কুইনোনেসের গোলে উদ্বোধনী ম্যাচে এগিয়ে মেক্সিকো
২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুরুটা দারুণ করেছে স্বাগতিক মেক্সিকো। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শুরুতেই তারা এগিয়ে যায় স্বাগতিকরা।
ম্যাচের মাত্র নবম মিনিটেই গোল করে মেক্সিকোকে লিড এনে দেন হুলিয়ান কুইনোনেস। এই গোলেই তিনি ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে নাম লেখান।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে মেক্সিকো। একের পর এক আক্রমণে তারা দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগকে চাপে রাখে। রাউল হিমেনেসও একটি ভালো সুযোগ তৈরি করেছিলেন, তবে গোল করতে পারেননি।
গোলের সময় দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ ভুল করে বসে। সেই সুযোগ কাজে লাগিয়ে বল পেয়ে যান কুইনোনেস। তিনি দ্রুত এগিয়ে গিয়ে গোলরক্ষকের ফাঁক দিয়ে শট নিয়ে বল জালে জড়িয়ে দেন।
এই গোলের পর গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্বাগতিক দর্শকেরা আনন্দে ভেসে যান, আর ম্যাচে এগিয়ে যায় মেক্সিকো।

স্পোর্টস ডেস্ক