Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৮:৫০, ২২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৮:৫৭, ২২ অক্টোবর ২০২৫
স্পোর্টস ডেস্ক
১৮:৫০, ২২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৮:৫৭, ২২ অক্টোবর ২০২৫
আরও খবর
নেপালের সঙ্গে সিরিজ নিয়ে যা জানাল বিসিবি
রবির পেসার হান্ট ফিরছে, এবার খোঁজা হবে স্পিনারও
বাংলাদেশের আরেকটি সিরিজের সূচী প্রকাশ, খেলা কবে?
‘গামিনিকে দোষ দিয়ে লাভ নেই’
এশিয়ান গেমসের স্কোয়াডে শান্তকে রাখা নিয়ে যা বললেন সালাউদ্দিন

এখন আপনি দায়িত্বে, কমনসেন্স কোথায়– কাকে খোঁচা দিলেন বিসিবির সাবেক অ্যানালিস্ট?

স্পোর্টস ডেস্ক
১৮:৫০, ২২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৮:৫৭, ২২ অক্টোবর ২০২৫
স্পোর্টস ডেস্ক
১৮:৫০, ২২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৮:৫৭, ২২ অক্টোবর ২০২৫
মহসিন শেখের ছবি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মঙ্গলবার (২১ অক্টোবর) দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নির্ধারিত ওভারের খেলা টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার সুপার ওভারের লড়াইয়ে নেমেছিল টাইগাররা। লক্ষ্যটাও সহজ ছিল, ৬ বলে ১১ রানের সমীকরণে নেমে কোনো বল ছাড়াই চার রান তুলে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু এরপরও ম্যাচ হেরেছে।

সুপার ওভারে ব্যাট করতে নেমেছিলেন সাইফ হাসান-সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্ত। চলমান সিরিজে একজনও ফর্মে নেই। বিপরীতে, মিরপুরের কুচকুচে কালো উইকেটে দুই ম্যাচের চার-ছক্কার ঝড় দেখিয়েছেন রিশাদ। কিন্তু সুপার ওভারে তাকে বিবেচনা করা হয়নি। বাংলাদেশ দলের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা চলছে দেশের ক্রিকেটপাড়ায়।

সেই সমালোচনায় যোগ দিলেন বাংলাদেশ দলের সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খোঁচা মেরে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

আজ বুধবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে মহসিন লিখেছেন, ‘আপনি যখন ড্রেসিংরুমে থাকবেন না, তখন আপনি স্থানীয় খেলোয়াড়দের কমনসেন্স নিয়ে প্রশ্ন তুলবেন। এখন তো আপনি দায়িত্বে। এখন সেই কমনসেন্স কোথায়?’

এই স্ট্যাটাসে মহসিন শেখ কারো নাম উল্লেখ করেননি। তবে স্ট্যাটাসটি যে বর্তমান জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে উদ্দেশ্য করে দিয়েছেন, সেটি স্পষ্ট। কারণ, সালাউদ্দিন জাতীয় দলে দায়িত্ব পাওয়ার আগে ক্রিকেটারদের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুলে বক্তব্য দিয়েছিলেন তিনি। জাতীয় দলের ক্রিকেটারদের ‘ব্রেইনলেস’ বলেও দাবি করেছিলে সালাউদ্দিন।

সেসময় সালাউদ্দিন বলেছিলেন, ‘স্থানীয় খেলোয়াড়দের কাছে আমি একটা সামান্য কমনসেন্স (সাধারণ জ্ঞান) চাই। তাদের আসলে কমনসেন্স আছে কি না, এটা নিয়ে আমার সন্দেহ। আপনি যদি ১৫ বছর ধরে ঘরোয়া ক্রিকেট মিরপুরে খেলেন, আপনি জানেন যে আপনার আসলে কী করতে হবে। সে কমনসেন্স যদি আপনার না থাকে, তাহলে আসলে আমি হতাশ।’

সালাহউদ্দিন এখন জাতীয় দলের সিনিয়র সহকারি কোচ। ব্যাটিংটাও তিনিই দেখছেন। এরপরও সুপার ওভারে অমন সিদ্ধান্ত নিয়ে যেসব প্রশ্ন উঠছে, সেখানে নাম জড়িয়ে আছে সালাউদ্দিনের।

চন্দিকা হাথুরুসিংহের সময় জাতীয় দলের পারফরম্যান্স অ্যানালিস্টের দায়িত্বে ছিলেন মহসিন শেখ। তবে, গত বছর হাথুরুসিংহের দায়িত্ব চলে যাওয়ার পর আর চুক্তির মেয়াদ বাড়ানো হয়নি তার সঙ্গেও। বাংলাদেশ ছাড়া আফগানিস্তান, শ্রীলঙ্কা ও পাকিস্তান দলের অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন মহসিন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত মুখ তিনি।

বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
২৩ আগস্ট ২০২৬
টেস্ট ইতিহাসে এমন লজ্জায় আর কখনো পড়েনি বাংলাদেশ!
২৩ আগস্ট ২০২৬
হারলেও আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ
২১ আগস্ট ২০২৬
সকালে ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
২০ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় ১৩৯ বছর আগের ইতিহাস ছোঁয়ার হাতছানি বাংলাদেশের
২০ আগস্ট ২০২৬
দ্বিতীয় ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ?
২০ আগস্ট ২০২৬
দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশকে সতর্ক করলেন অ্যালান ডোনাল্ড
১৬ আগস্ট ২০২৬
যে সমীকরণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে বাংলাদেশ
১৬ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ
১১ আগস্ট ২০২৬
সরাসরি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ
০৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফরে কী আসবে ভারত?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রবির পেসার হান্ট ফিরছে, এবার খোঁজা হবে স্পিনারও
  2. ব্যালন ডি’অর নিয়ে আত্মবিশ্বাসী এমবাপ্পে, ‘আমার চেয়ে ভালো কেউ নেই’
  3. মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশের মেয়েরা
  4. রিয়াল মাদ্রিদ-আর্সেনালসহ আজকের যত খেলা
  5. ২০৩০ পর্যন্ত হামজার সঙ্গে চুক্তি করল বার্সেলোনা
  6. আর্চারির উন্নয়নে সৌদি-বাংলাদেশের মতবিনিময়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x