Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৩৫, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৩৬, ১৪ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৩৫, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৩৬, ১৪ নভেম্বর ২০২৬
আরও খবর
ল্যাপটপ না ট্যাবলেট-দুই কাজেই লেনোভোর নতুন আইডিয়াপ্যাড ৫আই
কম্পিউটারের গতি বাড়াতে উইন্ডোজের ৪ গোপন শর্টকাট
হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না, বুঝবেন যেভাবে
শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য: আজারবাইজানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী
এআই প্রশিক্ষণে ওয়েবসাইটের তথ্য সংগ্রহ বন্ধে নতুন নিয়ম আনছে গুগল-ওপেনএআই

নয় শহরে আজ শুরু হয়েছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৩৫, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৩৬, ১৪ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৩৫, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৩৬, ১৪ নভেম্বর ২০২৬

নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্ব  শুক্রবার (১৩ নভেম্বর) থেকে শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজন চলবে আজ শনিবার (১৪ নভেম্বর) পর্যন্ত। দেশের নয়টি শহরে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এবারের প্রতিযোগিতা। স্থানীয় আয়োজনগুলোর টাইটেল স্পনসর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, কুমিল্লা, ময়মনসিংহ ও বরিশালে পৃথকভাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট শহরের স্থানীয় নেতৃত্বের মাধ্যমে আয়োজনগুলো পরিচালিত হচ্ছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আনুষ্ঠানিক প্ল্যাটফর্মে এখন পর্যন্ত ৪ হাজার ৬৫৭ জন অংশগ্রহণকারী নিবন্ধন করেছেন। তাঁদের নিয়ে গঠিত হয়েছে ৬০০টির বেশি দল। এবারের প্রতিপাদ্য ‘দ্য নেক্সট ফ্রন্টিয়ার’।

প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো নাসা ও এর সহযোগী মহাকাশ সংস্থাগুলোর উন্মুক্ত তথ্য-উপাত্ত ও বিভিন্ন উপকরণ ব্যবহার করে পৃথিবী ও মহাকাশসম্পর্কিত নানা সমস্যার সমাধান খুঁজবে।

মহাকাশবিজ্ঞান, পৃথিবী পর্যবেক্ষণ, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণসহ বিভিন্ন বিষয়ে প্রকল্প তৈরি করবে দলগুলো।

দুই দিনের এ আয়োজনে অংশগ্রহণকারীরা গবেষণা, পরিকল্পনা ও প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি নিজেদের প্রকল্পের প্রোটোটাইপ তৈরি করবেন। এর মাধ্যমে দলগত কাজ ও বাস্তব সমস্যা সমাধানের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন তাঁরা।

স্থানীয় আয়োজন শেষে প্রতিটি শহরের বিচারকেরা জমা দেওয়া প্রকল্প মূল্যায়ন করবেন। স্থানীয় পর্যায়ে নির্বাচিত ও যোগ্য প্রকল্পগুলো পরবর্তী সময়ে বৈশ্বিক বিচারপর্বের জন্য বিবেচিত হবে। এ পর্যায়ে নাসা ও সহযোগী মহাকাশ সংস্থাগুলোর বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের প্রকল্প মূল্যায়ন করে বৈশ্বিক বিজয়ী নির্বাচন করবেন।

চারবার বৈশ্বিক বিজয়ী বাংলাদেশ

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বাংলাদেশের দলগুলো এর আগে চারবার বৈশ্বিক বিজয়ীর স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা তিন বছর বাংলাদেশের দল এ স্বীকৃতি অর্জন করে।

২০১৮ সালে সিলেটের স্থানীয় আয়োজন থেকে অংশ নেওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম অলিক’ তাদের ‘লুনার ভিআর’ প্রকল্পের জন্য ‘বেস্ট ইউজ অব ডেটা’ বিভাগে বৈশ্বিক বিজয়ী হয়।

