Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৫৭, ২৪ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৫৭, ২৪ নভেম্বর ২০২৬
আরও খবর
এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংকে পুনর্বহাল, শেয়ারে ৩০ শতাংশ উত্থান
সাইবার নিরাপত্তায় ক্যাসপারস্কিকে ‘মার্কেট লিডার’ বলল আইএসজি
গুগল ফটোজ, গ্যালারি নাকি ড্রাইভ—কোনটি কী কাজে লাগে?
জাইস ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা নিয়ে ভিভো ভি৮০
জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ

কম দামে লেনোভোর অল-ইন-ওয়ান পিসি, থাকছে যেসব সুবিধা

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৫৭, ২৪ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৫৭, ২৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশের বাজারে কমপ্যাক্ট ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও প্রয়োজনীয় সংযোগ সুবিধাসমৃদ্ধ লেনোভো এ১০০ অল-ইন-ওয়ান পিসি নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। বাজেটবান্ধব এ কম্পিউটারে মনিটর ও কম্পিউটারের সব প্রয়োজনীয় উপাদান একই ডিভাইসে যুক্ত থাকায় আলাদা করে ডেস্কটপের বিভিন্ন যন্ত্রাংশ সেটআপ করার প্রয়োজন নেই। ফলে ডেস্কে জায়গা সাশ্রয়ের পাশাপাশি কর্মপরিবেশ রাখা যায় পরিপাটি।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, লেনোভোর এ পিসি মূলত ব্যাংক, হাসপাতাল, করপোরেট প্রতিষ্ঠান, পোশাক কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, ওষুধ কোম্পানি, শপিং মল, সুপারশপের বিলিং কাউন্টার এবং বাসায় দৈনন্দিন কাজের জন্য উপযোগী।

ডিভাইসটিতে রয়েছে চার কোর ও চার থ্রেডের ইন্টেল এন১০০ প্রসেসর। এর সর্বোচ্চ টার্বো গতি ৩ দশমিক ৪ গিগাহার্জ। ফলে দৈনন্দিন কম্পিউটিং, ইন্টারনেট ব্রাউজিং, অফিসের কাজ ও একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহারে প্রয়োজনীয় পারফরম্যান্স পাওয়া যাবে। এর সঙ্গে রয়েছে ৮ গিগাবাইট ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ গিগাবাইট পিসিআই-ই ৪.০ এনভিএমই এসএসডি। এতে কম্পিউটার দ্রুত চালু হওয়া, অ্যাপ্লিকেশন লোড করা এবং ফাইল সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি ইন্টিগ্রেটেড ইন্টেল ইউএইচডি গ্রাফিকস সাধারণ অফিসের কাজ, ভিডিও দেখা ও দৈনন্দিন গ্রাফিকস ব্যবহারে সহায়তা করবে।

এতে রয়েছে ২৩ দশমিক ৮ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। এর রেজল্যুশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল, উজ্জ্বলতা ২৫০ নিটস এবং এসআরজিবি কালার কাভারেজ ৯৯ শতাংশ। ফলে ছবি, ভিডিও ও বিভিন্ন ডিজিটাল কনটেন্ট দেখার ক্ষেত্রে পাওয়া যাবে স্বচ্ছ ও প্রাণবন্ত দৃশ্যমান অভিজ্ঞতা।

অনলাইন যোগাযোগের জন্য পিসিটিতে রয়েছে প্রাইভেসি শাটারযুক্ত ৫ মেগাপিক্সেলের ওয়েবক্যাম ও ডুয়াল মাইক্রোফোন। ফলে ভিডিও কল, অনলাইন মিটিং ও ভার্চুয়াল ক্লাসে এটি ব্যবহার করা যাবে। এ ছাড়া রয়েছে দুটি ২ ওয়াটের স্টেরিও স্পিকার। সংযোগের জন্য এতে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২ এবং প্রয়োজনীয় ইউএসবি পোর্ট রয়েছে। সঙ্গে দেওয়া হচ্ছে ইউএসবি কিবোর্ড ও মাউস। ফলে আলাদা করে এসব আনুষঙ্গিক যন্ত্র কেনার প্রয়োজন হবে না।

ক্লাউড গ্রে রঙের এ অল-ইন-ওয়ান পিসিতে রয়েছে এক বছরের ওয়ারেন্টি। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির তথ্যমতে, শীতকালীন বিশেষ অফারে ডিভাইসটির দাম ৬৫ হাজার টাকা থেকে কমিয়ে ৬১ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

পণ্যটি কিনতে আগ্রহীরা গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনলাইন স্টোর, নিকটস্থ শাখা এবং অনুমোদিত বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে পারবেন।

প্রযুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: প্রযুক্তি

১৯ মিনিট আগে
এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংকে পুনর্বহাল, শেয়ারে ৩০ শতাংশ উত্থান
১ ঘন্টা আগে
সাইবার নিরাপত্তায় ক্যাসপারস্কিকে ‘মার্কেট লিডার’ বলল আইএসজি
২৩ নভেম্বর ২০২৬
গুগল ফটোজ, গ্যালারি নাকি ড্রাইভ—কোনটি কী কাজে লাগে?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গুগল ফটোজ, গ্যালারি নাকি ড্রাইভ—কোনটি কী কাজে লাগে?
  2. জাইস ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা নিয়ে ভিভো ভি৮০
  3. জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ
  4. বাড়ির ওয়াই-ফাই থেকে অপরিচিত ডিভাইস ব্লক করবেন যেভাবে
  5. পটচিত্রে আগামীর বাসযোগ্য ঢাকা, উবারের বিশেষ উদ্যোগ
  6. জিটিএ ৬ ঝড়ে কাঁপছে বিশ্ব, এক দিনেই আয় ৪৭ হাজার কোটি টাকা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x