ভারত ম্যাচ বয়কট
পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন। তিনি আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ ধন্যবাদ জানান।
পোস্টটিতে উপদেষ্টা বলেন—
“ধন্যবাদ পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।”

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)