বৃষ্টিতে বন্ধ খেলা, ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ
বৃষ্টিতে মিরপুরের উইকেট ঢেকে রাখা হয়েছে। ছবি : বিসিবি
মিরপুরে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। ঘরের মাটিতে প্রথমবার অস্ট্রেলিয়াকে ওয়ানডে হারানোর খুব কাছে টাইগাররা। সেই অপেক্ষা অবশ্য আরেকটু বাড়িয়ে দিয়েছে বেরসিক বৃষ্টি। মিরপুরের বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে।
আজ মঙ্গলবার (৯ জুন) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান তুলেছিলেন বাংলাদেশ। জবাব দিতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪২.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান তুলেছে অসিরা।
জয়ের জন্য শেষ উইকেটে অবিশ্বাস্য কিছুই করতে হবে অস্ট্রেলিয়ার। ৪৬ বলে ৯৪ রান করতে হবে তাদের। তাই বৃষ্টি আর না থামলেও বাংলাদেশের জন্য সমস্যা নেই। বৃষ্টি আইনে জয় তুলে নিয়ে ইতিহাস গড়বে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক