ইয়ামালের ভালো চান না মেসি
বিশ্বকাপ ফাইনালের আগে প্রতিপক্ষ স্পেনের তরুণ তারক্কা লামিনে ইয়ামালকে প্রশংসায় ভাসালেও তাকে থামানোর প্রত্যয় জানালেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইতিহাস গড়ার সুযোগ যেন এবার না আসে ইয়ামালের সামনে।
আগামীকাল রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচকে ঘিরে বাড়ছে উত্তেজনা, আর এর মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মেসি-ইয়ামাল দ্বৈরথ।
ফাইনালের আগে এক অনুষ্ঠানে মেসি বলেন, ‘ইয়ামাল সত্যিই অসাধারণ একজন খেলোয়াড়। সে এমন একটি ক্লাবে খেলে, যেটাকে আমি খুব ভালোবাসি। তার সামনে ইতিহাস গড়ার সুযোগ আছে, কিন্তু আমরা চেষ্টা করব যেন সেটা এবার না হয়।’
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিও নতুন করে আলোচনায় এসেছে। প্রায় দুই দশক আগে তোলা সেই ছবিতে দেখা যায়, শিশু ইয়ামালকে কোলে নিয়ে আছেন তরুণ মেসি। সেই শিশুই এখন বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ।
এ প্রসঙ্গে মেসি বলেন, ‘যখন সে শিশু ছিল, তখন একটি ছবি তুলেছিলাম। আর এখন আমরা বিশ্বকাপ ফাইনালে একে অপরের মুখোমুখি, এটা সত্যিই অবিশ্বাস্য।’

স্পোর্টস ডেস্ক