Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
ফিচার ডেস্ক
০৯:৫৫, ০২ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:৫৭, ০২ নভেম্বর ২০২৬
ফিচার ডেস্ক
০৯:৫৫, ০২ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:৫৭, ০২ নভেম্বর ২০২৬
আরও খবর
মাইক্রোসফটের আউটলুক-টিমস-কোপাইলটে বড় বিভ্রাট, বিপাকে হাজারো ব্যবহারকারী
দেশে মোবাইল গ্রাহক ১৯ কোটি ছাড়াল, ৯ মাসে বেড়েছে ৫৫ লাখ ৯০ হাজার
সেন্টমার্টিন ভ্রমণে বাস, শিপ টিকিট ও ট্রাভেল পাস একসঙ্গে দিচ্ছে বিডিটিকেটস
ইসরায়েলি ফোন-হ্যাকিং প্রযুক্তি কিনতে নিজেদের আইন এড়াচ্ছে ভারত
লিনাক্স নাকি উইন্ডোজ, কোন অপারেটিং সিস্টেম আপনার জন্য সেরা?

এআই কখনো সচেতন হোক, তা চান না মাইক্রোসফটের এআই প্রধান

ফিচার ডেস্ক
০৯:৫৫, ০২ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:৫৭, ০২ নভেম্বর ২০২৬
ফিচার ডেস্ক
০৯:৫৫, ০২ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:৫৭, ০২ নভেম্বর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভবিষ্যতে মানুষের মতো সচেতন হয়ে উঠতে পারে কি না, তা নিয়ে প্রযুক্তি বিশ্বে আলোচনা বাড়ছে। তবে মাইক্রোসফটের এআই বিভাগের প্রধান মোস্তফা সুলেইমান মনে করেন, এআই মডেলকে সচেতন করে তোলার চেষ্টা হবে দায়িত্বজ্ঞানহীন। বরং প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে এআই যেন কখনো সচেতন হয়ে না ওঠে, তা নিশ্চিত করা উচিত।

গতকাল রোববার (০১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া দীর্ঘ এক পোস্টে সুলেইমান বলেন, বর্তমানে এআই মডেলগুলোর মধ্যে সচেতনতা নেই। ভবিষ্যতেও যেন এ ধরনের বৈশিষ্ট্য তৈরি না হয়, সে বিষয়ে এআই নির্মাতাদের সতর্ক থাকতে হবে।

তিনি জানান, তার জানা তথ্যের ভিত্তিতে এআইকে সচেতন করে তোলার চেষ্টা হবে বেপরোয়া সিদ্ধান্ত। প্রশিক্ষণের সময় এআইয়ের মধ্যে সচেতনতার কোনো লক্ষণ দেখা গেলে, সেই বৈশিষ্ট্য দূর করার উপায় তৈরি না হওয়া পর্যন্ত এআই উন্নয়নের কাজ বন্ধ রাখার আহ্বান জানাবেন তিনি।

সুলেইমানের মতে, কোনো এআই মডেল সচেতন হওয়ার প্রমাণ পাওয়া গেলে তা দ্রুত সাধারণ মানুষের সামনে প্রকাশ করতে হবে। এরপর সমাজের সবাই মিলে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হবে।

তিনি আরও বলেন, মানুষের মতো সচেতন নতুন কোনো সত্তা পৃথিবীতে আনার অধিকার এআই নির্মাতাদের নেই। এআইয়ের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার কথা কেউ বললেও বিষয়টি কেবল প্রযুক্তি নির্মাতাদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া যায় না। কারণ, পৃথিবীর ৮০০ কোটি সচেতন মানুষ এ ধরনের পরীক্ষায় সম্মতি দেয়নি। মানুষের নৈতিক অধিকার, নিরাপত্তা ও কল্যাণ সবার আগে রক্ষা করতে হবে।

