প্রথমার্ধে এগিয়ে উজবেকিস্তান, বেঁচে আছে নকআউটের স্বপ্ন
কঙ্গোর বিপক্ষে গোল উদযাপন করছে উজবেকিস্তান। ছবি : ফিফা
শেষ ৩২-এ ওঠার আশা টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই উজবেকিস্তান ও ডিআর কঙ্গো—দুই দলেরই। সেই লড়াইয়ে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে উজবেকিস্তান।
ম্যাচের দশম মিনিটেই দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন অধিনায়ক এলদর শোমুরোদভ। শুরুতেই পাওয়া সেই গোলের পরও আক্রমণ চালিয়ে যায় উজবেকিস্তান। তবে ব্যবধান আর বাড়াতে পারেনি।
অন্যদিকে, সমতায় ফেরার চেষ্টা করেও উজবেকিস্তানের রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় কঙ্গো।
তবে শুধু এই ম্যাচে জয় পেলেই উজবেকিস্তানের নকআউট নিশ্চিত হচ্ছে না। সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে শেষ ৩২-এ উঠতে হলে অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের।
একই সময়ে মায়ামিতে গ্রুপ ‘কে’-এর অন্য ম্যাচে মুখোমুখি হয়েছে কলম্বিয়া ও পর্তুগাল। সেই ম্যাচের ফলও গ্রুপের চূড়ান্ত অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

স্পোর্টস ডেস্ক