২০২১ সালে খুলনার ‘টিম মহাকাশ’ তাদের ‘অ্যাডভান্সড রেগোলিথ স্যাম্পলার সিস্টেম’ প্রকল্পের জন্য ‘বেস্ট মিশন কনসেপ্ট’ বিভাগে বৈশ্বিক বিজয়ীর স্বীকৃতি পায়।

২০২২ সালে কুমিল্লার ‘টিম ডায়মন্ডস’ শিশুদের তারা চেনানোর ইন্টারঅ্যাকটিভ গেম ‘ডায়মন্ড ইন দ্য স্কাই’-এর জন্য ‘মোস্ট ইনস্পায়ারিং’ বিভাগে বৈশ্বিক বিজয়ী হয়।

পরের বছর ২০২৩ সালে রাজশাহীর ‘টিম ভয়েজার্স’ পানিচক্র নিয়ে তৈরি একটি ইন্টারঅ্যাকটিভ ওয়েব গেমের জন্য ‘বেস্ট স্টোরিটেলিং’ বিভাগে বৈশ্বিক বিজয়ী হয়।

এ ছাড়া ২০২৪ সালে ময়মনসিংহের ‘টিম ইকোরেঞ্জার্স’ বিশ্বের ৪০টি বৈশ্বিক চূড়ান্ত দলের মধ্যে স্থান করে নেয়। দেশের বিভিন্ন শহরে একযোগে শুরু হওয়া এবারের আয়োজনেও তরুণ প্রযুক্তিপ্রেমী ও উদ্ভাবকদের অংশগ্রহণে নতুন সম্ভাবনাময় প্রকল্প উঠে আসবে বলে আশা করছেন আয়োজকরা।

বিজ্ঞান ও প্রযুক্তি
০৮ এপ্রিল ২০২৬
মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
০৯ ফেব্রুয়ারি ২০২৬
এক সিমে ভয়েস কল, ডেটা ও কনটেন্ট! কেমন হবে এমভিএনও সেবা
১৩ জানুয়ারি ২০২৬
দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন
২৮ ডিসেম্বর ২০২৫
আপনার হোয়াটসঅ্যাপ কি সুরক্ষিত? অ্যাকাউন্ট সুরক্ষায় যেসব বিষয়ে সতর্ক থাকবেন
১৬ ডিসেম্বর ২০২৫
চালু হলো বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম
১৫ ডিসেম্বর ২০২৫
কাঠের নকশায় প্রথম মাদারবোর্ড উন্মোচন
১০ ডিসেম্বর ২০২৫
আইডিবিতে চলছে কম্পিউটার মেলা
২৯ নভেম্বর ২০২৫
সাংবাদিকতায় এআই: বিআইজেএফ সদস্যদের দক্ষতা বাড়াতে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
২৬ নভেম্বর ২০২৫
চ্যাটজিপিটিতে শপিং রিসার্চ, কেনাকাটা আরও সহজ
২৪ নভেম্বর ২০২৫
মেসেজিং অ্যাপে প্রবাস জীবনে স্বস্তি 
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মাইক্রোসফটের আউটলুক-টিমস-কোপাইলটে বড় বিভ্রাট, বিপাকে হাজারো ব্যবহারকারী
  2. দেশে মোবাইল গ্রাহক ১৯ কোটি ছাড়াল, ৯ মাসে বেড়েছে ৫৫ লাখ ৯০ হাজার
  3. সেন্টমার্টিন ভ্রমণে বাস, শিপ টিকিট ও ট্রাভেল পাস একসঙ্গে দিচ্ছে বিডিটিকেটস
  4. লিনাক্স নাকি উইন্ডোজ, কোন অপারেটিং সিস্টেম আপনার জন্য সেরা?
  5. এআই উদ্ভাবনে গ্রামীণফোন ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে, সেরা লাবডাব
  6. জিমেইল অন্য কারও ফোনে লগইন আছে কি না, যেভাবে বুঝবেন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x