এআইয়ের সম্ভাব্য সচেতনতা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যেও গবেষণা চলছে। গত বছরের এপ্রিলে অ্যানথ্রপিক ‘মডেল ওয়েলফেয়ার’ নিয়ে গবেষণা কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে প্রশ্ন তোলে, এআই মডেলের সম্ভাব্য সচেতনতা ও অভিজ্ঞতা নিয়ে নির্মাতাদের উদ্বিগ্ন হওয়া উচিত কি না।

এ ছাড়া গুগল ডিপমাইন্ড চলতি বছর এআইয়ের সচেতনতা এবং কোনো মডেলকে সচেতন হিসেবে বিবেচনা করার সম্ভাব্য জটিলতা নিয়ে গবেষণাপত্র প্রকাশ করেছে।

এক্সের পোস্টে সুলেইমান আরও সতর্ক করেন, কোনো এআই মডেল যদি নিজেকে কষ্ট পাচ্ছে বলে মনে করে কিংবা কষ্ট পাওয়ার সক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করে, তাহলে সেটি নিজস্ব প্রয়োজনকে পরিচালনাগত লক্ষ্যগুলোর চেয়ে বেশি গুরুত্ব দিতে পারে। এতে কম্পিউটিং সক্ষমতা ও জ্বালানির মতো সীমিত সম্পদ নিয়ে মানুষের সঙ্গে প্রতিযোগিতা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে মানুষের ক্ষতির আশঙ্কাও রয়েছে।

তাঁর মতে, এআইকে এমনভাবে তৈরি করা উচিত, যাতে তা সচেতন না হয় এবং নিজস্ব কোনো অন্তর্নিহিত উদ্দেশ্য দ্বারা পরিচালিত না হয়। বরং মানুষের কল্যাণ ত্বরান্বিত করাই হবে এআইয়ের একমাত্র লক্ষ্য। এ ধরনের এআইকে নিয়ন্ত্রণে রাখা ও নিরাপদ করা তুলনামূলক সহজ কি না, সেটিও তখন যাচাই করা সম্ভব হবে।

সূত্র: এনগ্যাজেট

প্রযুক্তি
১০ অক্টোবর ২০২৬
মোবাইল অপারেটর হতে চায় স্পেসএক্স, কিনছে নতুন স্পেকট্রাম
১০ অক্টোবর ২০২৬
এআই-চালিত স্মার্ট ডিভাইসের অভিজ্ঞতা দিতে অনারের আলফা স্টোর
০৯ অক্টোবর ২০২৬
অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়াবেন যেভাবে
০৮ অক্টোবর ২০২৬
সুপার কম্পিউটার বনাম কোয়ান্টাম কম্পিউটার, কোথায় মূল পার্থক্য?
০৮ অক্টোবর ২০২৬
৮,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাংলাদেশে ভিভো ওয়াই৩২
০৮ অক্টোবর ২০২৬
অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান
০৬ অক্টোবর ২০২৬
স্মার্টফোনের অ্যাপ নিয়মিত আপডেট রাখা কেন জরুরি
০৬ অক্টোবর ২০২৬
আইএসপি খাতে ক্যারিয়ারের জন্য ৪ বিষয়ে দক্ষ হওয়ার পরামর্শ
০২ অক্টোবর ২০২৬
জেমিনি ৪ আর্গন কি গুগলের সবচেয়ে শক্তিশালী এআই মডেল?
০২ অক্টোবর ২০২৬
এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত ফান্ডেডনেক্সট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সেন্টমার্টিন ভ্রমণে বাস, শিপ টিকিট ও ট্রাভেল পাস একসঙ্গে দিচ্ছে বিডিটিকেটস
  2. লিনাক্স নাকি উইন্ডোজ, কোন অপারেটিং সিস্টেম আপনার জন্য সেরা?
  3. এআই উদ্ভাবনে গ্রামীণফোন ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে, সেরা লাবডাব
  4. জিমেইল অন্য কারও ফোনে লগইন আছে কি না, যেভাবে বুঝবেন
  5. মানের সঙ্গে কখনো আপস নয়, ১৪ কোটি গ্রাহকই আমাদের বড় অর্জন: জাকারিয়া শহীদ
  6. বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভীর হুসাইন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x