গুগল ম্যাপে বাতাসের মান দেখবেন যেভাবে

শীত শুরু হওয়ায় বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা বাড়ছে। যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার দূষণ, নির্মাণকাজের ধুলা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বাতাসে দূষিত কণা আটকে থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়। বাইরে বের হওয়ার আগে অনেকেই এখন বাতাসের মান বা বায়ুদূষণের সূচক যাচাই করছেন। এ ক্ষেত্রে সহজেই গুগল ম্যাপের মাধ্যমে নির্দিষ্ট এলাকার বায়ুর মান দেখা যায়। গুগল ম্যাপে থাকা ‘এয়ার কোয়ালিটি’ স্তর চালু করলে মানচিত্রের...