Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৫:৪৫, ০৫ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:৫৫, ০৫ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৪৫, ০৫ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:৫৫, ০৫ এপ্রিল ২০২৬
আরও খবর
‘নির্বাচনটা সংবিধান অনুযায়ীই করা হয়েছিল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী’
নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তনের সিদ্ধান্ত বিসিবির
বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন
তামিমের নেতৃত্বে বিসিবির প্রথম বোর্ড সভা চলছে
অসমাপ্ত ক্রিকেট ম্যাচ থেকে বিসিবির চেয়ারে ‘ক্রিকেটার’ তামিম

তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ

স্পোর্টস ডেস্ক
১৫:৪৫, ০৫ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:৫৫, ০৫ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৪৫, ০৫ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:৫৫, ০৫ এপ্রিল ২০২৬
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ছবি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া

বিসিবি নির্বাচনে দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ রোববার (৫ এপ্রিল) তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার কথা ছিল অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যদিও, সাক্ষাৎকার দিতে যাননি তিনি।

কেন তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দেননি, তা জানিয়ে অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন আসিফ মাহমুদ। সেখানে কয়েকটি কারণ তুলে ধরেন তিনি। ‘প্রথমত, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির ওপর এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করছে মন্ত্রণালয়। দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে।’—প্রথম দুটি কারণ হিসেবে উল্লেখ করেন আসিফ মাহমুদ।

পরের কারণগুলো চিহ্নিত করে এনসিপির মুখপাত্র বলেন, ‘তৃতীয়ত, উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করে তদন্ত কমিটি এবং সংশ্লিষ্ট সকলে আদালত অবমাননা করছেন। চতুর্থত, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরের বোর্ডে ডিরেক্টর পদের লোভ দেখাচ্ছে, লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন।’

আসিফ মাহমুদ তার পোস্টের শেষে বলেন, ‘যখন আমাকে তদন্ত কমিটি থেকে সাক্ষাৎকাদের বিষয়ে জানানো হলো, তখন উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তারা তদন্ত করতে পারেন কি না জানতে চেয়ে কোন সদুত্তর পাইনি। কীভাবে সরকার চালাতে হয়, কিভাবে প্রজ্ঞাপন দিতে হয়, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোনটা বিচারাধীন বিষয়, কোনটা আদালত অবমাননা এটা হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না।’

‘আমি তো আর জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে শামিল হব না। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি সাড়া দেইনি’—নিজের অবস্থান স্পষ্ট করে বলেন আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনএসসি বিসিবি

সংশ্লিষ্ট সংবাদ: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

০৪ মার্চ ২০২৬
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
১২ ফেব্রুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে আমরা হতাশ : আসিফ মাহমুদ
০১ ফেব্রুয়ারি ২০২৬
‘গণভোটে হ্যাঁ জয়ী করে শহীদদের আত্মত্যাগের কিছুটা প্রতিদান দিতে পারব’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তনের সিদ্ধান্ত বিসিবির
  2. বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন
  3. চ্যাম্পিয়ন্স লিগে ফেভারিট পিএসজির মুখোমুখি লিভারপুল
  4. তামিমের নেতৃত্বে বিসিবির প্রথম বোর্ড সভা চলছে
  5. অসমাপ্ত ক্রিকেট ম্যাচ থেকে বিসিবির চেয়ারে ‘ক্রিকেটার’ তামিম
  6. চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সামনে সেই অ্যাতলেটিকো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x