Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৫:৪৫, ০৪ মে ২০২৬
আপডেট: ১৫:৪৬, ০৪ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৪৫, ০৪ মে ২০২৬
আপডেট: ১৫:৪৬, ০৪ মে ২০২৬
আরও খবর
বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
নির্বাচনের জন্য তিন সদস্যের কমিটি গঠন বিসিবির
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মুখ খুললেন তামিম
বিসিবির অ্যাডহক কমিটি গঠনের বৈধতা নিয়ে রিট খারিজ
বিসিবিতে নতুন দায়িত্বে রাজ্জাক

বিসিবিতে পরিচ্ছন্নকর্মীদের টাকা নয়-ছয়, ক্ষুব্ধ তামিম

স্পোর্টস ডেস্ক
১৫:৪৫, ০৪ মে ২০২৬
আপডেট: ১৫:৪৬, ০৪ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৪৫, ০৪ মে ২০২৬
আপডেট: ১৫:৪৬, ০৪ মে ২০২৬
ডিপিএলের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তামিম ইকবাল। ছবি : ভিডিও থেকে নেওয়া

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই মাঠের বাইরের নানা অনিয়ম দূর করতে কঠোর অবস্থানে রয়েছেন তামিম ইকবাল। এবার স্টেডিয়ামের পরিচ্ছন্নকর্মীদের বেতন নিয়ে বড় ধরনের কারচুপির ঘটনা সামনে এনেছেন তিনি।

পরিচ্ছন্নকর্মীদের পাওনা টাকা নিয়ে ‘ছলচাতুরি’ দেখে চরম ক্ষোভ প্রকাশ করেছেন তামিম। আজ সোমবার (৪ মে) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবির অভ্যন্তরীণ দুর্নীতির বিষয়ে কথা বলেন তামিম।

গত শনিবার গ্যালারিতে গিয়ে সাধারণ দর্শকদের সঙ্গে কথা বলেন তামিম। সেখানেই এক বিদেশি পর্যটক স্টেডিয়ামের ওয়াশরুমের নোংরা পরিবেশ নিয়ে অভিযোগ করেন। এরপর বাথরুম পরিদর্শনে গিয়ে তামিম জানতে পারেন, পরিচ্ছন্নকর্মীরা নিয়মিত বেতন পাচ্ছেন না।

তামিম বলেন, ২০০৭ সালে স্টেডিয়াম হওয়ার পর থেকে বাথরুমগুলো সংস্কার করা হয়নি, এটা মেনে নেওয়া যায় না। তার চেয়ে বড় ধাক্কা খেয়েছি যখন একজন পরিচ্ছন্নকর্মী জানালেন, তিনি সারাদিন কাজ করে মাত্র ৩০০ টাকা পাচ্ছেন।

বিসিবির কাগজপত্রে দেখা যায়, প্রত্যেক পরিচ্ছন্নকর্মীর জন্য ৬৫০ টাকা বরাদ্দ রয়েছে। কিন্তু কর্মীরা কেন ৩০০ টাকা পাচ্ছেন—তা খুঁজতে গিয়ে থলের বিড়াল বেরিয়ে আসে।

তামিম জানান, একটি কোম্পানি টেন্ডার পেলেও বিসিবির লোক দিয়ে কাজ করানো হয়। এরপর কোম্পানি সেই টাকা অন্য একজনের মাধ্যমে বিলি করে মাঝপথে বিশাল একটা অংশ হাতিয়ে নেয়।

ক্ষুব্ধ তামিম বলেন, মাঝখানে কোনো কাজ না করে কর্মীদের টাকা থেকে ২০০-৩০০ টাকা কেটে রাখা সম্পূর্ণ অর্থহীন। আমি পরিষ্কার বলে দিয়েছি, এখন থেকে সব কর্মীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এবং সরাসরি সেখানে টাকা যাবে। প্রমাণ ছাড়া কোনো বিল ছাড় দেওয়া হবে না।

শুধু বেতন নয়, ওভারটাইম নিয়েও বড় দুর্নীতির প্রমাণ পেয়েছেন তামিম। তিনি জানান, বিসিবির কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে সমঝোতা করে কাউকে ৩০ ঘণ্টা, আবার কাউকে ৯০ ঘণ্টা ওভারটাইম দেখানো হচ্ছে। পরে সেই অতিরিক্ত টাকার একটি বড় অংশ চলে যাচ্ছে সিন্ডিকেটের পকেটে।

যারা অল্প বেতনে পরিবার চালায়, তাদের টাকা মেরে খাওয়াকে ‘বড় অপরাধ’ হিসেবে দেখছেন তামিম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ৭-১০ হাজার টাকায় পরিবার চালায়, তাদের থেকে ৫০০ টাকা নেওয়াও বড় অপরাধ। এই বিষয়ে আমি কোনো ছাড় দেবো না, এক শতাংশও না। আপনারাও (সাংবাদিকরা) এগুলো তুলে ধরবেন, যাতে ভবিষ্যতে কেউ এভাবে দুর্নীতি করতে না পারে। আমি নিশ্চিত করতে চাই—কোনো গরিব মানুষের ক্ষতি যেন না হয়।

তামিম ইকবাল বিসিবি

সংশ্লিষ্ট সংবাদ: তামিম ইকবাল

১২ মে ২০২৬
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মুখ খুললেন তামিম
০৭ মে ২০২৬
বুলবুলকে জবাবদিহি করতে বললেন তামিম
০২ মে ২০২৬
মাঠে ক্রিকেট ফেরানোই বড় চ্যালেঞ্জ ছিল তামিমের কাছে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সবাইকে ছাড়িয়ে চূড়ায় মুশফিক
  2. মুশফিকের সেঞ্চুরি, বড় লিডের পথে বাংলাদেশ
  3. সুন্দর সকাল কাটিয়ে লাঞ্চে বাংলাদেশ
  4. নাহিদ-তাইজুলদের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় দিন বাংলাদেশের
  5. অলআউট পাকিস্তান, ৪৬ রানের লিড বাংলাদেশের
  6. চার উইকেট তুলে পাকিস্তানকে লাঞ্চে পাঠিয়েছে বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x