Skip to main content
NTV Online

ভ্রমণ

ভ্রমণ
  • অ ফ A
  • ট্রাভেলগ
  • কোথায়, কীভাবে
  • দর্শনীয় স্থান
  • টিপস
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১০, ০১ আগস্ট ২০২১
আপডেট: ১৪:৪২, ০২ আগস্ট ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১০, ০১ আগস্ট ২০২১
আপডেট: ১৪:৪২, ০২ আগস্ট ২০২১
আরও খবর
বাংলাদেশের খাদ্যপণ্য যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি হয় : বাণিজ্যমন্ত্রী
শিক্ষামন্ত্রীর সাথে যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য দপ্তরের কর্মকর্তাদের বৈঠক
স্টারমারের পদত্যাগের গুঞ্জন, নেতৃত্বে চ্যালেঞ্জ জানাচ্ছেন কারা?
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, আরও চাপে স্টারমার
একই মায়ের যমজ সন্তান, কিন্তু বাবা আলাদা

যেসব দেশে চালু হলো কোভিড পাসপোর্ট

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১০, ০১ আগস্ট ২০২১
আপডেট: ১৪:৪২, ০২ আগস্ট ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১০, ০১ আগস্ট ২০২১
আপডেট: ১৪:৪২, ০২ আগস্ট ২০২১
বিশ্বে কয়েকটি দেশে চালু হয়েছে কোভিড পাসপোর্ট। পর্যটকদের জন্য ক্রমেই তা অপরিহার্য হয়ে উঠছে। ছবি : সংগৃহীত

সময় যত যাচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশ কোভিড পাসপোর্ট চালু করার এবং নাগরিকদের ভ্রমণের সুযোগ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। এরই মধ্যে বিশ্বে কয়েকটি দেশে চালু হয়েছে কোভিড পাসপোর্ট। পর্যটকদের জন্য ক্রমেই তা অপরিহার্য হয়ে উঠছে।

সাধারণত মোবাইল ফোনে একটি অ্যাপের মাধ্যমে এই পাসপোর্টের অ্যাক্সেস দেওয়া হয়। তবে কিছু ক্ষেত্রে কাগুজে পাসপোর্টও আছে। নিচে বেশ কয়েকটি দেশের কোভিড পাসপোর্টের বিবরণ তুলে ধরা হলো।

যুক্তরাজ্য : এই মুহূর্তে উচ্চ ঝুঁকিতে থাকা যুক্তরাজ্যর নাগরিকদের নাইট ক্লাবে ঢুকতে হলে ভ্যাকসিনেশনের প্রমাণ দিতে হবে। প্রধানমন্ত্রী বরিস জনসন কর্তৃক সম্প্রতি গৃহীত নতুন পরিকল্পনা অনুসারে নাগরিকদের ভ্যাকসিনেশন প্রমাণের জন্য এনএইচএস কোভিড পাস অ্যাপের আওতায় আসতে হবে। শুধু নাইট ক্লাবই নয়, বিপুল জনসমাগমের মধ্যে প্রবেশ করতে হলে প্রত্যেককেই এই অ্যাপ দেখাতে হবে।

ইউরোপীয় ইউনিয়ন : নিজস্ব ভ্যাকসিন পাসপোর্ট চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর আওতাভুক্ত ২৭ দেশের নাগরিকরা ভ্যাকসিনেশন সম্পন্ন করে এর একটি কপি ডাউনলোড করে নিজেই বিনামূল্যে প্রিন্ট করে নিতে পারবেন। এমনকি ইইউর দেশগুলোতে বৈধভাবে বসবাসরত নন-ইইউ নাগরিকরাও এ পাসপোর্ট গ্রহণ করতে পারবেন, যেহেতু তাদেরও বিভিন্ন দেশে ভ্রমণের অধিকার রয়েছে।

ফ্রান্স : রেস্তোঁরা ও পানশালায় প্রবেশ কিংবা বিমান বা ট্রেনে ভ্রমণের সময় ‘হেলথ পাস’ বাধ্যতামূলক করেছে ফরাসি সরকার। পাশাপাশি নিয়ম করা হয়েছে, যেসব জায়গায় ৫০-এর বেশি লোক একসঙ্গে থাকেন কিংবা কাজ করেন তাদের সবাইকে কোভিড টেস্ট নেগেটিভ সার্টিফিকেট জমা দিতে হবে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ১২ বছরের ঊর্ধ্বে সবার জন্যই ‘হেলথ পাস’ বাধ্যতামূলক করা হয়েছে দেশটিতে।

