Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
০২:৪৫, ০৯ জুন ২০২৪
আপডেট: ০২:৫৪, ০৯ জুন ২০২৪
স্পোর্টস ডেস্ক
০২:৪৫, ০৯ জুন ২০২৪
আপডেট: ০২:৫৪, ০৯ জুন ২০২৪
আরও খবর
বিশ্বকাপে খেলতে না যাওয়া : তদন্ত কমিটির কাছে যা বলেছেন তামিম
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার পেছনে যেসব কারণ উঠে এলো তদন্তে
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য তৎকালীন সরকার ও আসিফ নজরুল দায়ী : তদন্ত কমিটি
যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মুখ খুললেন তামিম

চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
০২:৪৫, ০৯ জুন ২০২৪
আপডেট: ০২:৫৪, ০৯ জুন ২০২৪
স্পোর্টস ডেস্ক
০২:৪৫, ০৯ জুন ২০২৪
আপডেট: ০২:৫৪, ০৯ জুন ২০২৪
ইংলিশদের উইকেট নিয়ে সতীর্থ ওয়েডের সঙ্গে জাম্পার উল্লাস। ছবি : আইসিসি

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ মানেই দর্শকের চাহিদা থাকে তুঙ্গে। দুদলের ভক্তরা তো আছেই, বিশ্বের কোটি ক্রিকেটপ্রেমীর কাছে এ ম্যাচের আবেদন বিশাল। এমন পরিস্থিতিতে আরও একবার মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবার (৮ জুন) ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজের কেনসিংটন ওভালের মাহাত্ম্য ছিল আরও এক জায়গায়। ইংল্যান্ড টি-টোয়েন্ট বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপের রাজা। দুই সেরার লড়াইয়ে শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়ে ‘বি’-গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। 

আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে সাত উইকেটে ২০১ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬৫ রানে থামে ইংল্যান্ড। 

বিশাল রান তাড়ায় ইংলিশদের শুরুটা হয়েছে দুরন্ত। অধিনায়ক জস বাটলার ও ফিল সল্টের ওপেনিং জুটিতে আসে ৪৩ বলে ৭৩ রান। অষ্টম ওভারে অ্যাডাম জাম্পার স্পিনে বোকা বনে যান সল্ট। ২৩ বলে ৩৭ রান করে বোল্ড হন। প্যাট কামিন্সের ক্যাচ বানিয়ে বাটলারকেও ফেরান জাম্পা। বাটলারের ব্যাট থেকে ২৮ বলে ৪২ রান আসে। ওয়ানডাউনে নামা উইল জ্যাকসকে বেশিক্ষণ থাকতে দেননি মার্কাস স্টয়নিস। ১০ রান করে স্টয়নিসের বলে প্যাট কামিন্সের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন জ্যাকস।

৯৬ রানে তিন উইকেট হারিয়ে হঠাৎই দিকভ্রান্ত হয়ে পড়ে ইংল্যান্ড। সুযোগ লুফে নিয়ে চ্যাম্পিয়নদের টুঁটি চেপে ধরে অসিরা। সেই যে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া, বাকি সময় ইংল্যান্ড সেটি ছিনিয়ে নিতে পারেনি। ১৫ বলে মঈন আলীর ২৫, লিভিংস্টোনের ১২ বলে ১৫ এবং হ্যারি ব্রুকের ১৬ বলে অপরাজিত ২০ রানের শুধু হারের ব্যবধান কমেছে। 

অস্ট্রেলিয়ার পক্ষে চার ওভারে ২৮ রান দিয়ে জাম্পা নেন দুই উইকেট। কামিন্সের শিকারও দুটি, তিনি রান দিয়েছেন চার ওভারে ২৩।

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম ওভার থেকেই শুরু হয় অসি ব্যাটারদের আগ্রাসন। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড মিলে ওপেনিং জুটিতে পাঁচ ওভারে তোলেন ৭০ রান। এরমধ্যে মার্ক উডের এক ওভারে তিনটি ছক্কা ও একটি চারে ২২ রান নেন ওয়ার্নার। আগ্রাসী ওয়ার্নারকে থামান মঈন আলী। লোয়ার ডেলিভারিতে মিডল স্টাম্প ভাঙেন ওয়ার্নারের। আউট হওয়ার আগে অসি ওপেনারের ব্যাট থেকে আসে ১৬ বলে ৩৯ রানের ঝড়। 

১৮ বলে ৩৪ রান করা হেডকে বোল্ড করেন জোফরা আর্চার। দুই ওপেনার ফিরলেও থামেনি অস্ট্রেলিয়ার আগ্রাসন। অধিনায়ক মিচেল মার্শের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৫ রানের ইনিংস। লিয়াম লিভিংস্টোনের বলে জস বাটলার তাকে স্ট্যাম্পড করেন। গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট হাতে ব্যর্থ ছিলেন পুরো আইপিএলে। ইংলিশদের বিপক্ষে অবশ্য রানে ফিরেছেন তিনি। তবে, ২৮ রান করতে খেলেছেন ২৫ বল। ম্যাক্সওয়েলের নামের পাশে যা অনেকটা বেমানান। আদিল রশিদের বলে ডিপ মিড উইকেটে ফিল সল্টের হাতে ধরা পড়েন ম্যাক্স। মাঝে ক্রিস জর্ডানের বলে লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন টিম ডেভিড। আট বলে ১১ রান করেন টিম।

শুরুর মতো শেষেও রানের চাকা সমানতালে সচল রাখে অস্ট্রেলিয়া। মার্কাস স্টয়নিস ও ম্যাথু ওয়েডের ব্যাটে অসিরা একটু একটু করে করে চড়ে রান পাহাড়ে। দুজনে মিলে ১৭ বলে গড়েন ৩২ রানের জুটি। জর্ডানের বলে হ্যারি ব্রুকের ক্যাচ হওয়ার আগে স্টয়নিসের ব্যাট থেকে আসে ১৭ বলে ৩০ রান। এই উইকেটে নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট তুলে নেন জর্ডান। ৯ বলে ১৬ রানে অপরাজিত থাকেন ওয়েড।

ইংল্যান্ডের পক্ষে জর্ডান দুটি এবং একটি করে উইকেট নেন মঈন, আর্চার, রশিদ ও লিভিংস্টোন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সংশ্লিষ্ট সংবাদ: টি-টোয়েন্টি বিশ্বকাপ

১৫ সেপ্টেম্বর ২০২৬
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য তৎকালীন সরকার ও আসিফ নজরুল দায়ী : তদন্ত কমিটি
২৫ জুন ২০২৬
যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
১৭ এপ্রিল ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার ম্যাচের তদন্ত করছে আইসিসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মাঠে নামছে বাংলাদেশ, অনলাইনে যেভাবে দেখবেন খেলা
  2. জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় যেসব শাস্তি পেতে পারেন রোনালদো
  3. শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ভারত, প্রতিপক্ষ পাকিস্তান
  4. ফিফা নির্বাচন নিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর কপালে চিন্তার ভাঁজ
  5. রোনালদোকে মাঠে না নামানো নিয়ে বিস্ফোরক মন্তব্য কোচের
  6. ক্যাম্প ছাড়ার আগে গণমাধ্যমে কী বলেছিলেন রোনালদো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x