Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২০:০০, ২৭ মে ২০২৬
আপডেট: ২০:০৩, ২৭ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:০০, ২৭ মে ২০২৬
আপডেট: ২০:০৩, ২৭ মে ২০২৬
আরও খবর
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশেষ মাইলফলক উদযাপন করল পাকিস্তান
নাহিদ রানার গতি নিয়ে শাহিন আফ্রিদির ভিন্ন যুক্তি
বাংলাদেশের কাছে লজ্জার হারে পাকিস্তানকে ধুয়ে দিলেন সাবেক ক্রিকেটার
হারের পর শাস্তিও পেলেন সালমান
পাকিস্তানের বিপক্ষে যে রেকর্ড শুধুই বাংলাদেশের

কেন টানা ব্যর্থ পাকিস্তান?

স্পোর্টস ডেস্ক
২০:০০, ২৭ মে ২০২৬
আপডেট: ২০:০৩, ২৭ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:০০, ২৭ মে ২০২৬
আপডেট: ২০:০৩, ২৭ মে ২০২৬
পাকিস্তান ক্রিকেট দল। ছবি : এএফপি

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টানা দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর তুমুল সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। দলটির একের পর এক লজ্জাজনক হারের পর নেতৃত্ব ও ক্রিকেট বোর্ডের ভেতরের ব্যবস্থাপনা নিয়ে নতুন করে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

চরম ব্যর্থতার মধ্যে পাকিস্তান ক্রিকেটের আসল সমস্যা কোথায়, তা নিয়ে মুখ খুলেছেন দলটির সাবেক তারকা ক্রিকেটার ও প্রধান নির্বাচক হারুন রশিদ। তার মতে, ঘন ঘন অধিনায়ক পরিবর্তন করার কারণেই আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান দল তার ধারাবাহিকতা ও স্থিতিশীলতা হারিয়ে ফেলছে।

২৩টি টেস্ট ও ১২টি ওয়ানডে খেলার অভিজ্ঞতাসম্পন্ন হারুন রশিদ পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) দীর্ঘ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জাতীয় দলের প্রধান নির্বাচক ছাড়াও তিনি বয়সভিত্তিক ও সিনিয়র দলের কোচ হিসেবেও কাজ করেছেন।

সম্প্রতি স্থানীয় একটি স্পোর্টস ওয়েবসাইটকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে হারুন রশিদ পিসিবির নীতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আপনি যখন ক্রিকেটের যেকোনো ফরম্যাটে একজনকে অধিনায়ক হিসেবে নিয়োগ দেন, তখন নিশ্চয়ই অনেক চিন্তা-ভাবনা করেই সেই সিদ্ধান্ত নেন। কিন্তু নিয়োগ দেওয়ার পরই কীভাবে আপনারা আবার দ্রুত অধিনায়ক বদলে ফেলেন? এভাবে বারবার নেতৃত্ব পরিবর্তন করলে পাকিস্তান দল কীভাবে মাঠে ধারাবাহিক ও স্থিতিশীল পারফর্ম করবে?’

বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ হারার পর বর্তমান টেস্ট অধিনায়ক শান মাসুদের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী, শান মাসুদকে সরিয়ে অলরাউন্ডার সালমান আলি আঘাকে সাদা পোশাকের ক্রিকেটে নতুন অধিনায়ক করার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।

তবে হারুন রশিদের মতে, এভাবে রাতারাতি নেতৃত্ব বদল কোনো সমাধান নয়। তিনি মনে করিয়ে দেন, অতীতে পাকিস্তান ক্রিকেট দল সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে সেইসব অধিনায়কদের অধীনেই, যারা দীর্ঘ সময় ধরে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন। তাই দলকে আবারও জয়ের ট্র্যাকে ফেরাতে হলে নেতৃত্বে স্থায়িত্ব আনা সবচেয়ে বেশি জরুরি।

শুধু দলের নেতৃত্বই নয়, পাকিস্তানের পুরো ক্রিকেট কাঠামোর ভেতরেই বড় ধরনের গলদ রয়েছে বলে মনে করেন সাবেক এই ব্যাটার। বিশেষ করে পাইপলাইনে থাকা তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চের জন্য সঠিকভাবে তৈরি করতে না পারার বিষয়টি তাকে বেশ হতাশ করেছে।

হারুন রশিদ বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের অনেক কিছু গোড়া থেকে ঠিক করার প্রয়োজন আছে। নইলে আমরা বিশ্ব ক্রিকেটে আরও অনেক বেশি পিছিয়ে পড়ব। আমাদের বড় ব্যর্থতা হলো, আমরা তরুণ প্রতিভাদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সঠিকভাবে গড়ে তুলতে পারছি না। বিশ্বমঞ্চে লড়াই করার জন্য যে ধরনের আধুনিক কোচিং ও অভিজ্ঞতা দরকার, তা আমাদের নতুন ক্রিকেটাররা পাচ্ছে না।’

পাকিস্তান ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান ক্রিকেট দল

৩১ মে ২০২৬
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশেষ মাইলফলক উদযাপন করল পাকিস্তান
২১ মে ২০২৬
বাংলাদেশের কাছে লজ্জার হারে পাকিস্তানকে ধুয়ে দিলেন সাবেক ক্রিকেটার
১৬ মার্চ ২০২৬
বাংলাদেশের কাছে হারায় পাকিস্তানকে শূলে চড়ালেন শেহজাদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তারকাদের কথার লড়াইয়ে বাড়ছে সেমির উত্তাপ
  2. বিশ্বকাপে ম্যাচসেরা হয়ে কত টাকা পান ফুটবলাররা?
  3. কোন দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি, জানাল সুপারকম্পিউটার
  4. মেসিকে আটকানোর কৌশল জানালেন ইংলিশ তারকা
  5. কেন এতদিন ইংল্যান্ডের মুখোমুখি হননি মেসি
  6. বিশ্বকাপে সেই পেনাল্টি মিসের পর মুখ খুললেন গিমারায়েস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x