Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
ফিচার ডেস্ক
১০:২০, ২৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:২২, ২৬ অক্টোবর ২০২৬
ফিচার ডেস্ক
১০:২০, ২৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:২২, ২৬ অক্টোবর ২০২৬
আরও খবর
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
হোয়াটসঅ্যাপ নাকি হোয়াটসঅ্যাপ বিজনেস, কোনটি আপনার জন্য?
এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট, গবেষণা ও গেমিংয়ে চমক
কম্পিউটার স্লো? র‍্যাম না বাড়িয়ে উইন্ডোজের এই ৩ কৌশল ব্যবহার করুন
কক্সবাজারে বিডিনগের ২২তম সম্মেলন, নিবন্ধন চলছে

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সাইবারট্রাক বিক্রি করবে না টেসলা, কিন্তু কেন?

ফিচার ডেস্ক
১০:২০, ২৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:২২, ২৬ অক্টোবর ২০২৬
ফিচার ডেস্ক
১০:২০, ২৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:২২, ২৬ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবারট্রাক বাজারজাত করার পরিকল্পনা বাতিল করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। প্রায় সাত বছর আগে গাড়িটি বুকিং দেওয়া গ্রাহকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে গ্রাহকদের জমা দেওয়া অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে টেসলা।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, গ্রাহকদের পাঠানো ই-মেইলে টেসলা জানিয়েছে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জন্য সাইবারট্রাক উৎপাদনের পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এসব অঞ্চলের গ্রাহকদের অর্ডার সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদের তথ্য নিশ্চিত করে পাঠানো ই-মেইল পাওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে তাঁদের জমা দেওয়া অর্থ ফেরত দেওয়া হবে।

তবে গ্রাহকদের জন্য বিকল্প সুবিধাও রেখেছে টেসলা। কেউ নতুন মডেল থ্রি বা মডেল ওয়াই গাড়ি কিনলে এক বছরের জন্য বিনা মূল্যে ‘ফুল সেলফ-ড্রাইভিং (সুপারভাইজড)’ সুবিধা পাবেন। এ ব্যবস্থায় চালককে গাড়ির নিয়ন্ত্রণ ও চলাচলের দিকে নজর রাখতে হয়।

ডান পাশে স্টিয়ারিং না থাকায় জটিলতা

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ড্রাইভ অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, দেশটিতে সাইবারট্রাক বাজারজাত করা হবে কি না, তা নিয়ে কয়েক বছর ধরেই অনিশ্চয়তা ছিল। ২০২৩ সালে গাড়িটির প্রাথমিক সরবরাহ শুরু হলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছিল, টেক্সাসে অবস্থিত টেসলার কারখানাটি ডান পাশে স্টিয়ারিংযুক্ত সাইবারট্রাক উৎপাদনের উপযোগী করে তৈরি করা হয়নি।

ডান পাশে স্টিয়ারিংযুক্ত সংস্করণ না থাকায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাশাপাশি যুক্তরাজ্য, জাপান ও আয়ারল্যান্ডের সড়কে গাড়িটি আইনগতভাবে চালানোর ক্ষেত্রেও বাধা রয়েছে।

ইউরোপেও অনুমোদন নিয়ে অনিশ্চয়তা

টেসলা এখনো আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে সাইবারট্রাক ছাড়েনি। ইউরোপীয় কর্তৃপক্ষের কাছ থেকেও গাড়িটি প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন পায়নি।

গাড়িটির নকশা ও নিরাপত্তাব্যবস্থা ইউরোপের প্রচলিত নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় অনুমোদন পাওয়া কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সংঘর্ষের সময় আঘাত কমানোর কাঠামো, পথচারীর নিরাপত্তা, গাড়ির আলো এবং ওজনসংক্রান্ত শ্রেণিবিন্যাস।

সাইবারট্রাকের ধারালো প্রান্তযুক্ত শক্ত স্টেইনলেস স্টিলের বহিরাবরণ পথচারীসহ ঝুঁকিপূর্ণ সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর শুল্কসংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতেও ইউরোপীয় নিরাপত্তা মানের সঙ্গে গাড়িটির কয়েকটি বৈশিষ্ট্যের অসামঞ্জস্যের কথা উল্লেখ করা হয়েছে।

তবে ইউরোপে সাইবারট্রাক একেবারেই দেখা যায় না, এমন নয়। প্রয়োজনীয় পরিবর্তন এনে কিছু গ্রাহক নির্দিষ্ট একটি গাড়ির জন্য বিশেষ অনুমোদন সংগ্রহ করতে পেরেছেন।

সূত্র: এনগ্যাজেট, ড্রাইভ অস্ট্রেলিয়া

প্রযুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: প্রযুক্তি

০৩ নভেম্বর ২০২৬
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
০৩ নভেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপ নাকি হোয়াটসঅ্যাপ বিজনেস, কোনটি আপনার জন্য?
০৩ নভেম্বর ২০২৬
এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট, গবেষণা ও গেমিংয়ে চমক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
  2. হোয়াটসঅ্যাপ নাকি হোয়াটসঅ্যাপ বিজনেস, কোনটি আপনার জন্য?
  3. এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট, গবেষণা ও গেমিংয়ে চমক
  4. কম্পিউটার স্লো? র‍্যাম না বাড়িয়ে উইন্ডোজের এই ৩ কৌশল ব্যবহার করুন
  5. কক্সবাজারে বিডিনগের ২২তম সম্মেলন, নিবন্ধন চলছে
  6. সিম নাকি ই-সিম, জেনে নিন কোনটি আপনার জন্য ভালো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x