Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৪:৪০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪২, ১১ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৪:৪০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪২, ১১ আগস্ট ২০২৬
আরও খবর
ট্রাম্পকে পাত্তা না দিয়ে ‘লেক অন্টারিও’ নামে বড় বিলবোর্ড বসালো কানাডা
পারেদেস-মোলিনাদের নিষেধাজ্ঞা নিয়ে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা
ফিফাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন নির্বাহীর
ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় কিছুই অর্জিত হবে না : ইরানের প্রেসিডেন্ট

ইনফান্তিনোর পক্ষ নিয়ে ফিফাকে ট্রাম্পের হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক
১৪:৪০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪২, ১১ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৪:৪০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪২, ১১ আগস্ট ২০২৬
ফিফা শান্তি পুরস্কার গ্রহণের সময় মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : এএফপি

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিতর্কিত সেই সিদ্ধান্ত নিয়ে তীব্র চাপের মুখে পড়েছিলেন তিনি। বিভিন্ন কনফেডারেশনগুলো থেকে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়েছিল। এমনকি ইনফান্তিনোর পদত্যাগের দাবিও করা হচ্ছিল।

বিতর্কিত সেই সিদ্ধান্ত থেকে সড়ে আসলেও সমালোচনা এবং চাপ যেন পিছু ছাড়ছে না। সম্প্রতি আবারও বিবৃতি দিয়েছে উয়েফা, কনকাকাফ ও এএফসি। ইনফান্তিনোর পদত্যাগের দাবি যখন জোরালো হচ্ছে, ঠিক তখনই তার পাশে এসে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনফান্তিনোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা ফিফার জন্য বড় ধরনের ভুল হবে বলে কড়া ভাষায় সতর্ক করেছেন তিনি।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ফিফা যদি সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরিয়ে দেওয়ার কথা বিবেচনা করে, তবে তারা একটি ভয়ংকর ভুল করবে।’

ইনফান্তিনোর প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘সে (ইনফান্তিনো) একজন অসাধারণ মানুষ। সদ্য সমাপ্ত বিশ্বকাপটি সে এমন সফলভাবে পরিচালনা করেছে, যা অতীতের যেকোনো আসরের চেয়ে চার গুণ বেশি সফল। ইনফান্তিনো চলে গেলে এই টুর্নামেন্ট আর কখনো এত সফল বা লাভজনক হতে পারবে না!’

এদিকে ইনফান্তিনোর ওপর চাপ বাড়ার প্রেক্ষাপটে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা), এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা (কনকাকাফ) নিজেদের মধ্যে আলাদা ফুটবল প্রতিযোগিতা আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, এই তিন কনফেডারেশন ইনফান্তিনোকে সম্মানজনকভাবে পদত্যাগ করার সুযোগ দিতে চায় এবং আগামী মার্চের নির্বাচনে তাকে আর প্রার্থী না হওয়ার আহ্বান জানাচ্ছে।

মূলত ফিফার বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামের একটি কোম্পানি গঠনের প্রস্তাব দিয়েছিলেন ইনফান্তিনো। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল, এই কোম্পানির প্রায় ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা।

তবে চারদিক থেকে তুমুল বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হন তিনি। এরপর থেকেই ইনফান্তিনোর কাছে ক্ষমা চাওয়ার দাবি ওঠে। উয়েফা, এএফসি ও কনকাকাফের প্রধানরা যৌথভাবে একটি খোলা চিঠি দিয়ে এই পুরো বিষয়ের স্বাধীন তদন্ত দাবি করেন।

চিঠিতে বলা হয়েছে, ‘ফুটবলে নেতৃত্ব কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি ক্ষমতা ধরে রাখার বা ক্ষমতা দাবি করার বিষয়ও নয়। এটি সেই ফুটবল পরিবারের প্রতি সেবার দায়িত্ব, যারা একজন নেতার ওপর আস্থা রেখে তাকে দায়িত্ব অর্পন করেছে।’

আগামী মার্চে ফিফা সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্ব ফুটবলের বড় বড় সংস্থার অনাস্থার মুখে ইনফান্তিনোর ভবিষ্যৎ যখন অন্ধকারে, ঠিক সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থন গোটা পরিস্থিতিকে নতুন মোড় দিয়েছে।

জিয়ান্নি ইনফান্তিনো ফিফা ডোনাল্ড ট্রাম্প

সংশ্লিষ্ট সংবাদ: জিয়ান্নি ইনফান্তিনো

০৫ আগস্ট ২০২৬
ফিফা সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ জর্ডানের
০৪ আগস্ট ২০২৬
ফিফা কি ইনফান্তিনোকে অপসারণ করতে পারবে, নিয়ম কী বলে?
০৩ আগস্ট ২০২৬
ইনফান্তিনোকে প্রথম দেশ হিসেবে ‘লাল কার্ড’ দেখাল ওয়েলস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রোমাঞ্চকর ম্যাচে শেষের গোলে হার এড়াল লিভারপুল
  2. ভুটানের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এশিয়ান গেমসের প্রস্তুতি সারল বাংলাদেশ
  3. সকালে সেমিফাইনালে মাঠে নামছে বাংলাদেশ
  4. আরেকটি রেকর্ডে নাম লেখালেন রোনালদো
  5. ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সোচ্চার অস্ট্রেলিয়ার অধিনায়ক
  6. পারেদেস-মোলিনাদের নিষেধাজ্ঞা নিয়ে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x