Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৩:৪৫, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫৪, ২৪ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৪৫, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫৪, ২৪ অক্টোবর ২০২৬
আরও খবর
উড়ন্ত বার্সাকে মাটিতে নামালো পিএসজি
বার্সেলোনা-পিএসজি ম্যাচের আগে পুলিশের বিশেষ বার্তা
দুই প্রান্তে থেকেও অদৃশ্য লড়াইয়ে মেসি-রোনালদো
মেসি কী হাজার গোলের মাইলফলক স্পর্শ করবেন?
মেসির জোড়া গোলে আটলান্টাকে হারাল মায়ামি

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জিতে  ইতিহাস গড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক
১৩:৪৫, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫৪, ২৪ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৪৫, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫৪, ২৪ অক্টোবর ২০২৬
লিওনেল মেসি । ছবিঃ বার্সালোনা

ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে মর্যাদাপূর্ণ এই সম্মাননা অর্জন করেছেন আর্জেন্টাইন মহাতারকা। তার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে সাবেক ক্লাব বার্সেলোনা। ২০২১ সালে নানা তিক্ততা আর চোখের জলে যে ক্লাব ছাড়তে হয়েছিল তাকে, সেই বার্সেলোনাই এখন মেসির অবদানের প্রশংসায় পঞ্চমুখ।

শনিবার (২৪ অক্টোবর) স্পেনের ওভিয়েদোর কাম্পোয়ামার থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন মেসি। এ উপলক্ষে প্রায় ৪৮ ঘণ্টা ওভিয়েদোতে অবস্থান করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও ঘনিষ্ঠ সহযোগীরা। সফরের অন্যতম উল্লেখযোগ্য মুহূর্ত ছিল প্রিন্সেস লিওনরের সঙ্গে তার বিশেষ সাক্ষাৎ। পরে তার হাত থেকেই মর্যাদাপূর্ণ পুরস্কারটি গ্রহণ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির ঐতিহাসিক অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে বার্সেলোনা এক বিবৃতিতে বলেছে, ‘২০২৬ সালের ক্রীড়া প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জেতায় অভিনন্দন, লিও মেসি। তোমার অসাধারণ প্রতিভার জন্য এই স্বীকৃতি পুরোপুরি প্রাপ্য। মাঠে ও মাঠের বাইরে তোমার অবদান স্থায়ী ছাপ রেখে গেছে। অসাধারণত্ব, খেলাধুলার প্রতি অঙ্গীকার ও মানবিক সংহতির মাধ্যমে তুমি বিশ্ব ফুটবলে এক অনন্য মানদণ্ড স্থাপন করেছ।’

মেসির সঙ্গে নিজেদের দীর্ঘ সম্পর্কের কথাও তুলে ধরেছে কাতালান ক্লাবটি। বার্সেলোনার ভাষ্য, ‘তোমার অত্যন্ত সফল ক্যারিয়ারে এফসি বার্সেলোনা ছিল তোমার জীবন ও গল্পের গুরুত্বপূর্ণ অংশ। এই অবিচ্ছেদ্য বন্ধন ক্লাবের উত্তরাধিকারের অংশ হয়ে থাকবে। আর এই ক্লাবের সঙ্গে তোমার সম্পৃক্ততা সব সময়ই আমাদের গর্বের উৎস।’

মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়ায় যোগ দিয়েছিলেন মেসি। এরপর ক্লাবটির মূল দলে টানা ১৭ মৌসুম খেলেছেন তিনি। এই দীর্ঘ সময়ে একের পর এক রেকর্ড গড়ার পাশাপাশি বার্সেলোনার ইতিহাসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে। ক্লাবটির হয়ে জিতেছেন অসংখ্য শিরোপা, গড়েছেন গোল ও ব্যক্তিগত অর্জনের একাধিক নজির।

২০২১ সালে আর্থিক সংকট ও চুক্তি জটিলতার কারণে বার্সেলোনা ছাড়তে বাধ্য হন মেসি। পছন্দের ক্লাব থেকে বিদায়ের সময় সংবাদ সম্মেলনে তার অশ্রুসিক্ত উপস্থিতি ফুটবল বিশ্বে ব্যাপক আলোড়ন তুলেছিল। সেই বিচ্ছেদের ক্ষত পেরিয়ে এত বছর পর তার অর্জনকে ঘিরে বার্সেলোনার এমন প্রশংসা দুই পক্ষের ঐতিহাসিক সম্পর্ককেই নতুন করে সামনে এনেছে।

সব বিতর্ক পেছনে ফেলে মেসির এই স্বীকৃতি ফুটবলে তার অসামান্য অবদানকে নতুন করে আলোচনায় এনেছে। আর একসময় যে ক্লাবের জার্সিতে তিনি বিশ্ব ফুটবলে নিজের সাম্রাজ্য গড়েছিলেন, সেই বার্সেলোনার অভিনন্দন তার ঐতিহাসিক অর্জনে যোগ করেছে ভিন্ন মাত্রা।

লিওনেল মেসি বার্সেলোনা প্রিন্সেস অব আস্তুরিয়াস

সংশ্লিষ্ট সংবাদ: লিওনেল মেসি

১৯ অক্টোবর ২০২৬
দুই প্রান্তে থেকেও অদৃশ্য লড়াইয়ে মেসি-রোনালদো
১৮ অক্টোবর ২০২৬
মেসি কী হাজার গোলের মাইলফলক স্পর্শ করবেন?
০৯ অক্টোবর ২০২৬
এবার একই দলে খেলবেন মেসি ও রোনালদো?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ওয়ান্ডারার্সের বিপক্ষে বড় জয়ে মোহামেডানের চারে চার
  2. প্রথম বোলার হিসেবে ভারতের বিপক্ষে স্যান্টনারের অনন্য কীর্তি
  3. নিউজিল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল ভারত
  4. কেমন হলো সাফে বাংলাদেশের স্কোয়াড?
  5. বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র বাংলাদেশের
  6. সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x