার আহ্বান হামাসের
  4. ইরান যুদ্ধে ট্রাম্পের ‘জয়’ না পাওয়ার ৭ কারণ
  5. ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
  6. লেবাননে ইসরায়েলি হামলায় ১২ স্বাস্থ্যকর্মী নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x