Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৩:১০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:১৪, ০১ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:১০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:১৪, ০১ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
একই দলে খেলবেন মেসি-রোনালদো!
আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা
মেসির সামনে এখন কী কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে?
অবসরে মেসি, আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন কে?
মেসির অবসরে আবেগাপ্লুত মা, জানালেন অনুভূতি

অবসরের পর মেসিকে নিয়ে রোকুজ্জোর চিঠি–‘কী যে গর্ব হচ্ছে’

স্পোর্টস ডেস্ক
১৩:১০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:১৪, ০১ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:১০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:১৪, ০১ সেপ্টেম্বর ২০২৬
লিওনেল মেসির সঙ্গে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ছবি : রোকুজ্জোর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে নেওয়া

আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার। শুরুর দিকের অপূর্ণতা কেটেছে শেষের দিকে এসে। বিশ্বকাপ, কোপা আমেরিকার সঙ্গে জেতা হয়েছে আরও কিছু ট্রফি। সেই পাওয়াতেই সমর্থকদের মনে মেসির ভালোবাসাটা বেড়েছে আরও প্রবলভাবে।

প্রকৃতির নিয়ম–যার শুরু আছে, তার শেষও আছে। এক সময় এসে থামতে হয়। মেসিও থামলেন, সব জয় করার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি। এরপরই আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে গোটা ফুটবল বিশ্বে। আবেগে ভাসছে পরিবারের সদস্যরাও।

মেসির অবসরের পর অনুভূতি প্রকাশ করেছেন তার স্ত্রী রোকুজ্জো। নিজের ইনস্টাগ্রাম একাউন্টে তিনি লিখেছেন, ‘এভাবে এই অধ্যায় তোমাকে শেষ করতে দেখে কী যে গর্ব হচ্ছে। অনেক অনেক বছর, অনেক মুহূর্ত, কত আনন্দ এবং অনেক ধাক্কাও ছিল।’

ক্যারিয়ারের শুরুর দিকে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জল থাকলেও দলীয় সাফল্যটা ঠিক আসছিল। যে কারণে ২০১৬ সালে কোপা আমেরিকা হারের পর দর্শকদের ক্ষোভের মূখে অবসর নিয়ে নেন তিনি। এরপর আবার ফিরে আসেন কোচ লিওনেল স্কালোনির অনুরোধে। এই অধ্যায়ে পুরণ করেন বাকি আক্ষেপ আর অপূর্ণতা।

রোকুজ্জোর যেন স্মরণ করলেন সেসব স্মৃতিই। তিনি লিখেছেন, ‘আমি তোমাকে কষ্ট পেতে ও পড়ে যেতে দেখেছি, আবার উঠেও দাঁড়িয়েছ। আমি দেখেছি যখন কোনো কিছু তোমার অনুকূলে ছিল না, তখনও তুমি হাল ছাড়নি এবং সবসময় আবার চেষ্টা করেছ। আমি যথেষ্ট ভাগ্যবতী ছিলাম যে, বহু বছর পর আমি তোমার স্বপ্নগুলো পূরণ হতে দেখেছি এবং আমাদের জীবনের কিছু সুখের মুহূর্তের অভিজ্ঞতাও হয়েছে।’

জয় কিংবা পরাজয়–সবসময় মেসির সঙ্গেই ছিল তার পরিবার। বিশেষ করে তার বাবা হোর্হে মেসি। যার ছায়াতেই আজকের এই মেসি। তিনি আবার মেসির এজেন্টও ছিলেন। এমনকি বাবার কথাতেই ২০২৬ বিশ্বকাপে মাঠে নেমে ফুটবল বিশ্বকে আরেকবার নিজের পায়ের জাদুতে মুগ্ধ করেছেন মেসি। সেই বাবাকে হারানোর পরই বড় ধাক্কা খান আর্জেন্টাইন তারকা।

হোর্হে মেসি যেমন ছিলেন মেসির জন্য দৃষ্টান্ত, তেমনি মেসিও তার সন্তানদের জন্য দৃষ্টান্ত বলে জানালেন রোকুজ্জো। তিনি লিখেছেন, ‘এই গল্পের এমন একটি বিষয় আছে, যেটা আমাকে নাড়া দেয়–আমাদের সন্তানরা এগুলো সরাসরি দেখে বড় হচ্ছে। তারা তাদের বাবাকে সে যা চেয়েছিল সেটার জন্য লড়াই করতে দেখেছে, কখনও হাল না ছাড়তে এবং শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রাখতে দেখেছে। তারপর তারা তাকে সবকিছু অর্জন করতে ও বিশ্বকাপ জিততে দেখল।’

মেসির তিন সন্তানের বয়স এখনো খুব একটা বেশি না। হয়ত ফুটবল মাঠের অনেক অর্জনই এখনো বুঝতে পারেন না তারা। রোকুজ্জোর বিশ্বাস, একদিন সেটার গুরুত্ব বুঝতে পারবে তার তিন সন্তান থিয়াগো, চিরো ও মাতেও। তিনি লিখেছেন, ‘হয়তো একদিন তারা সত্যিই বুঝতে পারবে এই গল্পের বিশালতা। আজ তারা তাদের বাবাকে নিয়ে শুধুই গর্বিত।’

রোকাজ্জো তার স্ট্যাটাসের শেষটা করেছেন প্রিয় স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যমে। তিনি লিখেছেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত। তোমার পথচলার জন্য, তুমি যা জয় করেছ তার জন্য, সর্বোপরি এসব মুহূর্তের নেপথ্যে যে মানুষটা ছিল তার জন্য। তোমার সঙ্গে থেকে এই সব অভিজ্ঞতা অর্জন করা কী যে সৌভাগ্যের ব্যাপার। আমরা তোমাকে সীমাহীন ভালোবাসি।’

লিওনেল মেসি

সংশ্লিষ্ট সংবাদ: লিওনেল মেসি

০৫ সেপ্টেম্বর ২০২৬
একই দলে খেলবেন মেসি-রোনালদো!
০৪ সেপ্টেম্বর ২০২৬
আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা
০২ সেপ্টেম্বর ২০২৬
মেসির সামনে এখন কী কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. একই দলে খেলবেন মেসি-রোনালদো!
  2. ব্রাজিল তারকার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
  3. পাকিস্তান ক্রিকেটে আসতে পারে বড় রদবদল
  4. ইয়ামালসহ ৫জনকে অধিনায়ক হিসেবে বেছে নিল বার্সেলোনা
  5. পাকিস্তানের কঠোর সমালোচনায় সাবেক কোচ
  6. বিসিবিতে নতুন দায়িত্ব পাচ্ছেন সৈয়দ রাসেল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x