Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৫০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:৫৪, ২১ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৫০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:৫৪, ২১ অক্টোবর ২০২৬
আরও খবর
ফ্লাইটে বিমানবালার শ্লীলতাহানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তির অনুমোদন
১৬ ডিসেম্বর থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন : বিমানমন্ত্রী
বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার
দুবাইফেরত যাত্রীর পায়ুপথে স্বর্ণের ডিম, অন্তর্বাসে পেস্ট

স্মার্ট বিমানবন্দরের পথে তৃতীয় টার্মিনাল, গবেষণায় যুক্ত দুই প্রতিষ্ঠান

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৫০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:৫৪, ২১ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৫০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:৫৪, ২১ অক্টোবর ২০২৬
বিমানবন্দরের পথে তৃতীয় টার্মিনাল

একটি আধুনিক বিমানবন্দর কেবল যাত্রী ওঠানামার জায়গা নয়, এটি প্রযুক্তিনির্ভর সেবা, দক্ষ ব্যবস্থাপনা, উন্নত অবকাঠামো ও বহুমুখী ব্যবসায়িক কার্যক্রমের সমন্বিত কেন্দ্র। যাত্রীসেবা থেকে শুরু করে নিরাপত্তা, পরিচালনাগত দক্ষতা এবং সহায়ক বাণিজ্যিক কার্যক্রম-সব ক্ষেত্রেই প্রযুক্তির কার্যকর ব্যবহার একটি বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে পারে।

এই বাস্তবতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনাগত কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গবেষণার উদ্যোগ নিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং প্রযুক্তি ও পেশাগত সেবাদাতা প্রতিষ্ঠান থ্রিলিফ টেকনোলজিস লিমিটেড।

এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় তৃতীয় টার্মিনালের পরিচালনাগত কার্যক্রম, প্রযুক্তির ব্যবহার, সেবার মানোন্নয়ন, সহায়ক অবকাঠামো এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে গবেষণা ও তথ্যভিত্তিক মূল্যায়ন করা হবে।

প্রযুক্তিনির্ভর সেবায় গুরুত্ব

আধুনিক বিমানবন্দরে প্রযুক্তির ব্যবহার এখন আর শুধু যাত্রীদের প্রবেশ ও প্রস্থান ব্যবস্থাপনায় সীমাবদ্ধ নয়। যাত্রীসেবা, তথ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা, অবকাঠামোর কার্যকর ব্যবহার এবং বিভিন্ন সেবার মধ্যে সমন্বয়-প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক পরিকল্পনা ও তথ্যভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে এসব কার্যক্রমকে আরও দক্ষ করা সম্ভব।

এআইইউবি ও থ্রিলিফের এই উদ্যোগে বিমানবন্দরের পরিচালনাগত দক্ষতা বাড়ানো, প্রযুক্তিনির্ভর সেবার সুযোগ চিহ্নিত করা এবং অবকাঠামো উন্নয়নে গবেষণাভিত্তিক পরিকল্পনার বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি বিমানবন্দরকে ঘিরে গড়ে উঠতে পারে এমন সহায়ক সেবা ও ব্যবসায়িক উদ্যোগের সম্ভাব্যতাও যাচাই করা হবে।

এই অংশীদারত্বের একটি গুরুত্বপূর্ণ দিক হলো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণাগত সক্ষমতার সঙ্গে প্রযুক্তি খাতের অভিজ্ঞতার সমন্বয়। এআইইউবির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের বিজনেস ইনকিউবেশন সেন্টার গবেষণার মাধ্যমে পরিচালনাগত ও ব্যবসায়িক বিষয়গুলো মূল্যায়নে ভূমিকা রাখবে। অন্যদিকে থ্রিলিফ টেকনোলজিসের প্রযুক্তিগত জ্ঞান ও শিল্পখাতের অভিজ্ঞতা এ উদ্যোগে যুক্ত হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এআইইউবির পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন-ইন-চার্জ অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বিজনেস ইনকিউবেশন সেন্টারের ডিরেক্টর-ইন-চার্জ ড. মুস্তাফা হাসান এবং ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান।

থ্রিলিফ টেকনোলজিস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মো. তাজুল ইসলাম (রুমেল), পরিচালক (টেকনোলজিস অ্যান্ড সিকিউরিটি) এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক পরিচালক মো. শাফায়েত বিন আব্দুল্লাহ। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ও টাইমস পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সোহেল।

অনুষ্ঠানে বিমানবন্দরের প্রযুক্তি ব্যবহার, সেবার মানোন্নয়ন, পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে গবেষণাভিত্তিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিমানবন্দরকেন্দ্রিক সহায়ক সেবা এবং সম্ভাব্য ব্যবসায়িক সুযোগের মূল্যায়নেও সহযোগিতার বিষয়টি উঠে আসে।

বিমানবন্দর টার্মিনাল
০৫ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ৮০টি স্বর্ণের বার উদ্ধার, ২ বিমানকর্মী রিমান্ডে
২১ মে ২০২৬
বিমানবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাইভেটকার চালকের মৃত্যু
১৫ মে ২০২৬
অন্তর্বাসে কচ্ছপ লুকিয়ে বিমানবন্দরে ধরা পড়লেন নারী
২৭ এপ্রিল ২০২৬
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
১৯ ডিসেম্বর ২০২৫
বিমানবন্দর-যমুনাসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন
১১ নভেম্বর ২০২৫
দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
০৯ অক্টোবর ২০২৫
দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি
১৬ জুন ২০২৫
সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ ঘোষণা করল ইসরায়েল
০৬ মে ২০২৫
বিমানবন্দর থেকে ফিরোজার পথে খালেদা জিয়া
০৬ মে ২০২৫
বিমানবন্দর থেকে যে পথে ফিরোজায় যাবেন খালেদা জিয়া
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হোয়াটসঅ্যাপে এবার শব্দযুক্ত স্টিকার, ট্যাপ করলেই বাজবে অডিও
  2. কিউসিওয়াইয়ের পণ্যে ১৮ মাসের ওয়ারেন্টি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ
  3. সাইবার বুলিংয়ের শিকার হলে মেয়েরা অজান্তে যে ৯ ভুল করেন
  4. কম্পিউটারের পারফরম্যান্স ও চালু থাকা প্রোগ্রাম দেখবেন যেভাবে
  5. ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোনের ফার্স্ট সেল উদযাপন অপোর
  6. কম দামে লেনোভোর অল-ইন-ওয়ান পিসি, থাকছে যেসব সুবিধা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x