Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • মোবাইল ও ট্যাব
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:১০, ০৭ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:১০, ০৭ জানুয়ারি ২০২৬
আরও খবর
ই-গভর্নেন্স ব্যবস্থা উন্নয়নে এটুআই ও গাম্বিয়ার সমঝোতা স্মারক সই
এক্সপোতে শুরু হলো বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ, ৪ লাখ টাকার পুরস্কার
চলছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো, মিলছে ছাড় অফার
শীর্ষ রপ্তানিকারকদের সম্মাননায় বেসিস আইটি এক্সপোটার্স নাইট অনুষ্ঠিত
অন্তর্বর্তী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে : প্রধান উপদেষ্টা

এনইআইআর নিয়ে অসুবিধা দেখছে কেবল অবৈধ আমদানিকারকরা: এমআইওবি

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:১০, ০৭ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:১০, ০৭ জানুয়ারি ২০২৬

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বাস্তবায়নে সার্ভিস ও রিটেইল পর্যায়ে কোনো অসুবিধা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (এমআইওবি)-এর নির্বাহী কমিটির সদস্য ও স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনের প্রতিপাদ্য ছিল-‘এনইআইআর-এর হাত ধরে শুরু হোক নিরাপদ বাংলাদেশ’।

তিনি বলেন, এনইআইআর নিয়ে সমস্যা দেখছে কেবল সেই সব ব্যবসায়ী গোষ্ঠী, যারা অবৈধ আমদানির সঙ্গে জড়িত। তাদের সংখ্যা খুব বেশি নয়-হয়তো ২০ থেকে ৩০ জন হবে। অথচ সারা বিশ্বে ২০০-এর বেশি মোবাইল ব্র্যান্ড রয়েছে, যারা বৈধভাবে ব্যবসা করছে এবং ভালো আয়ও করছে। তারা চাইলে দেশেই কারখানা স্থাপন করে আরও ৫০০ থেকে ৭০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। এতে কেউ বাধা দিচ্ছে না।

মোহাম্মদ জহিরুল ইসলাম আরও বলেন, উদ্যোক্তারা চান সাধারণ মানুষ কম দামে মোবাইল ফোন কিনুক। এনইআইআর বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন রাষ্ট্রীয় রাজস্ব আদায় বাড়বে, অন্যদিকে দেশের ডিজিটাল অর্থনীতির ভিত্তিও আরও শক্তিশালী হবে। তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে।

সংবাদ সম্মেলনে তথ্য-উপাত্ত তুলে ধরে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া চৌধুরি জানান, বর্তমানে দেশে ১২ হাজার ৯৫২টি অনুমোদিত স্মার্টফোন বিক্রয়কেন্দ্র রয়েছে, যার মধ্যে ৪ হাজার ২৭০টি গ্রামাঞ্চলে অবস্থিত। তবে আন-অফিশিয়াল ও রিফারবিশডসহ অবৈধ ফোনের বাজারের কারণে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এনইআইআর কার্যকর হলে শহর থেকে গ্রাম—সব স্তরের ভোক্তার নিরাপত্তা নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের মোবাইল ফোন শিল্পে স্বচ্ছতা জোরদার, ভোক্তা সুরক্ষা নিশ্চিতকরণ এবং একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এমআইওবি নেতারা এনইআইআর ব্যবস্থার দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব, ভোক্তা সুবিধা এবং দেশের মোবাইল ফোন ইকোসিস্টেমে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে এনইআইআর বাস্তবায়নকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে সংঘটিত ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং এ ধরনের সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এমআইওবি জানায়, সরকার ১ জানুয়ারি থেকে এনইআইআর ব্যবস্থা কার্যকর করার পাশাপাশি স্মার্টফোন আমদানি শুল্ক হ্রাসের যে সিদ্ধান্ত নিয়েছে, তা সময়োপযোগী ও ইতিবাচক। সংগঠনটির মতে, এসব নীতিগত উদ্যোগ বাজারে শৃঙ্খলা ফেরাতে এবং বৈধ ব্যবসাকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনায় বলা হয়, এনইআইআর কার্যকর হলে অবৈধ, নকল ও চুরি হওয়া মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণ সহজ হবে। একই সঙ্গে অবৈধ আইএমইআই ব্যবহার বন্ধ হওয়ায় ফোন ক্লোনিং, প্রতারণা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এমআইওবি’র তথ্যমতে, বর্তমানে দেশে ১৮টি স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানে দেশি-বিদেশি মিলিয়ে তিন হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে। এ খাতে সরাসরি প্রায় ৫০ হাজার দক্ষ শ্রমিক এবং ডিলার, ডিএসআর, সার্ভিস ও খুচরা বিক্রয়ের সঙ্গে যুক্ত আরও প্রায় ৫০ হাজার মানুষের পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যার মধ্যে প্রায় ৩০ শতাংশ নারী শ্রমিক।

সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করে জানায়, এনইআইআর বাস্তবায়নের বিরোধিতা করে একটি সীমিত গোষ্ঠী সহিংস ও বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। দেশের প্রায় ১২ হাজার মোবাইল ফোন ব্যবসায়ীর মধ্যে মাত্র এক থেকে দেড় হাজার অবৈধ ব্যবসায়ী এসব কর্মকাণ্ডে যুক্ত। এর মধ্যে বিটিআরসি কার্যালয়ে ভাঙচুর, বহিরাগত এনে বিশৃঙ্খলা সৃষ্টি, শিশুদের ব্যবহার করে সহানুভূতি আদায়ের চেষ্টা এবং বৈধ দোকান জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে।

এমআইওবি সভাপতি জাকারিয়া শহীদ বলেন, ‘এনইআইআর বাস্তবায়ন দেশের মোবাইল ফোন শিল্পে শৃঙ্খলা, স্বচ্ছতা ও ভোক্তা সুরক্ষা নিশ্চিত করার একটি সময়োপযোগী উদ্যোগ। আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। একই সঙ্গে যেকোনো সহিংস ও আইনবহির্ভূত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। নীতিগত ধারাবাহিকতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় থাকলে স্মার্টফোন শিল্প ভবিষ্যতে দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে।’

প্রযুক্তি
২৯ জানুয়ারি ২০২৬
শীর্ষ রপ্তানিকারকদের সম্মাননায় বেসিস আইটি এক্সপোটার্স নাইট অনুষ্ঠিত
২৭ জানুয়ারি ২০২৬
যশোরকে ডিজিটাল হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
২৭ জানুয়ারি ২০২৬
বিএসসিএলের স্টারলিংক সেবার সেলস এজেন্ট হলো বি-ট্র্যাক সল্যুশনস
২৭ জানুয়ারি ২০২৬
কল সুবিধাসহ দেশে এলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ৫জি, জানুন ফিচার
২৬ জানুয়ারি ২০২৬
জাতীয় ডাটা সেন্টারের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি
২৬ জানুয়ারি ২০২৬
গবেষণায় চাঞ্চল্য: গ্রোকের এআই ১১ দিনে তৈরি করেছে লাখো যৌনায়িত ছবি
২৩ জানুয়ারি ২০২৬
ওয়ালপ্যাড ও শিখোর যৌথ উদ্যোগে তৈরি অত্যাধুনিক ‘এডুট্যাব’
২২ জানুয়ারি ২০২৬
নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে ‘হ্যাঁ’ ভোট দিন: ফয়েজ আহমদ তৈয়্যব
১৯ জানুয়ারি ২০২৬
বিদেশি বিনিয়োগে উৎপাদিত স্মার্টফোনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষতিসাধনের নিন্দা
১৯ জানুয়ারি ২০২৬
এমজি আনল হাইব্রিড এসইউভি সিরিজ, এক চার্জে চলবে ১২০ কিলোমিটার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ই-গভর্নেন্স ব্যবস্থা উন্নয়নে এটুআই ও গাম্বিয়ার সমঝোতা স্মারক সই
  2. এক্সপোতে শুরু হলো বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ, ৪ লাখ টাকার পুরস্কার
  3. শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য দক্ষ করে তুলতে ইউআইইউতে রাইজের এআই ক্যাম্প
  4. চলছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো, মিলছে ছাড় অফার
  5. শীর্ষ রপ্তানিকারকদের সম্মাননায় বেসিস আইটি এক্সপোটার্স নাইট অনুষ্ঠিত
  6. যশোরকে ডিজিটাল হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x