মহাকাশের স্বপ্ন নিয়ে ঢাকায় ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ

মহাকাশ বিজ্ঞান, সৃজনশীলতা ও ভবিষ্যতের মহাকাশ অভিযাত্রার প্রতি শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ ২০২৬’।গত শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী এ আয়োজন যৌথভাবে করে স্পেস ইনোভেশন ক্যাম্প ও বিইউবিটি। এতে দেশের বিভিন্ন স্কুলের ৬ থেকে ১৪ বছর বয়সী ৫০ জন শিশু-কিশোর অংশ নেয়।আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল...