ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাদের চান স্কালোনি?
শেষ ষোলোতে মিসরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সম্ভাব্য ফাইনাল প্রতিপক্ষ নিয়ে কথা বলতে গিয়ে স্পেনের বিপক্ষে নিজেদের শিরোপা লড়াই দেখতে চান বলেও জানিয়েছেন তিনি। তবে একই সঙ্গে সতর্ক করে দিয়েছেন, সেই পথে এখনও অনেক বাধা।
সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, 'কোনো দলকে স্পষ্ট ফেভারিট বলা যাচ্ছে না। স্পেন ধীরে ধীরে উন্নতি করেছে ঠিকই, কিন্তু এই বিশ্বকাপের বাস্তবতা ভিন্ন। আবহাওয়া, ভ্রমণ, মাঠের অবস্থা ও ম্যাচ সূচি সবকিছু মিলিয়ে পারফরম্যান্সে প্রভাব পড়ছে। তাছাড়া, স্পেনের সঙ্গে ফাইনাল খেলতে চাই, তবে তার আগে অনেক দূর যেতে হবে।'
ফাইনাল এখনও দূরের পথ। তার আগে শেষ ষোলোয় মিসরের বাধা। ম্যাচটি যে সহজ হবে না, তা জানেন আর্জেন্টাইন কোচ। তবে, নিজের দল নিয়ে আশাবাদী তিনি।
স্কালোনি বলেন, 'সব সময় সুন্দর ফুটবল খেলা সম্ভব নয়। জিততে হলে প্রয়োজন দৃঢ়তা, মানসিক শক্তি ও লড়াইয়ের মনোভাব। আর্জেন্টিনা নিজেদের সেরা ছন্দে না থাকলেও ম্যাচে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে।'
এদিকে, পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। তাতে, বিদায় নিতে হয়েছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে।

স্পোর্টস ডেস্ক