Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১১:৫০, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১১:৫৩, ২২ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
১১:৫০, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১১:৫৩, ২২ জুলাই ২০২৬
আরও খবর
রোমাঞ্চে ভরা লড়াইয়ে শেষ হাসি ইংল্যান্ডের
বেলিংহ্যামের জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে ইংল্যান্ড
স্বাগতিক মেক্সিকোর সামনে ইংল্যান্ডের সবচেয়ে কঠিন পরীক্ষা
বিশ্বকাপে অনন্য নজির গড়ল আয়োজক তিন দেশ
ইকুয়েডরকে বিদায় করে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর

২২ বছরের রঙিন পথচলার ইতি টানলেন মেক্সিকান গ্রেট ওচোয়া

স্পোর্টস ডেস্ক
১১:৫০, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১১:৫৩, ২২ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
১১:৫০, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১১:৫৩, ২২ জুলাই ২০২৬
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গুইলেরমো ওচোয়া। ছবি : এএফপি

মেক্সিকোর গোলবারে দুই দশকের বেশি সময় ধরে অতন্দ্র প্রহরীর ভূমিকায় ছিলেন গুইলেরমো ওচোয়া। বিশ্বকাপের মঞ্চে তার দুর্দান্ত সেভে মুগ্ধ হয়েছে কোটি ফুটবলপ্রেমী। সেই দীর্ঘ ২২ বছরের বর্ণাঢ্য পথচলার ইতি টেনে এবার গ্লাভস তুলে রাখার ঘোষণা দিয়েছেন মেক্সিকোর এই কিংবদন্তি গোলরক্ষক।

২০০৪ সালে মেক্সিকোর ঐতিহ্যবাহী ক্লাব আমেরিকার হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন ওচোয়া। মেক্সিকোতে জন্ম নেওয়া প্রথম গোলরক্ষক হিসেবে তিনি ইউরোপে পাড়ি জমান। ক্যারিয়ারজুড়ে মেক্সিকো, ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল ও সাইপ্রাসের একাধিক ক্লাবে (আজাসিও, মালাগা, গ্রানাডা, স্তান্দার্দ লিয়েগ, সালেরনিতানা, এভিএস ফুটবল ও এইএল লিমাসোল) খেলে নিজের ক্যারিয়ারকে করেছেন সমৃদ্ধ।

দীর্ঘ পথচলায় অভিজ্ঞতা, ধারাবাহিকতা ও দুর্দান্ত গোলরক্ষণের মাধ্যমে ক্লাব পর্যায়ে লিগ শিরোপা ও বেলজিয়ান কাপ জিতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি।

২০০৫ সালে মেক্সিকো জাতীয় দলে অভিষেকের পর দীর্ঘদিন দলের আস্থার প্রতীক ছিলেন ওচোয়া। ছয়টি বিশ্বকাপের (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬) স্কোয়াডে থাকা এই তারকা গোলরক্ষক ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে বিশ্ব ফুটবলের অনন্য এক রেকর্ড স্পর্শ করেছেন। জাতীয় দলের হয়ে ৬টি কনকাকাফ গোল্ড কাপ জেতার পাশাপাশি টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদকও জয় করেছেন তিনি।

বিশ্বকাপের মঞ্চেই সবচেয়ে উজ্জ্বল হয়ে উঠেছিল ওচোয়ার নাম। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে তার অবিশ্বাস্য সব সেভ আজও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন। এরপর ২০২২ কাতার বিশ্বকাপে পোল্যান্ডের রবার্ট লেভানডফস্কির পেনাল্টি ঠেকিয়ে আবারও প্রমাণ করেন, বড় মঞ্চে তিনি কতটা নির্ভরতার নাম।

পেশাদার ফুটবলকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় ওচোয়া লিখেছেন, ‘গোলরক্ষক হওয়ার মানেই হলো একটিমাত্র সেরা মুহূর্তের জন্য পুরো ৯০ মিনিট ধরে অপেক্ষা করা। ওই সময়ে ভুল করার কোনো সুযোগ থাকে না। আমি কখনো ভাবিনি একটি স্বপ্ন এত দূর নিয়ে আসবে।’

ক্যারিয়ারজুড়ে নিজের সেরাটা দিতে পেরেছেন জানিয়ে সতীর্থ, পরিবার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। কোটি মানুষের ভালোবাসা আর দেশের হয়ে সর্বস্ব দেওয়ার শান্তি নিয়েই গ্লাভস তুলে রাখছেন বলে জানান এই মেক্সিকান তারকা।

ক্যারিয়ারের শেষ ম্যাচে মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজটেকা মাঠে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ওচোয়া। খেলা শেষে দীর্ঘদিনের চেনা সেই গোলপোস্টে চুমু খেয়ে আবেগে ভেসে বিদায় জানান তিনি। দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেও ওচোয়ার কীর্তি মুছে যাওয়ার নয়। অদম্য পারফরম্যান্স আর মেক্সিকোর ফুটবলে অনবদ্য অবদান তাকে চিরস্মরণীয় করে রাখবে।

মেক্সিকো ফুটবল দল গুইলেরমো ওচোয়া

সংশ্লিষ্ট সংবাদ: মেক্সিকো ফুটবল দল

১৯ জুন ২০২৬
শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ কোরিয়া
১২ জুন ২০২৬
রাউল হিমেনেসের হেডব্যান্ডের আড়ালে লুকানো এক লড়াইয়ের গল্প
সর্বাধিক পঠিত
  1. ফাইনালে যেতে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল ভারত
  2. নারী এশিয়া কাপ: ভারতের বিপক্ষে আগে বোলিং করছে বাংলাদেশ, কেমন হলো একাদশ?
  3. আইসিসির মাসসেরার দৌড়ে হাসান, প্রতিপক্ষ কারা?
  4. লড়াই করেও জাপানের কাছে হারল বাংলাদেশ
  5. বাংলাদেশ নাকি ভারত, পরিসংখ্যানে কারা এগিয়ে?
  6. ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, যেভাবে দেখবেন খেলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x