Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪০, ১৭ মে ২০২৫
আপডেট: ১৫:৪৫, ১৭ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪০, ১৭ মে ২০২৫
আপডেট: ১৫:৪৫, ১৭ মে ২০২৫
আরও খবর
মাইক্রোসফটের আউটলুক-টিমস-কোপাইলটে বড় বিভ্রাট, বিপাকে হাজারো ব্যবহারকারী
দেশে মোবাইল গ্রাহক ১৯ কোটি ছাড়াল, ৯ মাসে বেড়েছে ৫৫ লাখ ৯০ হাজার
সেন্টমার্টিন ভ্রমণে বাস, শিপ টিকিট ও ট্রাভেল পাস একসঙ্গে দিচ্ছে বিডিটিকেটস
ইসরায়েলি ফোন-হ্যাকিং প্রযুক্তি কিনতে নিজেদের আইন এড়াচ্ছে ভারত
লিনাক্স নাকি উইন্ডোজ, কোন অপারেটিং সিস্টেম আপনার জন্য সেরা?

ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ, সুফল মিলবে শিগগিরই: আসিফ মাহমুদ

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪০, ১৭ মে ২০২৫
আপডেট: ১৫:৪৫, ১৭ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪০, ১৭ মে ২০২৫
আপডেট: ১৫:৪৫, ১৭ মে ২০২৫
ছবি সৌজন্যে

ইন্টারনেটের দাম কমিয়ে জনগণের জন্য আরও ব্যবহারবান্ধব করার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে আইআইজি ও এনটিটিএন পর্যায়ে মূল্য হ্রাস করা হয়েছে এবং আগামী দুই-এক মাসের মধ্যেই গ্রাহকরা এর সুফল পাবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ শনিবার (১৭ মে) রাজধানীর বিটিআরসি ভবনে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ইন্টারনেটের দাম আরও কমিয়ে জনগণের ব্যবহারের উপযোগী করতে হবে। শিক্ষায় আমরা অনেকটা এগিয়েছি, কিন্তু কৃষি ও স্বাস্থ্য খাতে এখনও অনেক পিছিয়ে। এসব খাতে ইন্টারনেটের ব্যবহার বাড়াতে হবে।’

বন্যা ও ঝড়ের সময় মোবাইল ইন্টারনেট ব্যাহত হয় উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্যোগ আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও, সেই সময়ে কীভাবে টেলিযোগাযোগ সেবা সচল রাখা যায়, তা ভাবতে হবে।’

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘ইন্টারনেট ব্ল্যাকআউট করে গণহত্যা চালানো হয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে কিছুই জানতে পারিনি। পরে ইন্টারনেট ফিরে আসায় সব জানতে পেরেছি। এ কারণেই আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে সংজ্ঞায়িত করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ তৈরি করেছি—যা এই সরকারের একটি বড় অর্জন।’

তরুণদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে সম্পৃক্ত করতে বেশি সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতে অনেক উদ্ভাবক সুযোগের অভাবে দেশ ছাড়ছেন। প্রতিদিনই নতুন নতুন উদ্ভাবনের খবর আসে, কিন্তু আমাদের অংশগ্রহণ সীমিত। থ্রিজি, ফোরজি বা ফাইভজি—সবক্ষেত্রেই আমাদের আরও কাজ করার সুযোগ রয়েছে।’

নারীদের জন্য সাইবারস্পেস আরও নিরাপদ করতে সাইবার সুরক্ষা আইন কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি। ‘আমরা স্বীকার করি, নারীদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এখনও সফল হতে পারিনি,’—বলেন তিনি।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান,‘নারীদের ডিজিটাল অন্তর্ভুক্তিতে সরকার কাজ করছে। আইনটি পাস হলে সাইবারস্পেসে নারীরা নিরাপদ থাকবেন। তিনি বলেন, ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জে নারী উদ্যোক্তা ও কর্মীদের প্রাধান্য দেওয়া হবো। সবুজ পাতা নামের যে উদ্যোগ সেখানেও নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রসঙ্গত, ‘ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষ সমতা’ প্রতিপাদ্যে এবার দেশে দিবসটি পালিত হচ্ছে। দিনব্যাপী আয়োজনে রয়েছে সেমিনার, হ্যাকাথন, ডাক টিকিট উন্মোচন ও বিটিআরসি প্রাঙ্গণে মেলা।

এ উপলক্ষে বিটিআরসি ইতোমধ্যে ই-লাইসেন্সিং সেবা চালু করেছে। অনুষ্ঠানে একটি ন্যাশনওয়াইড আইএসপি এবং একটি ডিভিশনাল আইএসপির হাতে ই-লাইসেন্স হস্তান্তর করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, বিটিআরসি চেয়ারম্যান (অব.) মেজর জেনারেল এমদাদ উল বারী, আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব জহিরুল ইসলাম।

প্রযুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: প্রযুক্তি

১৩ নভেম্বর ২০২৬
মাইক্রোসফটের আউটলুক-টিমস-কোপাইলটে বড় বিভ্রাট, বিপাকে হাজারো ব্যবহারকারী
১৩ নভেম্বর ২০২৬
দেশে মোবাইল গ্রাহক ১৯ কোটি ছাড়াল, ৯ মাসে বেড়েছে ৫৫ লাখ ৯০ হাজার
১৩ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিন ভ্রমণে বাস, শিপ টিকিট ও ট্রাভেল পাস একসঙ্গে দিচ্ছে বিডিটিকেটস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ল্যাপটপ না ট্যাবলেট-দুই কাজেই লেনোভোর নতুন আইডিয়াপ্যাড ৫আই
  2. কম্পিউটারের গতি বাড়াতে উইন্ডোজের ৪ গোপন শর্টকাট
  3. হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না, বুঝবেন যেভাবে
  4. নয় শহরে আজ শুরু হয়েছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ
  5. মাইক্রোসফটের আউটলুক-টিমস-কোপাইলটে বড় বিভ্রাট, বিপাকে হাজারো ব্যবহারকারী
  6. দেশে মোবাইল গ্রাহক ১৯ কোটি ছাড়াল, ৯ মাসে বেড়েছে ৫৫ লাখ ৯০ হাজার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x