নিষেধাজ্ঞা উঠতেই সাজেকে পর্যটকের ঢল, ফিরছে প্রাণচাঞ্চল্য

পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পথ, দিগন্তজোড়া সবুজের সমারোহ আর পাহাড়ের চূড়া ছুঁয়ে ভেসে চলা মেঘের অপূর্ব মিতালি—প্রকৃতির এমন অনন্য রূপের টানে বারবার সাজেকে ছুটে যান ভ্রমণপিপাসুরা। কয়েক দিনের নীরবতা কাটিয়ে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাঙামাটি জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক। ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর গতকাল শুক্রবার সকাল থেকেই সেখানে পর্যটকদের আগমন শুরু হয়। প্রথম দিনেই প্রায় ৮০০...