ইসরায়েল : বছরের শুরুতেই ভ্যাকসিন পাস ব্যবহারের ঘোষণা দিয়েছিল ইসরায়েল। এটি থাকলে যে কোনও ইসরায়েলি ভ্যাকসিনেটেড কিংবা কোভিড আক্রান্ত হয়ে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন বলে ধরে নেওয়া হবে। এই পাস চালুর পর থেকে দেশটিতে ভ্যাকসিনেশনের প্রতি যুবপ্রজন্মের আকর্ষণ অনেক বেড়ে গেছে। তবে দেশটিতে সংক্রমণের হার অনেকটা কমে যাওয়ায় এই প্রকল্পটি নিয়ে আর এগোচ্ছে না দেশটি।

চীন : কিউআর কোড সিস্টেমে নাগরিকদের বিভিন্ন রঙে চিহ্নিত করেছে চীন। সবুজ রঙের কোড বলে দেবে লোকটি বিনা বাধায় যে কোনো এলাকায় প্রবেশের অধিকার রাখেন। হলুদ রং জানিয়ে দেয় লোকটিকে কমপক্ষে সাত দিন ঘরে থাকতে হবে। কম্পিউটারে তথ্য-উপাত্ত জমা দিয়ে চীনাদের এই কোডগুলো সংগ্রহ করতে হয়। চীনের অনেক পাবলিক প্লেসে প্রবেশের ক্ষেত্রে এই কোডগুলো কাজ শুরু করে দিয়েছে। এর বাইরে গত মার্চ থেকে ডিজিটাল স্বাস্থ্য সনদ চালু করেছে চীন।

যুক্তরাষ্ট্র : গত এপ্রিলে হোয়াইট হাউজ যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ফেডারেল কোভিড ভ্যাকসিনেশন পাসপোর্ট চালুর ঘোষণা দেয়। যদিও কোভিড ভ্যাকসিনেশনে জনগণকে উৎসাহিত করতে দেশটির বিভিন্ন রাজ্য পৃথক কর্মসূচি চালু করে। ক্যালিফোর্নিয়ায় স্বাস্থ্য খাতসহ বিভিন্ন সংস্থার কর্মীদের কর্মক্ষেত্রে টিকা প্রদানের প্রমাণ দাখিলের নির্দেশ দিয়েছে।

অস্ট্রেলিয়া : বর্তমানে টিকাপ্রাপ্ত অস্ট্রেলীয়দের ফোনে ফোনে ডিজিটাল সার্টিফিকেট পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু এই সার্টিফিকেটের আওতা কিংবা বিশেষ কার্যকারিতা নির্দেশ করা হয়নি। তবে দেশটির পর্যটনমন্ত্রী ড্যান তিহান বলেছেন, অস্ট্রেলিয়ার সীমানা অতিক্রম কিংবা লকডাউনে চলাচলের জন্য এই সার্টিফিকেট ভূমিকা রাখবে।

যুক্তরাজ্য কোভিড পাসপোর্ট
২৪ অক্টোবর ২০২৫
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে তিনজন গ্রেপ্তার
০৫ অক্টোবর ২০২৫
পাঁচ দিনের সফরে বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য দূত
০৩ অক্টোবর ২০২৫
যুক্তরাজ্যে সিনাগগে হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ
০২ অক্টোবর ২০২৫
যুক্তরাজ্যে ইহুদি উপাসনালয়ে ছুরিকাঘাতে নিহত ২, আহত ৩
১৯ সেপ্টেম্বর ২০২৫
ট্রাম্প-স্টারমার বৈঠকের পাঁচটি মূল দিক
১৮ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় পারমাণবিক বিদ্যুৎ চুক্তি : কী কী অন্তর্ভুক্ত রয়েছে?
১৭ সেপ্টেম্বর ২০২৫
দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে ট্রাম্প
১৪ সেপ্টেম্বর ২০২৫
সাবেক বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন রিকি হ্যাটনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৫
লন্ডনে টমি রবিনসনের র‍্যালিতে সহিংসতা : ২৬ পুলিশ আহত, গ্রেপ্তার ২৫
০৭ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি সমাবেশ থেকে ৯০০ বিক্ষোভকারী গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঘুরে আসুন আর্জেন্টিনার চোখ ধাঁধানো ছয়টি জাদুকরী স্থান
  2. লক্ষ্মীপুরে মেঘনার পাড় যেন ‘মিনি কক্সবাজার’
  3. মালয়েশিয়ার পথে: স্মরণীয় শিক্ষা সফর
  4. রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু আজ
  5. ঈদের ছুটিতে পর্যটকে মুখর পাহাড়ি জেলা খাগড়াছড়ি
  6. মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x