নাহিদের পাঁচে পাঁচ, পাকিস্তানের সর্বনাশ
পাকিস্তানের দুই অভিষিক্ত ওপেনার শাহিবজাদা ফারহান আর মাজ সাদাকাত বেশ ভালো শুরুই করলেন। দুজন খেলে গেলেন পাওয়ার-প্লের শেষ বল পর্যন্ত। অনেক নির্বিঘ্নেই খেলছিলেন দুজন। পাওয়ার-প্লের শেষ ওভারে নাহিদ রানাকে বোলিংয়ে আনলেন অধিনায়ক মিরাজ। এতেই সর্বনাশের শুরুটা হলো পাকিস্তানের।
নিজের প্রথম ওভারের শেষ বলে শাহিবজাদাকে ফিরিয়ে শুরুটা করেন নাহিদ। ৩৮ বলে ২৭ রান করেন ফেরেন পাকিস্তানের ওপেনার। এতে ভাঙে ৪৬ রানের উদ্বোধনী জুটি।
নিজের পরের ওভারে এসে দ্বিতীয় শিকার ধরেন নাহিদ। এবার টাইগার এই পেসারের পেস আগুনে পুড়েন আরেক অভিষিক্ত শ্যামল হোসেন। উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন তিনি।
নিজের তৃতীয় ওভারে এসে তৃতীয় শিকার ধরেন নাহিদ। এবার তার শিকারে পরিণত হন মাজ সাদাকত। তার শর্ট বল খেলতে গিয়ে ফাইন লেগে সাইফ হাসানের হাতে ধরা পড়েন পাকিস্তানের এই ওপেনার।
চতুর্থ ওভারে নাহিদের চতুর্থ শিকার মোহাম্মদ রিজওয়ান। অভিজ্ঞ এই পাকিস্তানি ব্যাটার ক্যাচ দেন উইকেটের পেছনে লিটন দাসের হাতে।
পঞ্চম ওভারে এসে ওয়ানডে ক্যারিয়ারের প্রথমবার ফাইফার তুলে নেন নাহিদ। এবার ফেরান সালমান আলি আঘাকে। তিনিও ফাঁদে পড়েন নাহিদের শর্ট বলের।
টানা পাঁচ ওভারে পাঁচ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের সর্বনাশ ঘটান টাইগার এই ব্যাটার। তার পেস আগুনেই পুড়ে শেষ হয়েছে সফরকারী ব্যাটাররা।

স্পোর্টস ডেস্ক