Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৫:০০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:০৩, ০২ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:০০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:০৩, ০২ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
বড় রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে
বাংলাদেশ-বার্সেলোনার ম্যাচসহ আজকের যত খেলা
ব্রাজিলিয়ান তারকাকে পেতে ম্যানচেস্টার ইউনাইটেডের বড় অঙ্কের প্রস্তাব
ইয়ামালসহ ৫জনকে অধিনায়ক হিসেবে বেছে নিল বার্সেলোনা
৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

কবে এল-ক্ল্যাসিকোতে মুখোমুখি হচ্ছে বার্সা-রিয়াল?

স্পোর্টস ডেস্ক
১৫:০০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:০৩, ০২ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:০০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:০৩, ০২ সেপ্টেম্বর ২০২৬
গত মৌসুমের এল-ক্ল্যাসিকো ম্যাচে বল দখলের লড়াইয়ে রিয়াল-বার্সার ফুটবলাররা। ছবি : এএফপি

লা লিগা তো বটেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলেরই অন্যতম হাইভোল্টেজ ম্যাচ রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার এল ক্ল্যাসিকো। যেই ম্যাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন কোটি ফুটবল প্রেমী। নতুন মৌসুমে দুই দলের এই লড়াইয়ের দিনক্ষন চূড়ান্ত হয়ে গেছে।

আগামী ২৫ অক্টোবর ঐতিহ্যবাহী ক্যাম্প ন্যূ-তে লা লিগার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৯টায়।

গত মৌসুমটা ভুলে যেতে চাইবে রিয়াল মাদ্রিদ। শিরোপা তো জিততে পারেই নাই, ঐতিহ্যবাহী ক্ল্যাসিকোতেও পেয়েছিল লজ্জার হার। নতুন মৌসুমে, নতুন ভাবে শুরু করেছে রিয়াল। তাই এবার গত মৌসুমের প্রতিশোধ নিতে চাইবে তারা। অবশ্য ছেড়ে কথা বলবে না বার্সেলোনাও।

রিয়াল মাদ্রিদের ডাগআউটে কোচ হিসেবে ফিরে এটি হতে যাচ্ছে হোসে মরিনিওর প্রথম এল-ক্ল্যাসিকো। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের প্রথম মেয়াদে পেপ গার্দিওলা ও তিতো ভিলানোভার বার্সেলোনার বিপক্ষে আধুনিক ফুটবলের অন্যতম সেরা ও উত্তাপ ছড়ানো লড়াইগুলোর সাক্ষী হয়েছিলেন এই পর্তুগিজ কোচ।

টানা দুইবার লা লিগা জেতা হান্সি ফ্লিকের বার্সেলোনাকে সিংহাসনচ্যুত করার কঠিন চ্যালেঞ্জ মাথায় নিয়েই এবার রিয়ালের হটসিটে দ্বিতীয়বারের মতো ফিরেছেন মরিনিও।

নতুন মৌসুমের শুরুটা দারুণ করেছে স্পেনের এই দুই পরাশক্তিই। নিজেদের প্রথম তিন ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে আক্রমণভাগে নিজেদের শক্তির জানান দিয়েছে বার্সা ও রিয়াল।

লিগে প্রথম তিন ম্যাচে দারুণ ছন্দে থেকে মোট ১২টি গোল করেছে বার্সেলোনা। এর মধ্যে এলচে ও রায়ো ভায়োকানোর বিপক্ষে ৫টি করে গোল আদায় করে নেয় কাতালানরা। দলে কোনো জাত স্ট্রাইকার না থাকায় ‘নাম্বার নাইন’ পজিশনে খেলে ইতোমধ্যে লিগের সর্বোচ্চ ৫ গোল করে ফেলেছেন বার্সা অধিনায়ক রাফিনিয়া। এছাড়া ভায়োকানোর বিপক্ষে ৫-২ গোলের জয়ে জোড়া গোল করে চলতি মৌসুমে গোলের খাতা খুলেছেন তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল।

অন্যদিকে, মালাগা, রিয়াল সোসিয়েদাদ ও এসস্পানিওলকে হারিয়ে আসরে ১০ গোল করেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের জার্সিতে সর্বোচ্চ ৪ গোল করে দারুণ ফর্মে আছেন কিলিয়ান এমবাপ্পে। পাশাপাশি দুটি করে গোল ও অ্যাসিস্ট নিয়ে দুর্দান্ত শুরু পেয়েছেন জুড বেলিংহ্যাম ও ভিনিসিয়াস জুনিয়রও।

দুই দলের সর্বশেষ দেখায় গত মে মাসে ক্যাম্প ন্যূ-তে রিয়ালকে ২-০ গোলে হারিয়ে লা লিগা শিরোপা নিশ্চিত করেছিল বার্সেলোনা। কোচ হান্সি ফ্লিকের অধীনে রিয়ালের বিপক্ষে খেলা শেষ সাতটি প্রতিযোগিতামূলক ম্যাচের ছয়টিতেই জয় পেয়েছে বার্সা। যার মধ্যে রয়েছে গত বছরের কোপা দেল রে ফাইনাল এবং স্প্যানিশ সুপার কাপের পরপর দুটি শিরোপা লড়াই।

রিয়াল মাদ্রিদ বার্সেলোনা লা লিগা

সংশ্লিষ্ট সংবাদ: রিয়াল মাদ্রিদ

০৫ সেপ্টেম্বর ২০২৬
ব্রাজিলিয়ান তারকাকে পেতে ম্যানচেস্টার ইউনাইটেডের বড় অঙ্কের প্রস্তাব
৩১ আগস্ট ২০২৬
টানা তৃতীয় জয় পেল উড়ন্ত রিয়াল মাদ্রিদ
২৭ আগস্ট ২০২৬
এমবাপ্পের হ্যাটট্রিকে বড় জয় রিয়াল মাদ্রিদের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশ-বার্সেলোনার ম্যাচসহ আজকের যত খেলা
  2. একই দলে খেলবেন মেসি-রোনালদো!
  3. ব্রাজিলিয়ান তারকাকে পেতে ম্যানচেস্টার ইউনাইটেডের বড় অঙ্কের প্রস্তাব
  4. পুলিশের সঙ্গে নতুন ভূমিকায় আফ্রিদি
  5. ব্রাজিল তারকার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
  6. পাকিস্তান ক্রিকেটে আসতে পারে বড় রদবদল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x