কানাডাকে চমকে দিয়ে এগিয়ে গেল বসনিয়া
স্বাগতিক কানাডার বিপক্ষে গোল করে উদযাপন করছেন জোভো ল্যুকিচ। ছবি : এএফপি
ম্যাচের আগে বসনিয়া ও হার্জেগোভিনার কোচ সের্গেই বারবারেস বলেছিলেন, বিশ্বমঞ্চে চমক দেখাতে মুখিয়ে আছে তার দল। মাঠে নেমেই সেটা প্রমাণ করল তার দল। স্বাগতিক গ্যালারিকে স্তব্ধ করে এগিয়ে গেল বসনিয়া।
আজ শুক্রবার (১২ জুন) দিনগত রাত ১টায় বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে স্বাগতিক কানাডার মুখোমুখি হয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। ম্যাচের শুরুতেই জোভো ল্যুকিচের গোলে এগিয়ে গেল বসনিয়া।
ম্যাচের শুরু থেকেই রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছিল বসনিয়া। বেশ কয়েকবার গোলের জন্য শটও নেয় তারা। তবে ফলাফল আসে ম্যাচের ২১তম মিনিটে। সিয়াদ কোলাশিনাতসের কাছ থেকে বল পেয়ে সেটি জালে জড়িয়ে দেন তিনি।

স্পোর্টস ডেস্ক