নারীদের ব্যালন ডি’অর উঠল পুতেয়াসের হাতে
একে একে সব পুরস্কার দেওয়া শেষ। এরপর অপেক্ষা ছিল বহুল কাঙ্খিত পুরস্কার ব্যালন ডি’অরের। সেটিও ঘোষণা করা হয়েছে। তবে প্রথমে ঘোষণা করা হয়েছে নারীদের ব্যালন ডি’অর।
নারীদের ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করতে মঞ্চে আসেন ২০০১ সালে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ব্যালন ডি’অর জয়ী সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েন। তিনি ঘোষণা করলেন, মেয়েদের ২০২৬ সালে ব্যালন ডি’অর স্পেন তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস! সঙ্গে সঙ্গেই শীষে ফেটে পড়ল হলরুম।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) লন্ডনের বিখ্যাত প্যালাডিয়াম থিয়েটারে পুতেয়াসের হাতে পুরস্কার তুলে দেন মাইকেল ওয়েন।
এ নিয়ে তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতলেন বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার। এর আগে ২০২১ ও ২০২২ টানা দুইবার নারীদের ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি। তৃতীয় ব্যালন ডি’অর জিতে একটি রেকর্ডও গেড়ছেন তিনি।
এতদিন তিনটি ব্যালন ডি’অর জিতে নারীদের সর্বোচ্চ ব্যালন ডি’অর জয়ের রেকর্ড ছিল সাবেক বার্সেলোনা তারকা আইতানো বনমাতির। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন পুতেয়াস।
গত মৌসুমে বার্সেলোনার চারটি শিরোপা জয়ে বড় অবদান রাখেন এই স্প্যানিশ মিডফিল্ডার। গত জুলাইয়ে লন্ডন সিটি লায়নেস ক্লাবে যোগ দেওয়া পুতেয়াস ৫৩ ম্যাচে করেন ২৬ গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও ১৫টি গোল।

স্পোর্টস ডেস্ক