Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৪:০০, ২০ জুন ২০২৬
আপডেট: ১৪:০৪, ২০ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৪:০০, ২০ জুন ২০২৬
আপডেট: ১৪:০৪, ২০ জুন ২০২৬
আরও খবর
তিন মিনিটের বিরতি কি শুধুই ‘হাইড্রেশন ব্রেক’, নাকি বাণিজ্যের নতুন খেলা?
ভিনিসিয়াসের গোল বাতিল নিয়ে ফিফায় অভিযোগ ব্রাজিলের
জার্মানিকে হারিয়ে চাকরি বাঁচালেন ইকুয়েডর কোচ
শেষের রোমাঞ্চে যুক্তরাষ্ট্রকে হারিয়েও বাদ পড়ল তুরস্ক
তিউনিসিয়াকে হারিয়ে অপরাজিত গ্রুপসেরা নেদারল্যান্ডস

স্কটল্যান্ডের কাছে হারলে ব্রাজিলের সামনে যে সমীকরণ

স্পোর্টস ডেস্ক
১৪:০০, ২০ জুন ২০২৬
আপডেট: ১৪:০৪, ২০ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৪:০০, ২০ জুন ২০২৬
আপডেট: ১৪:০৪, ২০ জুন ২০২৬

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে ব্রাজিল। হাইতিকে ৩-০ গোলে হারিয়ে প্রথম জয় তুলে নেওয়ার পর দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। তবে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে হারলে সরাসরি নকআউট পর্ব নিশ্চিত করা কঠিন হয়ে যেতে পারে সেলেসাওদের জন্য।

গ্রুপ ‘সি’-তে বর্তমানে ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট সমান ৪। স্কটল্যান্ডের সংগ্রহ ৩ পয়েন্ট, আর হাইতি এখনও পয়েন্টশূন্য। ফলে শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের লড়াই হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ।

স্কটল্যান্ডের কাছে হারলে ব্রাজিলের পয়েন্ট থাকবে ৪, আর স্কটল্যান্ড উঠে যাবে ৬ পয়েন্টে। এরপর নজর থাকবে মরক্কো-হাইতি ম্যাচের দিকে।

যদি মরক্কো হাইতিকে হারায়, তাহলে তাদের পয়েন্ট হবে ৭। সে ক্ষেত্রে মরক্কো ও স্কটল্যান্ড গ্রুপের শীর্ষ দুই দল হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেবে। ব্রাজিল নেমে যাবে তৃতীয় স্থানে।

মরক্কো যদি ড্র করে, তাহলেও তাদের পয়েন্ট দাঁড়াবে ৫। সেক্ষেত্রেও ব্রাজিল শীর্ষ দুইয়ের বাইরে চলে যাবে এবং তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।

তবে মরক্কো যদি হাইতির কাছে হেরে যায়, তখন পরিস্থিতি বদলে যেতে পারে। স্কটল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হবে। ব্রাজিল ও মরক্কো উভয়ের পয়েন্ট থাকবে ৪। তখন দ্বিতীয় স্থান নির্ধারণ হবে গোল ব্যবধান ও অন্যান্য টাইব্রেকারের ভিত্তিতে।

বর্তমানে গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে রয়েছে ব্রাজিল। তাই স্কটল্যান্ডের কাছে বড় ব্যবধানে না হারলে এবং মরক্কো পরাজিত হলে দ্বিতীয় স্থান ধরে রাখার সুযোগ থাকবে আনচেলত্তির দলের।

অবশ্য ব্রাজিলের জন্য স্বস্তির খবরও আছে। ৪৮ দলের নতুন বিশ্বকাপ ফরম্যাটে গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও নকআউট পর্বে খেলার সুযোগ পাবে। ফলে তৃতীয় স্থানে শেষ করলেও শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা থাকবে ব্রাজিলের।

তবে কোনো সমীকরণের দিকে তাকাতে চায় না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্কটল্যান্ডকে হারাতে পারলেই ৭ পয়েন্ট নিয়ে নিশ্চিত হবে নকআউট পর্ব। ড্র করলেও ৫ পয়েন্ট নিয়ে শেষ ৩২-এর টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে।

তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের প্রধান লক্ষ্য একটাই, পরাজয় এড়িয়ে নকআউটের পথ সহজ করা।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল ফুটবল দল স্কটল্যান্ড ফুটবল দল
৯ ঘন্টা আগে
শেষের রোমাঞ্চে যুক্তরাষ্ট্রকে হারিয়েও বাদ পড়ল তুরস্ক
৯ ঘন্টা আগে
তিউনিসিয়াকে হারিয়ে অপরাজিত গ্রুপসেরা নেদারল্যান্ডস
১১ ঘন্টা আগে
নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
১৪ ঘন্টা আগে
প্রথমার্ধে জাল খুঁজে পেল না জাপান-সুইডেন
১৪ ঘন্টা আগে
স্বস্তিতে থেকেই বিরতিতে গেলো নেদারল্যান্ডস
১৪ ঘন্টা আগে
জোড়া গোলে এগিয়ে নেদারল্যান্ডস, জমে উঠেছে সমীকরণ
১৫ ঘন্টা আগে
কুরাসাওকে হারিয়ে প্রথমবার নকআউটে আইভরি কোস্ট
১৬ ঘন্টা আগে
জার্মানিকে স্তব্ধ করে নকআউটে ইকুয়েডর
১৬ ঘন্টা আগে
পেপের গোলে এগিয়ে আইভরি কোস্ট, চাপে কুরাসাও
১৭ ঘন্টা আগে
জার্মানিকে রুখে দিয়ে বিরতিতে ইকুয়েডর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মুসলিম ফুটবলারদের জন্য বিশ্বকাপে নিয়ম বদলাল ফিফা
  2. তারকার ঝলকে ম্লান হচ্ছে দলগত ফুটবলের গল্প
  3. ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  4. আধুনিক বিশ্বকাপের পেছনে ১৯৩০ সালের রোমাঞ্চকর অভিযাত্রা
  5. যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
  6. মেসি-রোনালদো ‘মুখোমুখি’, টিকিটের বাজার চড়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x