বিপিএলে ফিক্সিং : শাস্তি পেলেন ৫ জন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে আলোচিত-সমালোচিত আসর ছিল ২০২৫ বিপিএল। সেই আসরে ফিক্সিংয়ের মতো ঘটনাও সামনে এসেছিল। পরবর্তীতে সেটি নিয়ে তদন্তে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরো পড়ুন : নতুন লক্ষ্যের কথা জানালেন শান্ত
এ ঘটনায় স্বাধীন তদন্ত কমিটি গত বছরই ৯০০ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল বিসিবির কাছে। তবে এখনো পর্যন্ত স্পষ্ট করে সেই প্রতিবেদনের কিছু জানানো হয়নি বিসিবির পক্ষ থেকে।
এবার সেটি প্রকাশ্যে আনলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে এক সংবাদ সম্মেলনে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকায় পাঁচজনকে শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তামিম।
আরো পড়ুন : নাহিদ রানার অর্জনের মুকুটে নতুন পালক
তামিম ইকবাল বলেন, ‘পুরো তদন্তে আমার ছিলাম না, তথ্য সংগ্রহতেও আমরা ছিলাম না, অনেক তথ্যও আমাদের কাছে ছিল না। পরবর্তীতে যখন আমাদের কাছে এটা উপস্থাপন করা হয়েছে– তখন আমাদের বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, যদি পর্যাপ্ত প্রমাণ থাকে, তাহলে বাস্তবায়ন করেন (শাস্তি)।’
পাঁচজনের জড়িত থাকার কথা জানিয়ে তামিম ইকবাল বলেন, ‘সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাঁচজনের শাস্তির বিষয়ে জানানো হবে।’
আরো পড়ুন : ৯ জনকে রেখেই থাইল্যান্ড গেল বাংলাদেশ দল
আরো পড়ুন : বিশ্বকাপ ফুটবল : ফিফাকে নতুন শর্ত দিল ইরান
আরো পড়ুন : বাংলাদেশকে হুমকি দিয়ে রাখলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক