Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২০:০০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ২০:০২, ০৭ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:০০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ২০:০২, ০৭ জুলাই ২০২৬
আরও খবর
কেন এতদিন ইংল্যান্ডের মুখোমুখি হননি মেসি
বিশ্বকাপে সেই পেনাল্টি মিসের পর মুখ খুললেন গিমারায়েস
বিদায় বার্তায় কী লিখলেন হালান্ড?
মেসিকে ছাড়াই অনুশীলনে আর্জেন্টিনা, কিন্তু কেন?
বিশ্বকাপে গোলের সঙ্গে মেসির সম্পর্ক যেন অবিচ্ছেদ্য

আর্জেন্টিনার সামনে রেকর্ডের হাতছানি, চমক দেখাতে মুখিয়ে মিসর

স্পোর্টস ডেস্ক
২০:০০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ২০:০২, ০৭ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:০০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ২০:০২, ০৭ জুলাই ২০২৬
মিসর ও আর্জেন্টিনার ফুটবলাররা। ছবি : ফিফা

বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিদিনই বদলে যাচ্ছে সমীকরণ। ইতোমধ্যে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, পর্তুগাল, প্যারাগুয়ে এবং স্বাগতিক তিন দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন ও বেলজিয়াম নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। এবার শেষ আটের বাকি দুই টিকিটের একটির লড়াইয়ে আজ মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায়  মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার প্রতিনিধি মিসর।

একদিকে লিওনেল মেসির সামনে নতুন ইতিহাস গড়ার হাতছানি। অন্যদিকে মোহাম্মদ সালাহর নেতৃত্বে আফ্রিকার ফুটবলে নতুন রূপকথা লেখার স্বপ্ন। তাই এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। আর বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন বুকে নিয়ে লড়বে মিসর।

আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা অধিনায়ক মেসি। কেপ ভার্দের বিপক্ষে গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা সাতে নিয়ে গেছেন তিনি। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে দুটি ভিন্ন আসরে অন্তত সাতটি করে গোল করার কীর্তি গড়েছেন মেসি। পরে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

মিসরের বিপক্ষে আরেকটি গোল করতে পারলে ১৯৩০ সালের গিয়ের্মো স্তাবিলের পর এক বিশ্বকাপে আট গোল করা দ্বিতীয় আর্জেন্টাইন ফুটবলার হবেন মেসি। পাশাপাশি বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচেই গোল করা ইতিহাসের মাত্র ষষ্ঠ ফুটবলার হওয়ার সুযোগও রয়েছে তার সামনে।

পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। আলবিসেলেস্তেরা টানা ১০টি বিশ্বকাপ ম্যাচে অন্তত দুটি করে গোল করেছে। মিসরের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ১৯৩০ থেকে ১৯৫৪ সালের উরুগুয়ের পর ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে টানা ১১ বিশ্বকাপ ম্যাচে দুই বা তার বেশি গোল করার কীর্তি গড়বে তারা।

আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে স্কালোনির দল। বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর বিপক্ষে টানা আট ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। এবারের আসরেই আলজেরিয়া ও কেপ ভার্দেকে হারিয়েছে তারা। মিসরকেও পরাজিত করতে পারলে এক বিশ্বকাপে তিনটি আফ্রিকান দলকে হারানো প্রথম দল হবে আর্জেন্টিনা।

মিসরের সবচেয়ে বড় ভরসা মোহাম্মদ সালাহ। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে শঙ্কা থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো ১২০ মিনিট খেলেছেন তিনি এবং টাইব্রেকারেও সফল স্পটকিক নিয়েছেন। চলতি বিশ্বকাপে সালাহ ১৬টি গোলের সুযোগ তৈরি করেছেন। এই ম্যাচে আরও দুটি সুযোগ সৃষ্টি করতে পারলে ২০১০ বিশ্বকাপে ঘানার কেভিন-প্রিন্স বোয়াটেংয়ের গড়া ১৮টি সুযোগ তৈরির আফ্রিকান রেকর্ড স্পর্শ করবেন তিনি।

বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০০৮ সালে কায়রোয় অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে। ফুটবলে অবশ্য অতীতের পরিসংখ্যান খুব বেশি গুরুত্ব বহন করে না। 

সম্ভাব্য একাদশ

আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেস।

মিসর: মোহাম্মদ এল-শেনাওয়ি, মোহাম্মদ হানি, মোহাম্মদ আবদেলমোনেম, রামি রাবিয়া, আহমেদ ফাতুহ, হামদি ফাথি, মারওয়ান আতিয়া, এমাম আশুর, ত্রেজেগে, মোহাম্মদ সালাহ, ওমর মারমুশ।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনা ফুটবল দল মিসর ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

১ ঘন্টা আগে
কেন এতদিন ইংল্যান্ডের মুখোমুখি হননি মেসি
২ ঘন্টা আগে
বিদায় বার্তায় কী লিখলেন হালান্ড?
৬ ঘন্টা আগে
‘আমরা মাঠে মেসিকে ঘুম পাড়িয়ে দেব’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গোল্ডেন বলের লড়াইয়ে এগিয়ে কারা?
  2. কোন মন্ত্রে সফল হলেন বেলিংহাম
  3. মাঠের শত্রুকে প্রশংসায় ভাসালেন হালান্ড
  4. বিশ্বকাপের মাঝেই নতুন চমক দিতে পারে ফিফা
  5. আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথ ফিরিয়ে আনছে পুরোনো ইতিহাস
  6. ইংল্যান্ড ম্যাচের উত্তাপ নিয়ে কী ভাবছেন স্কালোনি?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x