Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৩:১৫, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:১৬, ১৮ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:১৫, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:১৬, ১৮ অক্টোবর ২০২৬
আরও খবর
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের পাহাড় বিসিবি একাদশের
অ্যালিনের সেঞ্চুরি, উইন্ডিজের বিপক্ষে বড় রান বাংলাদেশের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশে জাকের-শামীমসহ একঝাঁক তরুণ
রেকর্ড গড়ে হোপের দাপটে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ
আইসিসির শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার

বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
১৩:১৫, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:১৬, ১৮ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:১৫, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:১৬, ১৮ অক্টোবর ২০২৬
শামার স্প্রিঙ্গার। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে আবারও পরিবর্তন এসেছে। ব্যক্তিগত ও পারিবারিক কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী শামার স্প্রিঙ্গার। এখনও টেস্ট অভিষেক না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে অভিজ্ঞ এই অলরাউন্ডারের সামনে এবার সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের হাতছানি।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে স্কোয়াডে এই পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল ক্যারিবীয়রা। তবে ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলা কিমো পলকে ব্যক্তিগত ও পারিবারিক কারণে দেশে ফিরে যেতে হচ্ছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে  ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।

টেস্ট ক্রিকেটে এখনও অভিষেক না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন স্প্রিঙ্গার। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বল হাতে নিয়েছেন সাত উইকেট। এবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন এই অলরাউন্ডার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে স্প্রিঙ্গারের সংগ্রহ ১ হাজার ৪৩ রান, ব্যাটিং গড় ৩২.৫৯। বল হাতে ২৭.৮৭ গড়ে তার শিকার ৫৮ উইকেট। ২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে চার ম্যাচে করেছেন ২৫১ রান। পাশাপাশি আট ইনিংসে নিয়েছেন সাত উইকেট।

কিমো পলের বিকল্প হিসেবে ওজে শিল্ডস ও নাইয়াল স্মিথের নামও বিবেচনায় ছিল ওয়েস্ট ইন্ডিজের। তবে চোটের কারণে তাদের কাউকেই পাওয়া যায়নি বলে জানিয়েছে সিডব্লিউআই।

এর আগে চোটের ঝুঁকি এড়াতে পেসার আলজারি জোসেফকে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিমো পলকে। এবার পলের বিদায়ে সেই জায়গায় এলেন স্প্রিঙ্গার।

বাংলাদেশ সফরে আগামী ২২ ও ২৩ অক্টোবর এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে, ৫ থেকে ৯ নভেম্বর।

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের নতুন স্কোয়াড : রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারাইন চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জ্যাঙ্গো, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহাম।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল শামার স্প্রিঙ্গার

সংশ্লিষ্ট সংবাদ: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

৫ ঘন্টা আগে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের পাহাড় বিসিবি একাদশের
৬ ঘন্টা আগে
অ্যালিনের সেঞ্চুরি, উইন্ডিজের বিপক্ষে বড় রান বাংলাদেশের
১৫ অক্টোবর ২০২৬
রেকর্ড গড়ে হোপের দাপটে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টিভি ও অনলাইনে আজকের যত খেলা
  2. ত্রিদেশীয় সিরিজ: অবশেষে বাংলাদেশকে উইকেট এনে দিলেন মুস্তাফিজ
  3. ত্রিদেশীয় সিরিজ: আবারও আফগান শিবিরে তাসকিনের আঘাত
  4. ত্রিদেশীয় সিরিজ: তাসকিনের হাত ধরে প্রথম উইকেট বাংলাদেশের
  5. ফাইনালে যেতে হলে কত রানে আটকাতে হবে আফগানিস্তানকে?
  6. ত্রিদেশীয় সিরিজ: দেড়শ পার করেই অলআউট বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x