Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তায় স্কিটো-আইডিপির যৌথ উদ্যোগ
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
দেশের বাজারে হাইফিউচারের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস
এআই প্রশিক্ষণে ১ হাজার ৬০০ আসন, আবেদন ১ লাখ ২ হাজার ৯২৮
ইউটিউবের নতুন কাস্টম ফিড, নিজের পছন্দমতো সাজবে হোমপেজ

ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপে দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ গুরুত্বপূর্ণ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপে দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা শুধু মূলধন নয়, প্রযুক্তি, উদ্ভাবন, বৈশ্বিক দক্ষতা ও আন্তর্জাতিক সর্বোত্তম চর্চাও নিয়ে আসে। এসব সক্ষমতার সঙ্গে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী, উদ্যোক্তা-মনোভাব ও ক্রমবর্ধমান ডিজিটাল দক্ষতার সমন্বয় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে রবি আজিয়াটা পিএলসির বাংলাদেশে কার্যক্রমের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত তিন দশকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাত অভূতপূর্ব রূপান্তরের মধ্য দিয়ে গেছে। এর ফলে মানুষের যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, নাগরিক সেবা ও ব্যবসা-বাণিজ্যে যুগান্তকারী পরিবর্তন এসেছে।

তিনি বলেন, ‘বিনিয়োগকারীদের আস্থা নিশ্চিত করতে স্বচ্ছ, স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব নীতিপরিবেশ প্রয়োজন। সরকার, শিল্পখাত ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে ধারাবাহিক সংলাপের মাধ্যমেই কেবল বিনিয়োগ, উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধির অনুকূল পরিবেশ নিশ্চিত করা সম্ভব।’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড প্রযুক্তি, ডিজিটাল সেবা ও আধুনিক ডেটা অবকাঠামো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।তিনি বলেন, গত ৩০ বছরের অর্জনের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আগামী ৩০ বছরের প্রযুক্তিগত সম্ভাবনা কাজে লাগাতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আজিয়াটা গ্রুপ বারহাদের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর নিক রিজাল কামিল বলেন, “রবি’র ৩০ বছরের পথচলা মূলত বাংলাদেশের ডিজিটাল রূপান্তরেরই প্রতিচ্ছবি। ১৯৯৭ সালে অ্যাক্টেল হিসেবে যাত্রা শুরু করে রবি আজ দেশের ডিজিটাল কানেক্টিভিটি ও উদ্ভাবনী সেবার অন্যতম বিশ্বস্ত অংশীদার। বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় আজিয়াটা দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

এ ছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, রবি আজিয়াটা পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ শাতারা এবং আজিয়াটা গ্রুপের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রযুক্তি
০৯ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে এখনো যুক্তরাষ্ট্রে বড় পরিসরে চাকরি কমছে না
০৯ সেপ্টেম্বর ২০২৬
নিজের ছবিকে ৮০-এর দশকের মতো বানাবেন যেভাবে
০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ২ বছরের ওয়ারেন্টি
০৯ সেপ্টেম্বর ২০২৬
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির
০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, থাকছে ফ্ল্যাগশিপের নানা সুবিধা
০৮ সেপ্টেম্বর ২০২৬
একবার চার্জে ল্যাপটপ কতক্ষণ চলা স্বাভাবিক, ব্যাটারি ভালো রাখবেন যেভাবে
০৮ সেপ্টেম্বর ২০২৬
৪ লাখ নিবন্ধনের মাইলফলকে গ্রামীণফোন একাডেমি, চাহিদার শীর্ষে এআই কোর্সে
০৭ সেপ্টেম্বর ২০২৬
সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য: আইসিটি মন্ত্রী
০৭ সেপ্টেম্বর ২০২৬
অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে, মান থাকবে অক্ষুণ্ন
০৭ সেপ্টেম্বর ২০২৬
দৈনন্দিন ব্যবহারের ধকল সামলাতে ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
  2. রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
  3. দেশের বাজারে হাইফিউচারের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস
  4. এ আই করবে ভ্রমণ প্লানিং
  5. বিটোপিয়া গ্রুপ নিয়ে বেসিসের সংবাদ সম্মেলন, অনিয়মের নিরপেক্ষ তদন্ত দাবি
  6. উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x