Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ০৩ মে ২০২৬
আপডেট: ১৯:০৮, ০৩ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ০৩ মে ২০২৬
আপডেট: ১৯:০৮, ০৩ মে ২০২৬
আরও খবর
যে ৮ উপায়ে এআই ব্যবহার করতে পারে শিক্ষার্থীরা
এআই চ্যাটবটকে গোপন ১০ তথ্য দিলে আসতে পারে বিপদ
যুদ্ধক্ষেত্রে এআই : ‘প্রজেক্ট মেভেন’ সম্পর্কে ৫ তথ্য
অনলাইন ও এআইভিত্তিক জালিয়াতি রোধে নতুন আইন করা হবে : প্রেস সচিব
এআই চশমায় নতুন যুগ : মেটার মুকুট ছিনিয়ে নেবে চীনা প্রযুক্তি!

দেশ-বিদেশের ১ হাজার অংশগ্রহণকারীকে নিয়ে শুরু হচ্ছে এআই বিল্ডফেস্ট

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ০৩ মে ২০২৬
আপডেট: ১৯:০৮, ০৩ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ০৩ মে ২০২৬
আপডেট: ১৯:০৮, ০৩ মে ২০২৬

তরুণ শিক্ষার্থী, ডেভেলপার, ক্রিয়েটর ও উদ্ভাবকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাস্তবসম্মত সমাধানে উৎসাহিত করতে আয়োজন করা হচ্ছে ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’।

ক্লাউডক্যাম্প বাংলাদেশের আয়োজনে এবং ব্র্যাক ইউনিভার্সিটির সহ-আয়োজনে আগামী ১২ জুন (শুক্রবার) ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে এআই-কেন্দ্রিক এই আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, দেশ ও দেশের বাইরে থেকে প্রায় ১ হাজার অংশগ্রহণকারী এবং ২০০টি দল এতে অংশ নেবে। এবারের প্রতিপাদ্য— ‘বিল্ড লোকালি, লিড গ্লোবালি’।

আয়োজনটির লক্ষ্য তরুণদের শুধু এআই শেখানো নয়, বরং এআই ব্যবহার করে বাস্তব সমস্যার সমাধান তৈরির সক্ষমতা গড়ে তোলা। অংশগ্রহণকারীরা এডুকেশন, ব্র্যান্ডিং ও মার্কেটিং, হেলথকেয়ার, ই-কমার্স এবং সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন খাতে এআই-পাওয়ার্ড সল্যুশন তৈরি করার সুযোগ পাবেন।

এই উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীরা মেন্টর, ইন্ডাস্ট্রি প্রফেশনাল, রিক্রুটার, ইনভেস্টর, গ্লোবাল কোলাবরেটর এবং বাংলাদেশি ডায়াসপোরা কমিউনিটির সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন।

আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ‘ইনফিনিটি ফাইভ এক্স প্রম্পট চ্যালেঞ্জ’, যেখানে অংশগ্রহণকারীরা স্ট্রাকচারড পাঁচটি প্রম্পট ব্যবহার করে আধুনিক এআই-অ্যাসিস্টেড ডেভেলপমেন্ট টুলসের মাধ্যমে সল্যুশন তৈরির দক্ষতা দেখাবেন। এছাড়া ‘অপরচুনিটি কানেক্ট’-এর মাধ্যমে রিক্রুটার, ইনভেস্টর, হায়ার স্টাডি অ্যাডভাইজার ও গ্লোবাল মেন্টরদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থাকবে।

আয়োজকদের পক্ষ থেকে মাহদী-উজ-জামান বলেন, এআই এখন শিক্ষা, কাজ, ব্যবসা ও সমস্যা সমাধানের বড় অংশ হয়ে উঠছে। এই আয়োজনের মাধ্যমে তরুণদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যেখানে তারা এআই দিয়ে বিল্ড করতে শিখবে, সঠিক নির্দেশনা পাবে এবং বৈশ্বিকভাবে নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারবে।

এতে অংশ নিতে আগ্রহীদের প্রথমে পাঁচটি ডোমেইনের যেকোনো একটি নির্বাচন করে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর নিজস্ব প্রোফাইলে লগইন করে বিস্তারিত তথ্য জমা দিতে হবে। অনলাইন জাজিংয়ের মাধ্যমে বাছাই করা ২০০টি দল সরাসরি ফিজিক্যাল প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবে।

আয়োজকরা জানান, পাঁচটি ডোমেইন থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ দল এবং ‘ফাইভ এক্স প্রম্পট চ্যালেঞ্জ’ থেকে পাঁচজন চ্যাম্পিয়নসহ মোট ১৫টি দলকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের জন্য প্রাইজমানিসহ বিভিন্ন স্বীকৃতি ও সুযোগ রাখা হয়েছে। যেকোনো বয়স ও পেশার আগ্রহী ব্যক্তি বিনামূল্যে এ আয়োজনে অংশ নিতে পারবেন।

আয়োজনটিতে টেকনোলজি পার্টনার হিসেবে রয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিস, লাভেবল, রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ক্যানভাস, ডায়ানা হোস্ট, এস্ট্রনস টেক। ক্রিয়েটিভ পার্টনার হিসেবে রয়েছে ফ্রেমলর। কর্পোরেট পার্টনার সিএক্সও গ্লোবাল অ্যালায়েন্স ও সিনবাদ ক্যাপিটাল।

এছাড়া গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে রাইজ আপ ল্যাবস, আস্থা আইটি, টেকনাফ, এস জে ইনোভেশন, আপ স্কিল বিডি। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, মজারু, স্বাধীন ল্যাব ও কোডার্সট্রাস্ট। পার্টনার হিসেবে রয়েছে বিলিয়নস ফর বাংলাদেশ, মিলিয়ন এক্স বাংলাদেশ, বিটনা, বিএসপি এবং একাডেমিক পার্টনার হিসেবে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

আগ্রহীদের নিবন্ধনের জন্য cloudcampbd.com/the-infinity-ai-buildfest ঠিকানায় ভিজিট করতে হবে।

এআই কৃত্রিম বুদ্ধিমত্তা

সংশ্লিষ্ট সংবাদ: এআই

০৩ মে ২০২৬
যে ৮ উপায়ে এআই ব্যবহার করতে পারে শিক্ষার্থীরা
২৮ এপ্রিল ২০২৬
এআই চ্যাটবটকে গোপন ১০ তথ্য দিলে আসতে পারে বিপদ
০৩ ডিসেম্বর ২০২৫
এআই চশমায় নতুন যুগ : মেটার মুকুট ছিনিয়ে নেবে চীনা প্রযুক্তি!
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার : আইসিটি মন্ত্রী
  2. এআই নিয়ে যৌথ উদ্যোগে সনি-বান্দাই, গেম প্রোডাকশন ভবিষ্যতে পরিবর্তনের ইঙ্গিত
  3. ইমেজ থেকে সিনেম্যাটিক ভিডিও তৈরির সুবিধা নিয়ে বাজারে ‘অনার ৬০০ সিরিজ’
  4. সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে আইসিটি মন্ত্রীর শোক
  5. মোবাইল ফোন নিষেধাজ্ঞায় শিক্ষার্থীদের ফলাফলে উন্নতি হয়নি: গবেষণা
  6. মোবাইল রিচার্জ ও এমএফএস সেবা সহজ করতে জিপি-প্রাইম ফিনটেক চুক্তি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x