Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:৫১, ০৩ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:৫১, ০৩ নভেম্বর ২০২৬
আরও খবর
প্রযুক্তির মহারথী: বিপুল সম্পদের আড়ালে প্রেম, সম্পর্ক ও বিতর্কের জটিল অধ্যায়
বিদেশে রিমোট জব খুঁজছেন? কাজের সুযোগ মিলবে এসব ওয়েবসাইটে
আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে দেশ, ব্যবহার মাত্র ১৮ শতাংশ: বিডিনগ সম্মলনে বক্তারা
অ্যান্টিভাইরাস ছাড়াই উইন্ডোজে ম্যালওয়্যার স্ক্যান, জেনে নিন সহজ পদ্ধতি
বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান

কম্পিউটার স্লো? র‍্যাম না বাড়িয়ে উইন্ডোজের এই ৩ কৌশল ব্যবহার করুন

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:৫১, ০৩ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:৫১, ০৩ নভেম্বর ২০২৬

কম্পিউটার ধীরগতির হয়ে পড়লেই অনেকে মনে করেন, র‍্যাম বাড়ালেই সমস্যার সমাধান হবে। কিন্তু সব সময় র‌্যামের স্বল্পতার কারণে কম্পিউটার ধীর হয় না। হার্ডডিস্কের গতি, চালু থাকা অ্যাপ এবং প্রসেসরের অতিরিক্ত তাপও এর কারণ হতে পারে। তাই নতুন র‍্যাম কেনার আগে উইন্ডোজের বিল্ট-ইন টাস্ক ম্যানেজার ব্যবহার করে কয়েকটি বিষয় পরীক্ষা করে নিতে পারেন।

১. র‍্যামের ব্যবহার পরীক্ষা করুন

নতুন র‍্যাম কেনার আগে কম্পিউটারে বর্তমানে কতটুকু র‍্যাম ব্যবহার হচ্ছে, তা দেখে নিন। এ জন্য কিবোর্ডের Ctrl + Shift + Esc বোতাম একসঙ্গে চেপে টাস্ক ম্যানেজার চালু করুন। এরপর ‘পারফরম্যান্স’ ট্যাবে গিয়ে ‘মেমোরি’ অপশনে ক্লিক করুন। সেখানে র‍্যামের মোট পরিমাণ এবং ব্যবহারের হার দেখা যাবে।

কম্পিউটারে নিয়মিত কাজ করার সময়ও যদি র‍্যামের ব্যবহার ৯০ শতাংশের নিচে থাকে, তাহলে র‍্যামের স্বল্পতাই ধীরগতির প্রধান কারণ-এমনটা ধরে নেওয়ার সুযোগ কম। তবে কোন কাজ করছেন, তার ওপর র‍্যামের প্রয়োজনীয়তা নির্ভর করে।

২. হার্ডডিস্কের পরিবর্তে এসএসডি ব্যবহার করুন

টাস্ক ম্যানেজারের ‘পারফরম্যান্স’ ট্যাবে গিয়ে ‘ডিস্ক’ অপশনে নজর দিন। ডিস্কের ব্যবহার দীর্ঘ সময় ধরে ১০০ শতাংশে থাকলে কম্পিউটারের ধীরগতির পেছনে স্টোরেজ ড্রাইভের ভূমিকা থাকতে পারে।

পুরোনো মেকানিক্যাল হার্ডডিস্ক বা এইচডিডি ব্যবহার করলে সেটির পরিবর্তে এসএসডি লাগানোর কথা ভাবতে পারেন। সাধারণত এসএসডি ব্যবহারে কম্পিউটার চালু হওয়া, সফটওয়্যার খোলা এবং ফাইল স্থানান্তরের গতি বাড়ে।

এসএসডি ব্যবহারের পরও ডিস্কের ব্যবহার ১০০ শতাংশ দেখালে টাস্ক ম্যানেজারের ‘প্রসেসেস’ ট্যাবে গিয়ে ‘ডিস্ক’ কলামে ক্লিক করুন। এতে কোনো সফটওয়্যার বা প্রক্রিয়া বেশি ডিস্ক ব্যবহার করছে, তা বোঝা যাবে। অপ্রয়োজনীয় অ্যাপ শনাক্ত করে সেটি বন্ধ বা আনইনস্টল করতে পারেন। তবে অচেনা উইন্ডোজ সিস্টেম প্রক্রিয়া বন্ধ করার আগে সতর্ক থাকুন।

