Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
১৪:২০, ৩০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:২৪, ৩০ অক্টোবর ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১৪:২০, ৩০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:২৪, ৩০ অক্টোবর ২০২৬
আরও খবর
বাংলাদেশের চার আফসোস!
ম্যাচ হারের কারণ হিসেবে যা বললেন শান্ত
মিরপুর টেস্ট: ব্যাটিং বিপর্যয় আর ক্যাচ মিসের মাশুল দিয়ে হারল বাংলাদেশ
মিরপুর টেস্ট: সোনার হরিণ উইকেট এনে দিলেন শরিফুল
মিরপুর টেস্ট: বজ্রপাতে বন্ধ খেলা, শুরু হবে কখন?

মিরপুর টেস্ট

ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে স্বস্তি দিল বৃষ্টি!

ক্রীড়া প্রতিবেদক
১৪:২০, ৩০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:২৪, ৩০ অক্টোবর ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১৪:২০, ৩০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:২৪, ৩০ অক্টোবর ২০২৬

২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। দায়িত্বজ্ঞানহীন ভাবে আউট হয়ে ফিরেছেন তানজিদ হাসান তামিম-সাদমান ইসলামরা। দ্বিতীয় সেশনে ১৩ ওভার ব্যাট করেই হারিয়েছে ৪ উইকেট। এখন উল্টো বিপদে বাংলাদেশ। একই সঙ্গে চোখ রাঙানি দিয়েছে বৃষ্টিও। আপাতত মনে হতে পারে, সেটাই বোধহয় বাংলাদেশকে কিছুটা স্বস্তি দিল।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চা বিরতিতে যাওয়ার আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩৪ রান করেছে বাংলাদেশ। সবমিলিয়ে লিড দাঁড়িয়েছে ৬১ রানের।

ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। কোনো রান না করেই সামার জোসেফের বলে ফিরে যান তামিম। আরেক ওপেনার সাদমান ইসলাম আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুরুটা ভালোই পেয়েছিলেন। কিন্তু ইনিংস বড় করতে পারলেন না দুজনই। ৩০ বলে ১৩ রান করে বোল্ড হয়ে যান সাদমান আর ৩৭ বলে ১০ রান করেন শান্ত।

এরপর দেখেশুনে খেলতে হতো বাংলাদেশকে। কিন্তু কাণ্ডজ্ঞানহীন শট খেলে আউট হয়ে গেলেন তাওহিদ হৃদয় (২ বলে ০)। রোস্টন চেজের বলে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন তিনি। ধরা পড়েন জেইডন সিলসের হাতে। স্পিন ঘূর্ণিতে বাংলাদেশকে বিপদে ফেলে এই তিন উইকেটই নিজের ঝুলিতে পুড়েছেন ক্যারিবীয়ান অধিনায়ক রোস্টন চেজ।

আড়াইশ রান পার হতে দিল না বাংলাদেশ, অলআউট ওয়েস্ট ইন্ডিজ

এর আগে দিনের প্রথম সেশনটা খুব একটা ভালো যায়নি বাংলাদেশের। হতাশার সেশনে শেষ বলে উইকেট নিয়ে কিছুটা স্বস্তি ফিরিয়েছিলেন নাঈম হাসান। তবে বিরতি থেকে ফিরে দারুণভাবে ঘুরে দাঁড়াল নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোং। স্পিন জাদুতে পরাস্ত করেন মেহেদী হাসান মিরাজ-নাঈমরা। এতে খুব বেশি সময় লাগেনি ক্যারিবীয়ানদের গুটিয়ে দিতে। মাত্র ৮ ওভারের মধ্যেই তুলে নেয় বাকি থাকা ৪ উইকেট।

এতে নিজেদের প্রথম ইনিংসে ৮২.৫ ওভারে ২৪৫ রান করেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করেছিল ২৭২ রান। ফলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৭ রানের লিড পায় বাংলাদেশ।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

১ ঘন্টা আগে
বাংলাদেশের চার আফসোস!
৩ ঘন্টা আগে
ম্যাচ হারের কারণ হিসেবে যা বললেন শান্ত
৪ ঘন্টা আগে
ব্যাটিং বিপর্যয় আর ক্যাচ মিসের মাশুল দিয়ে হারল বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাজার টাকায় মাঠে বসে দেখা যাবে হামজাদের ম্যাচ
  2. নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করছে ফিফা
  3. ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদী আচরণের অভিযোগ সাঙ্গাকারার
  4. দলের প্রয়োজনে ব্যাটে-বলে অবদান রাখতে চান নাঈম
  5. ৮৭ রানের জয়ে ভারতের বিপক্ষে নতুন ইতিহাস গড়ল নিউজিল্যান্ড
  6. ব্যাটিং বিপর্যয়ে তৃতীয় দিন শেষে কঠিন অবস্থায় বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x