Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৪:৩০, ০৪ জুন ২০২৬
আপডেট: ১৪:৩৮, ০৪ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৪:৩০, ০৪ জুন ২০২৬
আপডেট: ১৪:৩৮, ০৪ জুন ২০২৬
আরও খবর
যেভাবে দেখবেন ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ
ইরানের ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নতুন নিয়ম
৬০ বছর পর ট্রফির খোঁজে নতুন স্বপ্ন বুনছে ইংল্যান্ড
ট্রফির খোঁজে লুকাকু-ডি ব্রুইনাদের শেষ অভিযান

বিশ্বকাপের বাকি ৭ দিন

টাইব্রেকারে আর্জেন্টিনার অবিশ্বাস্য কীর্তি

স্পোর্টস ডেস্ক
১৪:৩০, ০৪ জুন ২০২৬
আপডেট: ১৪:৩৮, ০৪ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৪:৩০, ০৪ জুন ২০২৬
আপডেট: ১৪:৩৮, ০৪ জুন ২০২৬
২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে উদযাপন করছে আর্জেন্টিনা। ছবি : ফিফা

গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের মহারণ শুরু হতে বাকি আর মাত্র এক সপ্তাহ। দিন যত ঘনিয়ে আসছে, ফুটবলপ্রেমীদের মনে নকআউট পর্বের স্নায়ুক্ষয়ী পেনাল্টি শুটআউট বা টাইব্রেকারের রোমাঞ্চকর সব স্মৃতি উঁকি দিচ্ছে।

আর বিশ্বকাপের ইতিহাসে টাইব্রেকার মানেই যেন আর্জেন্টিনার রাজত্ব। বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি পেনাল্টি শুটআউটে অংশ নেওয়া এবং সবচেয়ে বেশি ম্যাচ জেতার অনন্য রেকর্ডটি এককভাবে ধরে রেখেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

১৯৭৮ সালের বিশ্বকাপে প্রথম টাইব্রেকার প্রথা চালু হয়। এরপর থেকে এ পর্যন্ত বিশ্বমঞ্চে ৭৪টি দেশ অংশ নিলেও টাইব্রেকারের সবচেয়ে বড় অংশীদার আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৭টি টাইব্রেকারে অংশ নেওয়ার রেকর্ড রয়েছে তাদের দখলে।

শতাংশের হিসাবে, বিশ্বকাপের ইতিহাসে মোট যতবার টাইব্রেকার হয়েছে, তার প্রায় ২০ শতাংশ ম্যাচেই জড়িয়ে আছে আর্জেন্টিনার নাম। এই তালিকায় আর্জেন্টিনার পরে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল, ফ্রান্স ও স্পেন। তারা প্রত্যেকে ৫টি করে টাইব্রেকারে অংশ নিয়েছে।

টাইব্রেকারে পেনাল্টি শুটআউটের চরম মানসিক চাপের মুহূর্তে আর্জেন্টিনার সাফল্য এক কথায় অসাধারণ। ৭টি টাইব্রেকারের মধ্যে ৬টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। 

আর্জেন্টিনা প্রথম টাইব্রেকারে অংশ নেয় ১৯৯০ বিশ্বকাপে। সেবার যুগোস্লাভিয়া ও ইতালিকে হারায় তারা। এরপর ১৯৯৮ সালের বিশ্বকাপে আলবিসেলেস্তেরা টাইব্রেকারে হারায় ইংল্যান্ডকে। পরবর্তীতে ২০১৪ ও ২০২২ দুই বিশ্বকাপেই হারায় নেদারল্যান্ডসকে। ২০২২ বিশ্বকাপে তো এই টাইব্রেকার থেকে মহাকাব্যই লিখে ফেলে আর্জেন্টিনা। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর শিরোপার দেখা যায় তারা।

বিশ্বকাপের টাইব্রেকারে আর্জেন্টিনার একমাত্র পরাজয়টি এসেছিল ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে স্বাগতিক জার্মানির কাছে হেরেছিল আকাশী-নীল জার্সিধারীরা।

সেবার টাইব্রেকারে অবিশ্বাস্য পারফরম্যান্স জার্মান গোলরক্ষক জেনস লেহম্যান। ম্যাচ চলাকালীন মোজার ভেতর লুকিয়ে রাখা এক টুকরো কাগজে আর্জেন্টাইন খেলোয়াড়দের পেনাল্টি মারার কৌশল দেখে নিয়ে বাজিমাত করেছিলেন এই গোলকিপার।

১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালে ওঠার মূল নায়ক ছিলেন তাদের বিকল্প গোলরক্ষক সার্জিও গোয়কোচিয়া। বিশ্বকাপের শুটআউটগুলোতে সবচেয়ে বেশি পেনাল্টি সেভ করার এক অনন্য রেকর্ড নিজের করে রেখেছেন তিনি। এই রেকর্ডে গোয়কোচিয়ার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন পশ্চিম জার্মানির টনি শুমাখার এবং ক্রোয়েশিয়ার দুই তারকা দানিয়েল সুবাসিচ ও ডোমিনিক লিভাকোভিচ।

১৯৯০ সালের ৩ জুলাই নেপলসের সেমিফাইনালে স্বাগতিক ইতালির বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে রবার্তো ডোনাডোনির পেনাল্টি শটটি দুর্দান্তভাবে ঝাঁপিয়ে পড়ে সেভ করেছিলেন গোয়কোচিয়া। সেই ম্যাচে ইতালিকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।

আর্জেন্টিনা সবচেয়ে বেশি ম্যাচ জিতলেও টাইব্রেকারে শতভাগ সফলতার রেকর্ড রয়েছে জার্মানি এবং ক্রোয়েশিয়ার দখলে। বিশ্বকাপে এই দুটি দল এখন পর্যন্ত যে কয়টি টাইব্রেকারে অংশ নিয়েছে, তার সবকটিতেই জয়লাভ করেছে তারা। বিশেষ করে জার্মানরা টাইব্রেকারে নেওয়া ১৮টি পেনাল্টির মধ্যে অবিশ্বাস্যভাবে ১৭টিতেই গোল করেছে।

ফুটবল বিশ্বকাপ ২০২৬

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

৪০ মিনিট আগে
যেভাবে দেখবেন ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
০৯ জুন ২০২৬
ট্রফির খোঁজে লুকাকু-ডি ব্রুইনাদের শেষ অভিযান
০৯ জুন ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশের কাছে হলান্ডদের চাওয়া
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, যেভাবে দেখবেন খেলা
  2. ফিরেই বাজিমাত মোসাদ্দেকের
  3. ৬০ বছর পর ট্রফির খোঁজে নতুন স্বপ্ন বুনছে ইংল্যান্ড
  4. বাঁকা পায়ের জাদুকর গারিঞ্চার অমর কীর্তি
  5. ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
  6. ট্রফির খোঁজে লুকাকু-ডি ব্রুইনাদের শেষ অভিযান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x