Skip to main content
NTV Online

ভ্রমণ

ভ্রমণ
  • অ ফ A
  • ট্রাভেলগ
  • কোথায়, কীভাবে
  • দর্শনীয় স্থান
  • টিপস
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ভ্রমণ
  • অন্যান্য
ফিচার ডেস্ক
১২:৩০, ১২ জুন ২০২৩
আপডেট: ১২:৪১, ১২ জুন ২০২৩
ফিচার ডেস্ক
১২:৩০, ১২ জুন ২০২৩
আপডেট: ১২:৪১, ১২ জুন ২০২৩
আরও খবর
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য
মধুমতির বুকে জেগে ওঠা চরে হাজারো মানুষের ভিড়
মানুষের মন কাড়ছে ভাড়ারদহ বিলের বৃক্ষ ও অতিথি পাখি
লন্ডনগামী যাত্রীদের জন্য বিমানের গুরুত্বপূর্ণ নির্দেশনা
ভ্রমণ ভিসায় যে বিধিনিষেধের কথা জানাল মার্কিন দূতাবাস

বিশ্বের ১০ বিপজ্জনক বিমানবন্দর

ফিচার ডেস্ক
১২:৩০, ১২ জুন ২০২৩
আপডেট: ১২:৪১, ১২ জুন ২০২৩
ফিচার ডেস্ক
১২:৩০, ১২ জুন ২০২৩
আপডেট: ১২:৪১, ১২ জুন ২০২৩
ছবি- পিন্টারেস্ট

বিমান আবিষ্কারের ফলে আজকে আমরা আকাশে উড়তে পারছি। এটি খুবই আরামদায়ক ভ্রমণ। এক দেশ থেকে আরেক দেশে যাওয়া এখন আর কষ্টসাধ্য ব্যাপার নয়। এ সময় আমরা মেঘের খেলা দেখতে পাই। তবে অবতরণ করার সময় আপনি যদি সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরের সম্মুখীন হন, তা হবে এক ধরণের অ্যাডভেঞ্চার আপনার জন্য। বিশ্বের অনেক বিমানবন্দর আছে যা কিনা রোলার কোস্টারের চেয়েও বেশি ভয়ানক।

লুকলা বিমানবন্দর , নেপাল

লুকলা বিমানবন্দর সোলুখুম্বু জেলার খুম্বুতে অবস্থিত। এই বিমানবন্দরের নাম পরিবর্তন করে তেনজিং-হিলারি বিমানবন্দর রাখা হয়েছিল।  ২০০৮ সালের জানুয়ারিতে, মাউন্ট এভারেস্ট জয় করা প্রথম দুই ব্যক্তির সম্মানে এটি করা হয়েছিল। এই বিমানবন্দরটি টানা ২০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর হিসাবে পরিচিতি লাভ করেছে। বিমানবন্দরটি প্রায় ৮০০০ ফুট (২৪৩৮ মিটার) উচ্চতায় অবস্থিত। এই বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল নেই৷ অনেক বেশি শীতল বাতাস থাকায় পাইলটের নেভিগেট করা কষ্ট হয়ে পড়ে। তাই এই বিমানবন্দরে অবতরণ করা কঠিন কাজ।

কাওরছেবেল বিমানবন্দর,  ফ্রান্স

ফ্রান্সের এই বিমানবন্দরটি মাত্র ৫৩৭ মিটারের। এটি বিশ্বের সবচেয়ে ছোট রানওয়ের জন্য পরিচিত। বিমানবন্দরটি এমন মানুষদের জন্য যারা আল্পসে স্কি করতে যান। এটি পাহাড়ের মাঝে অবস্থিত। কাওরছেবেল বিমানবন্দরে বিমান অবতরণের সময় পাইলটকে বিমানের গতি কমিয়ে দিতে হয়।

টনকন্টিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হন্ডুরাস

টনকন্টিন আন্তর্জাতিক বিমানবন্দর হন্ডুরাসের তেগুসিগাল্পার কেন্দ্র থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত। এই বিপজ্জনক বিমানবন্দরটি হিস্ট্রি চ্যানেলের "মোস্ট এক্সট্রিম এয়ারপোর্ট" শোতে সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরের তালিকায় যুক্ত হয়েছিল। বিমানবন্দরটি একটি পাহাড়ি অঞ্চলে অবস্থিত।  তাই পাইলটকে পাহাড়ের আঘাত এড়াতে কিছু ব্যবস্থা নিতে হয়। রানওয়েটিও অত্যন্ত ছোট।

বাররা আন্তর্জাতিক বিমানবন্দর, স্কটল্যান্ড

বাররা আন্তর্জাতিক বিমানবন্দরটি স্কটল্যান্ডের বাররা দ্বীপের উত্তরতম প্রান্তের উপসাগরে অবস্থিত। একটি ছোট রানওয়ে রয়েছে এই বিমানবন্দরটির।  সবচেয়ে মজার ব্যাপার হল, এই বিমানবন্দরটি সৈকতকেই তার রানওয়ে হিসেবে ব্যবহার করে। যা কিনা সারা বিশ্বে একটি বিমানবন্দরেই রয়েছে।

আগট্টি অ্যারোড্রোম, লাক্ষাদ্বীপ, ভারত

লাক্ষাদ্বীপের কেন্দ্রশাসিত অঞ্চল আগাট্টি দ্বীপের দক্ষিণ প্রান্তে এই বিমানবন্দরটি অবস্থিত। এই বিমানবন্দরটির চারপাশে নীল জলরাশি। এটি ভারতের সবচেয়ে বিপদজনক বিমানবন্দর। এই রানওয়েটি মাত্র ৪০০০ ফুট লম্বা। এটি একটি ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে পরিণত হয়েছে।

কাই টাক বিমানবন্দর, হংকং

১৯৯৮ সাল পর্যন্ত কাই টাক হংকং-এর আন্তর্জাতিক বিমানবন্দর ছিল। পরে এটি বন্ধ হয়ে যায়। এক সময় এটি হংকং আন্তর্জাতিক বিমানবন্দর দ্বারা প্রতিস্থাপিত হয়। দুইপাশ থেকে ক্রমাগত বাতাস প্রবাহিত হওয়ায়, এটি একটি বিপদজনক বিমানবন্দর হিসেবে পরিচিত ছিল। বিশেষ করে অবতরণ এবং টেক-অফের সময় বেশ সতর্ক থাকতে হত। বিমানবন্দরটি একটি পাহাড়ি অঞ্চল দ্বারা বেষ্টিত ছিল।

প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর, সেন্ট মার্টিন

প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর হল সেন্ট মার্টিনের ক্যারিবিয়ান দ্বীপের প্রধান বিমানবন্দর। এই বিমানবন্দরটি ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে একটি। অবতরণের আগে, বিমানগুলো একটি সমুদ্র সৈকত এবং রাস্তার উপর দিয়ে উড়ে যায়। যা মাটির নাগালের বাইরে। একটি বড় আকারের বিমান যাতায়াতের জন্য ন্যূনতম ৮০০০ ফুট রানওয়ের প্রয়োজন। কিন্তু এই বিমানবন্দরে মাত্র ৭০০০ ফুট রয়েছে। যার ফলে এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরগুলোর মধ্যে একটি হয়ে ওঠেছে।

ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর, থাইল্যান্ড

ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরটি ব্যাংককে অবস্থিত। এক সময় ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত ছিল। এই বিমানবন্দরটি দুটি গলফ কোর্সের মধ্যে অবস্থিত। যা এটিকে আরেকটি বিপজ্জনক বিমানবন্দর করে তুলেছে।

কঙ্গোনহাস বিমানবন্দর, ব্রাজিল

সাও পাওলো শহরে অবস্থিত ব্রাজিলের কঙ্গোনহাস বিমানবন্দর। কখনও কখনও সাও পাওলো বিমানবন্দর হিসাবেও উল্লেখ করা হয়। এই বিমানবন্দরটি ব্রাজিলের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। এর রানওয়ে বেশ পিচ্ছিল। এর ফলে এটি একটি বিপজ্জনক বিমানবন্দর। এখানে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তবে অতিরিক্ত বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে খাঁজসহ নতুন রানওয়ে নির্মাণ করা হচ্ছে।

ওয়েলিংটন আন্তর্জাতিক বিমানবন্দর, নিউজিল্যান্ড

ওয়েলিংটন আন্তর্জাতিক বিমানবন্দর, নিউজিল্যান্ডের রাজধানী শহর ওয়েলিংটনের রোঙ্গোতাই শহরতলিতে অবস্থিত। এটি পূর্বে রোঙ্গোতাই বিমানবন্দর নামে পরিচিত ছিল। শহরের কেন্দ্র থেকে ৫.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। ওয়েলিংটন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে মাত্র ৬৩৫১ফুট। এই বিমানবন্দরের চারপাশে জলাশয়। তাই পাইলটকে ল্যান্ডিং এবং টেক-অফ পয়েন্ট সঠিকভাবে জানতে হয়।

সূত্র- হলিডিফাই

ভ্রমণ

সংশ্লিষ্ট সংবাদ: ভ্রমণ

০৯ মার্চ ২০২৬
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য
০৪ মার্চ ২০২৬
মধুমতির বুকে জেগে ওঠা চরে হাজারো মানুষের ভিড়
২৬ ফেব্রুয়ারি ২০২৬
মানুষের মন কাড়ছে ভাড়ারদহ বিলের বৃক্ষ ও অতিথি পাখি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য
  2. মধুমতির বুকে জেগে ওঠা চরে হাজারো মানুষের ভিড়
  3. মানুষের মন কাড়ছে ভাড়ারদহ বিলের বৃক্ষ ও অতিথি পাখি
  4. এবার অ্যান্টার্কটিকা অভিযানে সুমন-নিলয় 
  5. তারকার ঘোরাঘুরি: কাজের ফাঁকে পাহাড়, হাওর থেকে সমুদ্রে ছুটে বেড়ান সুনেরাহ
  6. ষাট গম্বুজের ছায়ায় একদিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x