Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫৫, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫৬, ২৯ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫৫, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫৬, ২৯ নভেম্বর ২০২৬
আরও খবর
ল্যাপটপ না ট্যাবলেট-দুই কাজেই লেনোভোর নতুন আইডিয়াপ্যাড ৫আই
কম্পিউটারের গতি বাড়াতে উইন্ডোজের ৪ গোপন শর্টকাট
হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না, বুঝবেন যেভাবে
নয় শহরে আজ শুরু হয়েছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ
শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য: আজারবাইজানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

অগ্নি নিরাপত্তায় এআই ব্যবহারে আগাম ঝুঁকি শনাক্তের তাগিদ

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫৫, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫৬, ২৯ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫৫, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫৬, ২৯ নভেম্বর ২০২৬

অগ্নিকাণ্ডের ঝুঁকি আগাম শনাক্ত এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে এআইভিত্তিক নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়নে জাতীয় নির্দেশিকা প্রণয়নেরও প্রস্তাব দেওয়া হয়েছে।
গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘এআই-পাওয়ার্ড ডিজিটাল সেফটি অ্যান্ড সিকিউরিটি’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) আয়োজনে দশম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৬-এর অংশ হিসেবে সেমিনারটির আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. সাদিয়া শারমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ বিশেষজ্ঞ এবং স্মার্ট ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ হাসনাইন।
মূল প্রবন্ধে রিয়াদ হাসনাইন বলেন, দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে এআই প্রযুক্তির মাধ্যমে আগেই ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধের ব্যবস্থা করা প্রয়োজন। এ জন্য অগ্নি ও সাইবার নিরাপত্তাকে সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনার পাশাপাশি এআইভিত্তিক নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়নে জাতীয় নির্দেশিকা প্রণয়ন জরুরি।
তিনি বলেন, বিদ্যমান সিসিটিভি ক্যামেরা, সেন্সর, বৈদ্যুতিক মিটার ও ফায়ার অ্যালার্মের সঙ্গে এআই প্রযুক্তি যুক্ত করা হলে আগুন, ধোঁয়া, বৈদ্যুতিক যন্ত্রপাতির অতিরিক্ত তাপ এবং জরুরি বহির্গমন পথে প্রতিবন্ধকতা শনাক্ত করা সম্ভব। এআই প্রযুক্তি মাত্র শূন্য দশমিক শূন্য ১৬ সেকেন্ডে আগুন বা ধোঁয়া শনাক্তের জন্য সিসিটিভি ক্যামেরার একটি ভিডিও ফ্রেম বিশ্লেষণ করতে পারে বলেও মূল প্রবন্ধে উল্লেখ করা হয়।
ঝুঁকি শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠানোর পাশাপাশি ফায়ার সার্ভিসকে অবহিত করার ব্যবস্থাও রাখা যেতে পারে বলে জানান তিনি।
সেমিনারের প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান, বিডিএসএএফের সাধারণ সম্পাদক ও ব্রেইন স্টেশন ২৩ পিএলসির সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান মুহিব্বুল মুক্তাদির তানিম, বিএনএনআরসির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান, ইসাব সভাপতি স্কোয়াড্রন লিডার (অব.) এম দিদারুল ইসলাম এবং ইউবিক করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামিউল ইসলাম।
সেমিনার সঞ্চালনা করেন ইসাবের যুগ্ম মহাসচিব ও গ্রোথ টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম খান।
উল্লেখ্য, ২৬ নভেম্বর শুরু হওয়া তিন দিনের এ প্রদর্শনীতে ২০টির বেশি দেশের শতাধিক ব্র্যান্ড অংশ নিয়েছে। প্রদর্শনীতে নিরাপত্তা প্রযুক্তি ও পণ্য প্রদর্শনের পাশাপাশি কারিগরি সেমিনার, ব্যবসায়িক বৈঠক ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি
২৪ এপ্রিল ২০২৫
হোয়াটসঅ্যাপে অটো অনুবাদ হবে মেসেজ
১৭ এপ্রিল ২০২৫
দূরের একটি গ্রহে প্রাণের সবচেয়ে জোরালো প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা
১৭ এপ্রিল ২০২৫
১০০ বছর পর অবশেষে ধরা দিল কোলোসাল স্কুইড
৩০ মার্চ ২০২৫
ঘিবলি কী? হঠাৎ ভাইরাল কেন?
২৪ ফেব্রুয়ারি ২০২৫
ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৪ : ৭৪টি প্রচারণার স্বীকৃতি
২২ ফেব্রুয়ারি ২০২৫
বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথনের বাংলাদেশ পর্ব শুরু
০৫ ফেব্রুয়ারি ২০২৫
শুরু হচ্ছে আইডিয়া প্রকল্পের ‘ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম’
১২ জানুয়ারি ২০২৫
ইন্টারনেট ও টেলিফোন সেবায় ভ্যাট বৃদ্ধি বাতিলের আহ্বান জানালো বেসিস
৩১ ডিসেম্বর ২০২৪
২০২৫ সালে যে প্রযুক্তিগত দক্ষতাগুলোর চাহিদা সবচেয়ে বেশি থাকবে
২১ ডিসেম্বর ২০২৪
বিআইজেএফের নতুন সভাপতি হিটলার এ হালিম, সম্পাদক সাব্বিন হাসান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হজ-ওমরাহযাত্রীদের ডিজিটাল স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি
  2. আপনার খরচ ও ব্যক্তিগত নথি বিশ্লেষণ করবে গুগলের এআই
  3. ৬৪ জেলায় এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষা, আবেদন ৫৭ হাজার
  4. কম্পিউটারে সমস্যা কোথায়, জানাবে উইন্ডোজের এই টুল
  5. বিইভিএমএক্সে র‌্যাংগসএক্সের নতুন ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘আরএক্স’
  6. পুরোনো ল্যাপটপ বিক্রির আগে যে ৬ কাজ অবশ্যই করবেন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x