Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১১:৪৫, ২৭ মে ২০২৬
আপডেট: ১১:৪৭, ২৭ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১১:৪৫, ২৭ মে ২০২৬
আপডেট: ১১:৪৭, ২৭ মে ২০২৬
আরও খবর
মাঠে দর্শক নেই, ফাটল ধরেছে মেসি-আর্জেন্টিনা সম্পর্কেও
ইতিহাস গড়া সেই পুরস্কার বুঝে পেলেন মেসি
মেজাজ হারিয়ে প্রতিপক্ষের মুখে বল মারলেন মেসি!
বিদায়ের শঙ্কায় মেসিদের ইন্টার মায়ামি
নতুন লড়াইয়ে মেসিকে পেছনে ফেললেন রোনালদো

বিশ্বকাপের বাকি ১৫ দিন

মেসি-ম্যারাডোনাদের ওপরে নাইজেরিয়ার ওকোচা

স্পোর্টস ডেস্ক
১১:৪৫, ২৭ মে ২০২৬
আপডেট: ১১:৪৭, ২৭ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১১:৪৫, ২৭ মে ২০২৬
আপডেট: ১১:৪৭, ২৭ মে ২০২৬
নাইজেরিয়ার ফুটবলার জে জে ওকোচা। ছবি : এএফপি

গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র ১৫ দিন। ফুটবল মাঠের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি হলো প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল পায়ে ড্রিবলিং করে এগিয়ে যাওয়া। আর বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি সফল ড্রিবলিং করার এক অবিশ্বাস্য রেকর্ড নিজের করে রেখেছেন নাইজেরিয়ার কিংবদন্তি ফুটবলার জে-জে ওকোচা। ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে এক ম্যাচে ১৫টি সফল ড্রিবলিং করে এই কীর্তি গড়েন তিনি।

১৯৯৪ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছিল নাইজেরিয়া ও ইতালি। সেই ম্যাচে ইতালির রক্ষণভাগে ছিলেন দেমেতরিও আলবার্তিনি, আলেসান্দ্রো কোস্তাকুর্তা এবং পাওলো মালদিনির মতো বিশ্বসেরা সব ডিফেন্ডাররা। কিন্তু ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্স লাইনকে একাই নাচিয়ে ছেড়েছিলেন ওকোচা। পুরো ম্যাচে একে একে ১৫ বার তিনি ইতালীয় ডিফেন্ডারদের পরাস্ত করে বল নিয়ে বেরিয়ে যান। বিশ্বকাপের ইতিহাসে একটি ম্যাচে কোনো খেলোয়াড়ের এত বেশি সফল ড্রিবলিং করার রেকর্ড আর নেই।

এক ম্যাচে ওকোচার পর ড্রিবলিংয়ের রেকর্ডে দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলের জাইরজিনহো। ১৯৭০ সালের বিশ্বকাপে উরুগুয়ের বিরুদ্ধে ১৩টি ড্রিবলিং করেছিলেন তিনি। এরপর তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের পল গাসকোইন। ১৯৯০ সালে ক্যামেরুনের বিরুদ্ধে তিনিও ১৩টি ড্রিবলিং করেছিলেন।

এছাড়া এক ম্যাচে ১২টি সফল ড্রিবলিং করে যৌথভাবে তালিকায় আছেন পর্তুগালের ইউসেবিও, নেদারল্যান্ডসের ইয়োহান ক্রুইফ, ইতালির সান্দ্রো মাজোলা, আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা এবং জার্মানির তরুণ তারকা জামাল মুসিয়ালা।

এক ম্যাচে ড্রিবলিংয়ের রেকর্ডে ওকোচা সেরা হলেও, বিশ্বকাপের একটি নির্দিষ্ট আসরে সবচেয়ে বেশি ড্রিবলিং করার রেকর্ডটি আর্জেন্টিনার মহানায়ক দিয়েগো ম্যারাডোনার দখলে। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে একাই ৫৩টি সফল ড্রিবলিং করেছিলেন তিনি। যে রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি।

অন্যদিকে, বিশ্বকাপের পুরো ইতিহাস জুড়ে সব আসর মিলিয়ে সবচেয়ে বেশি ড্রিবলিং সম্পন্ন করার রেকর্ডটি আরেক আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির দখলে। বিশ্বমঞ্চে রেকর্ড ১২৫টি সফল ড্রিবলিং করে এই তালিকার শীর্ষে রাজত্ব করছেন মেসি।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ লিওনেল মেসি

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

২৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের বাঁকানো সেই গোলই বিশ্বকাপের সেরা
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে মুখ খুললেন স্পেন কোচ
২৪ জুলাই ২০২৬
বিশ্বকাপের সেরা ১০ তারকা, কাদের বেছে নিল স্কাই স্পোর্টস?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চ্যাম্পিয়নস লিগে লজ্জার নতুন ইতিহাস গড়ল স্লাভিয়া প্রাগ
  2. নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো
  3. প্রথমবার এমন আউটের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব!
  4. আড়াই দিনে ম্যাচ হেরে যে দোষ দিলেন শান্ত
  5. ইনফান্তিনোর বিশ্বকাপের স্বত্ব বিক্রির নথি ফাঁস
  6. আবারও সূর্যবংশীর বয়স বিতর্ক, পরীক্ষার জোড়াল দাবি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x