ঢাকা টেস্ট
একই ভুল করলেন লিটনও
দিনের শুরুতে ফিরলেন মুশফিকুর রহিম। এরপর উইকেটে এলেন লিটন দাস। তিনিও ফিরলেন হতাশ করে। ইনিংস বড় করার আগেই ফিরলেন বড় শট খেলতে গিয়ে। ফেরার আগে ২৮ বলে করেছেন ১১ রান।
আজ মঙ্গলবার (১২ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম দিনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করেছে বাংলাদেশ। লিড পেয়েছে ২১৮ রানের।
সকালেই মলিন মুশফিকের ব্যাট
দ্রুত কিছু রান তুলে পাকিস্তানকে ছেড়ে দেবে বাংলাদেশ। এমন ধারণাই ছিল সবার। সেজন্য আশা ছিল আগের দিন অপরাজিত থাকা দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহমান। তবে দিনের শুরুতেই হতাশ করে ফিরলেন মুশফিক।
পঞ্চম দিনের তৃতীয় ওভারেই ফিরে গেলেন অভিজ্ঞ মুশফিক। হাসান আলীর বলে বড় শট খেলতে গিয়েছিলেন মুশি। তবে ৩০ গজ পার করতে পারেননি তিনি। ক্যাচ দিয়েছেন শান মাসুদকে। ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৭ বলে ২২ রান।
বড় লিডের আশা জাগিয়ে চতুর্থ দিন শেষ করেছিল বাংলাদেশ
এর আগে গতকাল বড় রানের আশা জাগিয়ে শেষ করেছিল বাংলাদেশ। টানা পঞ্চম ফিফটি করেছিলেন মুমিনুল হক। এরপর বিকেলের বাকি সময়টা নাজমুল হোসেন শান্তকে সঙ্গ দিয়েছিলেন অভিজ্ঞ মুশফিক।
আগের দিনই শান্ত পার করেছেন পঞ্চাশের ঘর। দেড়শ ছাড়িয়েছিল বাংলাদেশের দলীয় সংগ্রহ। ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে ৫০ ওভারে ৩ উইকেটে ১৫২ রান করেছিল বাংলাদেশ। লিড পেয়েছিল ১৭৯ রানের।

স্পোর্টস ডেস্ক