বাংলাদেশ এআই বিজনেস সামিটে নজর কাড়ল নিওসকোডার
বাংলাদেশের উদীয়মান আইটি প্রতিষ্ঠান এবং আকিজ ভেঞ্চার গ্রুপের অপ্গপ্রতিষ্ঠান নিওসকোডার লিমিটেড বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ নিজেদের স্বতন্ত্র অবস্থান তুলে ধরেছে।
৫ নভেম্বর আয়োজিত এই সম্মেলনে দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভূমিকা নিয়ে আলোচনা করতে একত্রিত হন নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা, উদ্ভাবক, বিনিয়োগকারী, শিক্ষাবিদ ও এআই বিশেষজ্ঞরা।
বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মেলনটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার লিমিটেডের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন।
নিওসকোডারের পক্ষ থেকে সামিটে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাহমিদ আলম, প্রধান প্রযুক্তি কর্মকর্তা শোয়েব মাহমুদ আল নওশাদ এবং হেড অফ আইটি হাফিজুর রহমান।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এআইয়ের গুরুত্ব তুলে ধরে আকিজ ভেঞ্চার লিমিটেডের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরাস্বিত করতে এআই এক অসাধারণ সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। প্রযুক্তিগত উদ্ভাবনকে কার্যকর সমাধানে রূপ দিয়ে, ব্যবসা ও সমাজের জন্য দীর্ঘমেয়াদি সুফল এনে দেওয়াই আমাদের লক্ষ্য।
ব্যবসায়িক চ্যালেঞ্জ সহজীকরণে এআইয়ের ভূমিকা প্রসঙ্গে নিওসকোডারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাহমিদ আলম বলেন, সমস্বিত প্রযুক্তি সমাধানের মাধ্যমে ব্যবসায়িক খাতে এআই-ভিত্তিক প্রযুক্তিকে আরও কার্যকর, সহজলভ্য ও ফলপ্রসূ করে তুলতে নিওসকোডার দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ।
এআই, সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমন্বিত প্রয়োগের মাধ্যমে ব্যবসায়িক খাতে নতুন মাত্রা যোগ করেছে নিওসকোডার লিমিটেডের বিভিন্ন সলিউশন। প্রচলিত এআই সলিউশনের গণ্ডি পেরিয়ে এআই, সফটওয়্যার ও হার্ডওয়্যারকে সমন্বিত করে বিভিন্ন ধরনের ব্যবসায়িক কার্যক্রমকে আরও স্মার্ট ও কার্যকর করে তোলার জন্য কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এনটিভি অনলাইন ডেস্ক