৩. অপ্রয়োজনীয় স্টার্টআপ অ্যাপ বন্ধ করুন

কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে অনেক সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। এসব অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকায় কম্পিউটার চালু হতে বেশি সময় লাগতে পারে এবং সিস্টেমের ওপর চাপ বাড়তে পারে।

এ সমস্যা কমাতে টাস্ক ম্যানেজারের ‘স্টার্টআপ অ্যাপস’ ট্যাবে যান। সেখানে যেসব অ্যাপের পাশে ‘হাই ইমপ্যাক্ট’ লেখা আছে, সেগুলো পর্যালোচনা করুন। যেসব অ্যাপ কম্পিউটার চালুর সময় প্রয়োজন হয় না, সেগুলোর ওপর রাইট ক্লিক করে ‘ডিসেবল’ নির্বাচন করতে পারেন। এতে কম্পিউটার চালুর সময় কমতে পারে।

অতিরিক্ত গরম হচ্ছে কি না দেখুন

ল্যাপটপ বা ডেস্কটপ কিছুক্ষণ ব্যবহারের পর গরম হয়ে ধীরগতির হয়ে গেলে প্রসেসরের তাপমাত্রা পরীক্ষা করা প্রয়োজন। অতিরিক্ত গরম হলে প্রসেসর নিজেকে সুরক্ষিত রাখতে স্বয়ংক্রিয়ভাবে কাজের গতি কমিয়ে দিতে পারে। এ ক্ষেত্রে কুলিং ফ্যান ও বাতাস চলাচলের পথ পরিষ্কার রাখা জরুরি। প্রয়োজন হলে অভিজ্ঞ কারিগরের মাধ্যমে সার্ভিসিং করাতে পারেন।

কম্পিউটার ধীরগতির হলেই র‍্যাম বাড়ানোর সিদ্ধান্ত না নিয়ে আগে টাস্ক ম্যানেজারে র‍্যাম ও ডিস্কের ব্যবহার পরীক্ষা করুন। এতে সমস্যার প্রকৃত কারণ শনাক্ত করা সহজ হবে।

প্রযুক্তি
২০ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের ৫০০ শহরে ড্রোনে পণ্য পৌঁছে দেবে অ্যামাজন
২০ আগস্ট ২০২৬
মেট্রো স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চুক্তি
২০ আগস্ট ২০২৬
শহর থেকে গ্রাম-মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিতের আহ্বান প্রযুক্তিমন্ত্রীর
১৮ আগস্ট ২০২৬
ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসেবে
১৭ আগস্ট ২০২৬
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
১৭ আগস্ট ২০২৬
১১০ দেশের আইফোনে অ্যাপলের স্পাইওয়্যার সতর্কতা, ঝুঁকিতে কারা?
১৭ আগস্ট ২০২৬
সোশ্যাল মিডিয়ায় শিশু ক্ষতিকর কনটেন্ট দেখলে অভিভাবকের করণীয়
১৭ আগস্ট ২০২৬
অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না: ফকির মাহবুব আনাম
১৫ আগস্ট ২০২৬
স্পেকট্রামকে রাজস্ব নয়, দীর্ঘমেয়াদি ডিজিটাল প্রবৃদ্ধির চালিকাশক্তি করার আহ্বান
১৫ আগস্ট ২০২৬
সিনেমাটিক ভিডিওগ্রাফির সুবিধায় ‘রোবট ফোন’ আনল অনার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অ্যান্টিভাইরাস ছাড়াই উইন্ডোজে ম্যালওয়্যার স্ক্যান, জেনে নিন সহজ পদ্ধতি
  2. পৃথিবী থেকে এক ‘আলোকদিবস’ দূরত্ব ছুঁতে যাচ্ছে নাসার ভয়েজার ১
  3. ১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন
  4. ল্যাপটপ না ট্যাবলেট-দুই কাজেই লেনোভোর নতুন আইডিয়াপ্যাড ৫আই
  5. কম্পিউটারের গতি বাড়াতে উইন্ডোজের ৪ গোপন শর্টকাট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x